চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৃত্যুর হুমকি পেয়ে পুলিশের দ্বারস্থ ‘গান্ধী গডসে’ ছবির পরিচালক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:44 অপরাহ্ন 24, জানুয়ারি 2023
in বিনোদন
A A
গান্ধী গডসে ছবির পোস্টার ও পরিচালক মোশাররফ করিমের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকীর ঠিক আগে আগামী ২৬ জানুয়ারি মুক্তি পাচ্ছে রাজকুমার সন্তোষী পরিচালিত ছবি ‘গান্ধী গডসে: এক যুদ্ধ’। ঠিক তার আগেই মৃত্যুর হুমকি পেলেন পরিচালক।

মুক্তির অপেক্ষায় থাকা এই ছবিটির ট্রেলার সামনে আসার পর থেকেই বিতর্ক মাথাচাড়া দিয়েছে। ছবির প্রমোশনে হামলা চালিয়েছিল একদল উত্তেজিত জনতা, প্রেক্ষাগৃহেও বিক্ষোভ প্রদর্শন চলেছে। এবার পরিচালককে প্রাণে মারার হুমকি দেওয়া হল!

তাইতো নিজের এবং পরিবারের জন্য অসুরক্ষিত বোধ করায় মুম্বাই পুলিশের কাছে অতিরিক্ত সুরক্ষা চেয়ে আর্তি জানালেন পরিচালক রাজকুমার সন্তোষী।

মুম্বাই পুলিশকে লেখা চিঠিতে ‘গান্ধী গডসে: এক যুদ্ধ’ পরিচালক লেখেন, ‘ছবির প্রচার ও মুক্তি বন্ধ করতে বলে অজ্ঞাত পরিচয় লোকজন হুমকি দিচ্ছে। নিজের ও পরিবারের সুরক্ষা নিয়ে চিন্তিত। এই রকম লোকজন চারপাশে স্বাধীনভাবে চলাফেরা করলে আমার ও পরিবারের বিপদ হতে পারে।’

এছাড়াও মুম্বাই পুলিশের অতিরিক্ত কমিশনার দেবেন ভারতীকে চিঠি লিখে পরিচালক জানান, ইতিমধ্যেই ছবির সাংবাদিক বৈঠক চলাকালীন খারাপ উদ্দেশ্য নিয়ে কিছু মানুষ ভিতরে ঢোকে এবং তা ভেস্তে দেয়।

ট্রেলার মুক্তির পর থেকেই বিতর্কে এই ছবি। ভারতের ‘জাতির জনক’ মহাত্মা গান্ধীকে গুলি করে হত্যা করেছিল নাথুরাম গডসে। যদিও এই ছবিতে স্বাধীনতা পরবর্তী সময়ের এই ইতিহাসকেই পাল্টে দেওয়া হয়েছে। ট্রেলারে দেখানো হয়েছে গডসের প্রাণঘাতী হামলায় বেঁচে যান গান্ধী, এরপর জেলে গিয়ে গডসের সঙ্গে দেখা করেন বাপু। ইতিহাস বিকৃতির অভিযোগ তো রয়েছেই, পাশাপাশি এই ছবিতে নাথুরাম গডসের মতো আততায়ীকে গৌরবান্বিত করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন অনেকেই।

গান্ধী পরিবারের তরফেও এই ছবির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। গান্ধীজির প্রপৌত্র তুষার গান্ধী জানান, ‘আমি খুব বেশি চমকে যাইনি। কারণ ওদের কাছে গডসে নায়ক। আমি এই ছবিটা ভালো না খারাপ সেই নিয়ে মন্তব্য করব না যেহেতু আমি দেখেনি। আর যে ছবিতে এক হত্যাকারীকে গৌরবান্বিত করা হয়, সেই ছবি আমি জীবনেও দেখব না’।

ছবিতে অভিনেতা চিন্ময় মান্ডলেকরকে দেখা যাবে গডসের চরিত্রে, অন্যদিকে দীপক আন্তানি অভিনয় করেছেন গান্ধীজির ভূমিকায়।

সূত্র: হিন্দুস্থান টাইমস বাংলা

Tags: গান্ধী গডসে: এক যুদ্ধট্রেলারপরিচালকপরিবারপ্রেক্ষাগৃহবিক্ষোভরাজকুমার সন্তোষীসিনেমা
Previous Post

আফগানিস্তানে শৈত্যপ্রবাহে ১২৪ জনের মৃত্যু

Next Post

সৌম্যর ফিফটিতে একশ পার করল ঢাকা

Next Post
ঢাকার ব্যাটসম্যান সৌম্যর ফিফটি, ক্রিকেট ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌম্যর ফিফটিতে একশ পার করল ঢাকা

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল বুধবার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT