চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কম্বল বিতরণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:54 অপরাহ্ন 23, জানুয়ারি 2023
in বাংলাদেশ
A A
বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য কম্বল বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে কম্বল বিতরণ করেছে সামাজিক সংগঠন ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটি (এনএফএস)।

আজ সোমবার পুরান ঢাকার গেন্ডারিয়ার ঘুণ্টিঘরে সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করে সংগঠনের সদস্যরা।

এসময় সংগঠনের সভাপতি রাহাত হুসাইন বলেন, সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন ও সামাজিক বাধা নিরসনের মাধ্যমে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মূল ধারায় অন্তর্ভূক্ত করতে হবে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষার ন্যায্য ও সমঅধিকার নিশ্চিত করতে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর নেতৃত্বে সঠিক পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আগে কেউ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কল্যাণের কথা চিন্তা করেননি।

প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের প্রচেষ্টায় আজকে অটিজম মোকাবিলায় বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ এমনটি উল্লেখ করে তিনি আরও বলেন, সায়মা ওয়াজেদ পুতুলের নেতৃত্বে বাংলাদেশে অটিজম আন্দোলনের ফলে অনেক অটিস্টিক শিশু মূলধারায় ফিরে আসছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্টার্ন ক্লাব ইউনিট আওয়ামী লীগের সভাপতি শাহ আলম, গেন্ডারিয়া সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও নির্বাহী সচিব সালেহ মোহাম্মদ, প্রধান শিক্ষক মো. আব্দুর রাজ্জাক, শিক্ষক আবুল কালাম, শামসুন্নাহার ডলি, ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটির যুগ্ম-সাধারণ সম্পাদক সাদিক ভিস্তী, কোষাধ্যক্ষ সাইফ আহমেদ সনি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী শাকিল প্রমুখ।

Tags: এনএফএসবিশেষ চাহিদা সম্পন্ন শিশু
Previous Post

বঙ্গবন্ধু সরকার নিয়ে লেখা গবেষণা গ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর

Next Post

আয়কর আইন ২০২৩-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা

Next Post
বাংলাদেশের মন্ত্রিসভার বৈঠক, আলোচনাসভা ও আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

আয়কর আইন ২০২৩-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা

নাসির ও সৌম্য ক্রিকেটাররা বসে আছেন, প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই মেরুতে নাসির-সৌম্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT