চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আয়কর আইন ২০২৩-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:54 অপরাহ্ন 23, জানুয়ারি 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশের মন্ত্রিসভার বৈঠক, আলোচনাসভা ও আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদ্যমান আইন সংযোজন-বিয়োজন করে প্রণয়ন করা আয়কর আইন, ২০২৩-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভা কক্ষে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

মাহবুব হোসেন বলেন, এই আইনের মাধ্যমে আয়কর রিটার্ন জমাসহ সার্বিকভাবে কর দেওয়ার কাজটি সহজ করা হচ্ছে। বিশেষ করে এখন ব্যবসায়ীদের যত কাগজপত্র জমা দিতে হয় তার সংখ্যা কমবে। এ ছাড়া কর কর্মকর্তাদের ‘স্বেচ্ছাক্ষমতা’ও কমানো হচ্ছে।

মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে আইনের খসড়াটি অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মাহবুব হোসেন বলেন, আয়কর সংক্রান্ত মূল আইনটি ১৯২২ সালের। পরে ১৯৮৪ সালে এটি অধ্যাদেশ আকারে সংশোধন করা হয়। এটি ইংরেজিতে আছে। এখন সেটি বাংলায় করা হয়েছে।

তিনি বলেন, এতে কিছু সংযোজন বিয়োজন করা হয়েছে এবং কর কর্মকর্তাদের স্বেচ্ছাক্ষমতা সীমিত করা হয়েছে। আগে অন্তত ২০টি ক্ষেত্রে কর্মকর্তারা যেভাবে যৌক্তিক মনে করতেন সেভাবে নির্ধারণ করতে পারতেন। এখন আর সেটি হবে না। এখন একটি গাণিতিক পদ্ধতি (ফর্মুলা) দেওয়া হয়েছে। এই পদ্ধতি অনুযায়ী নির্ধারণ করতে হবে। তাই, কর্মকর্তারা ইচ্ছে করলেই আয়কর বাড়াতে বা কমাতে পারবেন না।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, রিটার্ন দাখিলের পদ্ধতি বা যেসব কাগজ-পত্র জমা দিতে হয় বিশেষ করে ব্যবসায়ীদের ক্ষেত্রে, সেগুলো সংস্কার করা হয়েছে। আর আয়কর পদ্ধতি যে আইসিটি নির্ভর করা হচ্ছে সেটিকে প্রাতিষ্ঠানিক করার চেষ্টা করা হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, বিদ্যমান আইনে কেবল উৎসে কর কর্তন সর্ম্পকিত ২৯টি রিটার্ণ ও বিবরণী (কাগজপত্র) দাখিলের বাধ্যবাধকতা রয়েছে। সেটি অর্ধেকেরও বেশি কমিয়ে প্রস্তাবিত আইনে ১২টি করা হয়েছে।
বৈঠকে এজেন্সি টু ইনোভেট (এটুআই) আইনের খসড়াও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর মাধ্যমে তথ্য প্রযুক্তি বিষয়ক সহায়তা কার্যক্রম প্রকল্পের পরিবর্তে এজেন্সির মাধ্যমে চলবে। এটুআই হবে অনেকখানিই স্বশাসিত হবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বৈঠকে ২০২২ সালের চতুর্থ ত্রৈমাসিক (অক্টোবর-ডিসেম্বর) মন্ত্রিসভা বৈঠক সম্পর্কিত কার্যক্রমের বিষয়ে আলোচনা করা হয়েছে। এই সময়ে মন্ত্রিসভার ৬টি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সিদ্ধান্ত গৃহীত হয়েছে ৯০টি এবং এর বাস্তবায়িত হয়েছে ৬১টি। বাস্তবায়নাধীন সিদ্ধান্ত রয়েছে ২৯টি।

এ বিষয়ে তিনি আরো বলেন, অনুমোদিত নীতি ও কর্মকৌশল রয়েছে ২টি, অনুমোদিত চুক্তি ও প্রটোকল রয়েছে ১১টি এবং সংসদে পাশ করা আইন রয়েছে ৪টি।

মাহবুব হোসেন বলেন, যে আইনগুলো যুগোপযোগী করার জন্য মন্ত্রিসভায় পেশ করা হয়েছে, কিন্তু এখনো কমপ্লিট হয়নি, সে আইনগুলোকে দ্রুত পাশ করানোর জন্য নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ বিষয়ে তিনি আরো বলেন, বেশির ভাগ আইন ইতোমধ্যে যুগোপযোগী করে সংসদে পাশ করা হয়েছে। এখনও ১০ থেকে ১২টি আইন সম্পূর্ণ করা হয়নি। এই আইনগুলোও সংসদে পাশ করার কাছাকাছি পর্যায়ে আছে।

Tags: প্রধানমন্ত্রী শেখ হাসিনামন্ত্রিসভা
Previous Post

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কম্বল বিতরণ

Next Post

দুই মেরুতে নাসির-সৌম্য

Next Post
নাসির ও সৌম্য ক্রিকেটাররা বসে আছেন, প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই মেরুতে নাসির-সৌম্য

নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ৩ দফা দাবিতে রাজপথে আন্দোলন. Channel i News - চ্যানেল আই নিউজ

৩ দফা দাবিতে রাজপথে নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT