চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টি-টুয়েন্টিতে মেয়েদের বর্ষসেরা ম্যাকগ্রা, ছেলেদের সূর্যকুমার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:17 অপরাহ্ন 25, জানুয়ারি 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
টি-টুয়েন্টি ক্রিকেটে মেয়েদের বর্ষসেরা খেলোয়াড় ম্যাকগ্রা, বাংলাদেশি খেলোয়াড়ের সঙ্গে প্রতিযোগিতা. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২২ সালের জন্য টি-টুয়েন্টিতে আইসিসির মেয়েদের বর্ষসেরা নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার তাহলিয়া ম্যাকগ্রা। ছেলেদের বর্ষসেরা ভারতের সূর্যকুমার যাদব। বুধবার বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা বর্ষসেরার নাম জানায়।

ভারত ওপেনার স্মৃতি মান্দানা, পাকিস্তান অলরাউন্ডার নিদা দার ও নিউজিল্যান্ড অধিনায়ক সোফি ডিভাইনকে পেছনে ফেলে মেয়েদের সেরা হন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার।

২০২১-এর অক্টোবরে অস্ট্রেলিয়ার জার্সিতে অভিষেক ম্যাকগ্রার। গতবছর খেলেছেন ১৬ ম্যাচ। ৬২.১৪ গড়ে রান করেছেন ৪৩৫। বল হাতে নেন ১৩ উইকেট।

বার্মিংহাম কমনওয়েলথ গেমসে ৫ ম্যাচে ৪২.৬৬ গড়ে ১২৮ রান করেছিলেন ম্যাকগ্রা। আসরে দারুণ পারফর্মে গত আগস্টে নারী টি-টুয়েন্টিতে মাসসেরা হন। জিতেছেন স্বর্ণপদক। মেয়েদের টি-টুয়েন্টিতে ব্যাটারদের তালিকায় আছেন শীর্ষে।

অন্যদিকে ইংলিশ অলরাউন্ডার স্যাম কারেন, পাকিস্তানের ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজাকে পেছনে ফেলে ছেলেদের সেরা হয়েছেন ভারতের সূর্যকুমার।

গতবছর ভারতের হয়ে খেলেছেন ৩১ ম্যাচ। দুই শতক ও নয় অর্ধশতকে ৪৬.৫৬ গড়ে রান করেছেন ১,১৬৪। টি-টুয়েন্টিতে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে পঞ্জিকাবর্ষে এক হাজার রান তুলেছেন।

সদস্য দেশগুলো থেকে সেরাদের নামও জানিয়েছে আইসিসি। মেয়েদের সেরা হয়েছেন আরব আমিরাতের এশা ওজা। গতবছর টি-টুয়েন্টিতে ২৩ ম্যাচ খেলেন এ অলরাউন্ডার ৩৫.৫২ গড়ে দুই শতক ও দুই অর্ধশতকে করেছেন ৬৭৫ রান। বল হাতে নেন ১৫ উইকেট।

ছেলেদের সেরা হয়েছেন নামিবিয়ার অলরাউন্ডার গেরহার্ড এরাসমাস। গতবছর দেশের জার্সিতে একদিনের ম্যাচে ৫৬.২৩ গড়ে করেছেন ৯৫৬ রান। শিকার করেন ১২ উইকেট। টি-টুয়েন্টিতে ৩৮.২৫ গড়ে ৩০৬ রানের পাশাপাশি উইকেট নিয়েছেন ৬টি।

মেয়েদের বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতের বোলার রেনুকা সিং। গতবছর সাদা বলের ক্রিকেটে দুই সংস্করণ মিলে খেলেছেন ২৯ ম্যাচ। একদিনের ক্রিকেটে ১৮ উইকেট ও টি-টুয়েন্টিতে ২২ উইকেট নিয়েছেন।

ছেলেদের বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হয়েছেন সাউথ আফ্রিকার পেস-অলরাউন্ডার মার্কো জানসেন। গত পঞ্জিকাবর্ষে টেস্টে ৩৬ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে করেছেন ২৩৪ রান। একমাত্র টি-টুয়েন্টিতে নেন ২ উইকেট।

Tags: আইসিসিটি-টুয়েন্টিনামিবিয়াবর্ষসেরা ক্রিকেটারম্যাকগ্রালিড স্পোর্টসসুর্যকুমার
Previous Post

পৃথিবীর কেন্দ্রস্থল ঘুরতে ঘুরতে হঠাৎ থমকে গিয়েছিল!

Next Post

সরস্বতী পূজা আগামীকাল

Next Post
সরস্বতী দেবীর প্রতিমা রঙিন পটভূমিতে সাজানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সরস্বতী পূজা আগামীকাল

ছাত্রলীগ নেতা ঘুষ নেওয়ার সময় ধরা পড়েছে, বহিষ্কার. Channel i News - চ্যানেল আই নিউজ

চিকিৎসা অনুদান পাইয়ে দিতে ঘুষ নেয়ায় ছাত্রলীগ নেতা বহিষ্কার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT