চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হবিগঞ্জে ছাত্র ইউনিয়নের ওপর হামলায় জাবিতে বিক্ষোভ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:11 অপরাহ্ন 23, জানুয়ারি 2023
in শিক্ষা
A A
হবিগঞ্জে ছাত্র ইউনিয়নের ওপর হামলার প্রতিবাদে জাবি ছাত্ররা বিক্ষোভ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ছাত্র ইউনিয়নের সহায়তা কেন্দ্রে ছাত্রলীগের হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিক্ষোভ মিছিল হয়েছে।

সোমবার ২৩ জানুয়ারি দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে গণতান্ত্রিক ছাত্র জোটের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি নতুন কলাভবন ও ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার সংলগ্ন সড়কে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন বিক্ষোভকারীরা।

বিক্ষোভ মিছিলে ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সমাবেশে ছাত্র ফ্রন্টের জাবি শাখার সাধারণ সম্পাদক কনোজ কান্তি রায় বলেন, ‘হবিগঞ্জের মতো নওগাঁতেও ছাত্রফ্রন্টের কর্মীদের উপর ছাত্রলীগের সন্ত্রাসীরা ন্যাক্কারজনক হামলা করেছে। ছাত্রলীগের এই চরিত্র এখন চরম অসহিষ্ণু পর্যায়ে পৌঁছে গেছে। চূড়ান্তভাবে ফ্যাসিবাদের ছাপোষা সংগঠন হিসেবে ছাত্রলীগের এই গুন্ডামি চরিত্র সংগঠনটির গৌরবোজ্জ্বল ইতিহাসকেই কলঙ্কিত করছে।’

ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আলিফ মাহমুদ বলেন, ‘ছাত্রলীগের পেশিশক্তির রাজনীতি দেশের গণতন্ত্র চর্চাকে ভুলুন্ঠিত করেছে। কেউ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ালেই ছাত্রলীগ সন্ত্রাসীর ভুমিকায় সেখানে উপস্থিত হয়ে আক্রমণ চালায়। গত ১৮ ডিসেম্বর জাবিতেও স্বৈরাচারবিরোধী মশাল মিছিলে ছাত্রলীগ হামলা চালায়। এদেশে শহীদ মিনার তৈরি হয়েছিলো ভাষার স্বাধীনতার স্বারক হিসেবে। সেই শহীদ মিনারের পাদদেশেই সেদিন ছাত্রলীগ আমাদের মুখ চেপে ধরতে আসে, আমাদেরকে হুমকি-ধামকি দেয়। এমনকি আমাদেরকে কোন ভঙ্গিতে কথা বলতে হবে এবং কি কি বলা যাবে না সে ব্যাপারে সতর্কতা জারি করে।’

Tags: ছাত্র ইউনিয়নজাবিতে বিক্ষোভহামলা
Previous Post

রোনালদোকে সবসময় বল দেয়ার দরকার নেই

Next Post

স্বাধীনতার পথে দেশকে নিয়ে যায় গণঅভ্যুত্থান

Next Post
বিক্ষোভরত মানুষের সমাবেশ, শিশু সহ বিভিন্ন বয়সের মানুষ অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাধীনতার পথে দেশকে নিয়ে যায় গণঅভ্যুত্থান

ব্রাজিলের জার্সি পরা ফুটবল খেলোয়াড় মাঠে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

যে চরিত্রটি বদলে দিলো পাভেলের ক্যারিয়ার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT