চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হলে ঢুকে হেলমেটধারীদের হামলা, হাসপাতালে ২

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:13 অপরাহ্ন 24, জানুয়ারি 2023
in - সেমি লিড, জনপদ, বরিশাল
A A
University of Barisal campus building in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

সাইদ পান্থ: আ‌ধিপত‌্য বিস্তার‌কে কেন্দ্র ক‌রে ব‌রিশাল বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের শের ই বাংলা হ‌লে ঢু‌কে ঘুমন্ত দুই ছাত্রলীগ নেতা‌কে কু‌পি‌য়ে জখম ক‌রে‌ছে হেল‌মেট প‌রি‌হিত একদল যুবক। এ‌তে ওই দুই ছাত্রলীগ নেতা গুরুতর আহত হ‌য়ে হাসপাতা‌লে ভ‌র্তি র‌য়েছেন।

মঙ্গলবার ভো‌রে ফজ‌রের আযা‌নের প‌রে শের ই বাংলা হ‌লের ৪০১৮ নম্বর ক‌ক্ষে এই ঘটনা ঘ‌টে।

প্রত‌্যক্ষদর্শী হ‌লের আবা‌সিক ছাত্র জিয়া ব‌লেন, ফজ‌রের আযা‌নের পর সা‌ড়ে ৫টার দি‌কে হঠাৎ ক‌রে ১০/১৫ জন ব‌্যক্তি হেল‌মেট প‌রি‌হিত অবস্থায় হ‌লে প্রবেশ ক‌রে। এরপর তারা সকল রু‌ম বাই‌রে ‌থে‌কে আট‌কে দেয়। প‌রে তারা ছাত্রলীগ নেতা ম‌হিউদ্দিন আহ‌ম্মেদ সিফাত‌কে রুম থে‌কে টে‌নে হিচঁড়ে বের ক‌রে হাতু‌রিপেটা ক‌রে এবং জিএম ফাহাদের হাত ভে‌ঙে দেওয়ার পাশাপা‌শি তা‌কে কু‌পি‌য়ে জখম ক‌রে‌। এরপর আহত অবস্থায় তা‌দের দুইজন‌কে ব‌রিশাল শের ই বাংলা মে‌ডিক‌্যাল ক‌লেজ হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।

আহত জিএম ফাহাদ ব‌লেন, হামলাকা‌রিরা সক‌লেই হেল‌মেটধারী ছি‌লে। তবুও তা‌দের শনাক্ত কর‌তে পে‌রে‌ছি। হামলাকা‌রি আলীম সা‌লেহী, অ‌মিত হাসান র‌ক্তিম, ‌রিয়াজ মোল্লা, সৈয়দ জিসান আহ‌ম্মেদ ও বা‌কিকে শনাক্ত কর‌তে পে‌রে‌ছি। এরা সক‌লেই রাজ‌নৈ‌তিক প্রতিপক্ষ আমা‌দের।‌

হামলার অ‌ভি‌যো‌গের বিষ‌য়ে ছাত্রলীগ নেতা রিয়াজ মোল্লা ব‌লেন, সিফাতের বিরু‌দ্ধে সাধারণ শিক্ষার্থীরা ঐক‌্যবদ্ধ। তারা সিফা‌তের অপক‌র্মের বিরু‌দ্ধে রু‌খে দা‌ড়ি‌য়ে তা‌কে প্রতি‌হত ক‌রে‌ছে ব‌লে আমার ধারণা। এছাড়া সিফাত বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের আ‌শেপা‌শের এলাকায় জ‌মি দখল থে‌কে শুরু নানা ধর‌ণের অপরা‌ধের সা‌থে জ‌ড়িত ছি‌ল। বহু মানুষ তার উপর ক্ষিপ্ত। এখন মূলত কারা তার ওপর হামলা ক‌রে‌ছে সেটা বল‌তে পার‌বো না।

বিশ্ব‌বিদ‌্যালয় সূ‌ত্রে জানা গে‌ছে, ব‌রিশাল সি‌টি কর‌পো‌রেশ‌নের মেয়র সের‌নিয়াবাত সা‌দিক আব্দুল্লাহর অনুসারী ম‌হিউ‌দ্দিন আহ‌ম্মেদ সিফাতের নানা অপকর্ম নি‌য়ে অ‌তিষ্ঠ ছি‌লো শিক্ষার্থী ও তার গ্রু‌পেরই ছাত্রলী‌গের কর্মীরা। আর শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মী‌দের সঞ্চা‌রিত ক্ষো‌ভের ব‌হি:প্রকাশ এই হামলা। কেননা সিফা‌তের উপর হামলায় যা‌দের নাম উ‌ঠে এ‌সে‌ছে তা‌দের ম‌ধ্যে আলীম সা‌লেহী, সৈয়দ জিসান আহ‌ম্মেদ ও রিয়াজ মোল্লা সের‌নিয়াবাত সা‌দিক আব্দুল্লাহর অনুসারী। পাশাপা‌শি অ‌মিত হাসান র‌ক্তিম পা‌নি সম্পদ প্রতিমন্ত্রী জা‌হিদ ফারুখ শামী‌মের অনুসারী ছাত্রলীগ নেতা। এছাড়া আ‌ধিপত‌্য বিস্তা‌রের এক‌টি বিষয় র‌য়ে‌ছে এখা‌নে।

এ‌দি‌কে ব‌রিশাল শের ই বাংলা মে‌ডিক‌্যাল ক‌লেজ হাসপাতা‌লের প‌রিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম ব‌লেন, আহত সিফা‌তের শরী‌রে জখম র‌য়ে‌ছে এবং ফরহা‌দের শরী‌রে ধারা‌লো অস্ত্র দি‌য়ে কোপানোর চিহ্ন পাওয়াসহ তার হাতও ভে‌ঙে ফেলা হ‌য়ে‌ছে। তা‌দের চি‌কিৎসা চল‌ছে।

ব‌রিশাল মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের দ‌ক্ষিণ বিভা‌গের উপ ক‌মিশনার আলী আশরাফ ভূঞা ব‌লেন, আহত‌দের সা‌থে কথা ব‌লে‌ছি। তারা সুস্থ হ‌লে আরও ভা‌লোভা‌বে মূল ঘটনা জান‌তে পার‌বো। হামলাকা‌রি কারা সে বিষ‌য়টি এখ‌নো নি‌শ্চিত ভা‌বে জানা‌তে পা‌রে‌নি আহতরা। এই ঘটনায় আইনগত ব‌্যবস্থা গ্রহণ করা হ‌বে।

ব‌রিশাল বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের শের ই বাংলা হ‌লের প্রভোস্ট আবু জাফর ব‌লেন, ম‌্যাথম‌্যা‌টিক্স ডিপার্টমে‌ন্টের মাস্টা‌র্সের ছাত্র সিফাতও লোকপ্রশাসন ডিপার্টমে‌ন্টের মাস্টা‌র্সের ছাত্র ফাহা‌দের ওপর অত‌র্কিত হামলায় তারা গুরুতর আহত হ‌য়ে‌ছে। হামলাকা‌রি‌দের চি‌হ্নিত করা যায়‌নি। পু‌রো বিষয়‌টি বিশ্ব‌বিদ‌্যালয় প্রশাসন দেখ‌ছে।

Tags: আধিপত্য বিস্তারবরিশাল বিশ্ববিদ্যালয়
Previous Post

মির্জা ফখরুলের বাবা কুখ্যাত রাজাকার ছিল: নৌপরিবহন প্রতিমন্ত্রী

Next Post

ইভিএম নয়, মানুষের খাদ্য-চিকিৎসা ও শিক্ষাকে অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইভিএম নয়, মানুষের খাদ্য-চিকিৎসা ও শিক্ষাকে অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

হাতকড়া পরানো একজন অপরাধীর ছবি, পুলিশ গ্রেপ্তার করেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতি: গ্রেপ্তার ৬

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT