চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনাজপুরে জমি নিয়ে বিরোধে নিহত ২

শাহ আলম শাহী by শাহ আলম শাহী
12:57 অপরাহ্ন 25, জানুয়ারি 2023
in - সেমি লিড, অপরাধ, জনপদ, দিনাজপুর
A A
জমি বিরোধে দিনাজপুরে নিহত ২, পুলিশ তদন্তে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরের ঘোড়াঘাটে তিন শতক খাস জমির বিরোধে প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুই নারী।

আজ বুধবার সকালে ঘোড়াঘাট উপজেলা ৪ নং ঘোড়াঘাট ইউনিয়নের খোদাদপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, ওই গ্রামের হায়দার আলীর ছেলে মিম (২২) ও ইসমাইলের ছেলে রাকিব (২৫)।

ওসি আবু হাসান কবির জানান, এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন ওমর আলী (৫৫),তার স্ত্রী ছমিরন ( ৫০) ও তাদের ছেলে ছামিরুল (২০)।

ঘটনা সর্ম্পকে এলাকার মোসলেম উদ্দিন ও মুজিবর রহমান জানান, তিন শতক খাস জমি নিয়ে দুই প্রতিবেশী ওমর আলী ও হায়দার আলীর বিরোধ চলছিলো। আজ সকালে এনিয়ে উভয়ের মধ্যে বাক-বিতন্ডা থেকে সংঘর্ষ বাধে। এ সময় ওমর আলীর লোকজনের এলোপাথাড়ি ছুরিকাঘাতে প্রতিপক্ষের হায়দার আলীর ছেলে মিম ও ইসমাইলের ছেলে রাকিবসহ দুই নারী গুরুত্বর আহত হয়। প্রতিবেশিরা তাদের উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। সেখানে কিছুক্ষণ পর মিম মারা যায়। রাকিবের অবস্থা বেগতিক দেখে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তারও মৃত্যু হয়।

আহত দুই নারী ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাধীন রয়েছেন। তারা শংকামুক্ত বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক ডা.তহিদুল ইসলাম তহিদ।

নিহতের মরদেহ উদ্ধারের পর সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ ।

Tags: ঘোড়াঘাটজমিদিনাজপুর
Previous Post

‘ব্যাচেলর পয়েন্ট’ অভিনেতাকে পেয়ে শিশুদের অটোগ্রাফ নেয়ার হিড়িক!

Next Post

নতুন রাষ্ট্রপতি নির্বাচন ১৯ ফেব্রুয়ারি

Next Post
রাষ্ট্রপতির ভবন ও পতাকা দৃশ্য, শান্তিপূর্ণ পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন রাষ্ট্রপতি নির্বাচন ১৯ ফেব্রুয়ারি

জয়পুরহাট কারাগারে হাজতির মৃতদেহ পড়ে আছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়পুরহাট কারাগারে হাজতির মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT