চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হলি আর্টিজান: সিনেমা ও শোকের বাণিজ্যিকীকরণ

নাসরিন আক্তার by নাসরিন আক্তার
5:07 অপরাহ্ন 23, জানুয়ারি 2023
in মতামত
A A
হলি আর্টিজান

২০১৬ সালের ১ জুলাই হলি আর্টিজান হামলায় নির্মমভাবে খুন হয়েছিলেন বাংলাদেশের অবিন্তা কবিরসহ কয়েকটি দেশের নাগরিক। সম্প্রতি সেই ঘটনা নিয়ে হংসল মেহতা পরিচালিত বলিউড সিনেমা ‘ফারাজ’ মুক্তি পেতে যাচ্ছে। একই ঘটনা নিয়ে বাংলাদেশে মুক্তির অনুমতি পেয়েছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত সিনেমা ‘শনিবার বিকেল’। শনিবার বিকেল নিয়ে কোনো আপত্তি না জানালেও ’ফারাজ’ সিনেমার মুক্তি নিয়ে আপত্তি জানিয়েছেন অবিন্তার মা রুবা আহমেদ।

সম্প্রতি রিলিজ হওয়া ট্রেলার দেখে তিনি এটাকে আপত্তিকর, অসম্মানজনক এবং তার পরিবারের গোপনীয়তার লঙ্ঘন বলে মন্তব্য করেছেন। অশ্রুসিক্ত নয়নে দাবি করেছেন, যেন তার মেয়েসহ নৃশংসভাবে খুন হওয়ার ওই ঘটনা দর্শকদের জন্য কেবল নিছক বিনোদন উপভোগের এবং প্রযোজকদের জন্য আর্থিক লাভের কোনো পণ্যে পরিণত না হয়।

বাংলাদেশের একজন নারী সাংবাদিক সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

রুবা আহমেদ তার মেয়ের স্মৃতি ও মর্যাদা রক্ষা করতে চান। নিজের মেয়ের জীবন কেড়ে নেওয়া মর্মান্তিক ঘটনার ’অ্যাকশান-থ্রিলার’ ধাঁচের পুনর্নির্মাণ, রূপালী পর্দায় সেই সিনেমার প্রদর্শন আর তা দেখে দর্শকের বিনোদন’ এই দৃশ্য পৃথিবীর যে কোনো মায়ের জন্য মর্মান্তিক, হৃদয়বিদারক।

রুবা আহমেদ আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন যে, বাস্তব ঘটনাকে অবলম্বন করে বাণিজ্যিক সিনেমা নির্মাণে আমাদের আরও সচেতন ও সংবেদনশীল হওয়া প্রয়োজন। কারণ এ ঘরানার অধিকাংশ সিনেমাতেই গল্পকে নাটকীয়তা দিতে, দর্শককে হলে টানতে নির্মাতাদের প্রায়ই মূল ঘটনাকে চাঞ্চল্যকরভাবে উপস্থাপন করতে দেখা যায়। বিশেষ করে “ভিকটিম-নির্ভর” সিনেমায় কোনো অর্থপূর্ণ প্রেক্ষাপট না দেখিয়ে, সমস্যার সমাধান কী হতে পারে তা উঠিয়ে না এনে বরং ঘটে যাওয়া ঘটনাকে সহজীকরণ করে এবং ক্ষেত্র বিশেষে বিকৃতভাবে উপস্থাপন করে। কেবল তাই নয়, অনেক সময় এ সিনেমাগুলো ভিকটিমদের কষ্ট, ঘটনার ভয়াবহতা ইত্যাদিকে স্বাভাবিকতা দেয়।

অতীতে বাস্তব ঘটনা অবলম্বন করে নির্মিত অনেক সিনেমার বিরুদ্ধেই মানবীয় কষ্টকে পণ্যে রূপান্তরের অভিযোগ পাওয়া গেছে। উদাহরণ হিসেবে একাত্তরের মুক্তিযুদ্ধ নিয়ে বাংলাদেশে নির্মিত সিনেমাগুলোর কথা বলা যায়। চলচ্চিত্র বিশ্লেষক, গবেষক ও সমালোচকরা মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমায় ইতিহাস বিকৃতি, মুক্তিযুদ্ধে নারীর ভূমিকাকে খাটো করে দেখানোর অভিযোগ তুলেছেন। ‘মুক্তিযুদ্ধের চলচ্চিত্রে নারী নির্মাণ’ বইয়ে কাবেরী গায়েন দেখিয়েছেন, মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমায় কীভাবে নারীকে কেবল যুদ্ধের ক্ষয়ক্ষতি ও ধর্ষণবাণিজ্যের উপাদান হিসেবে ব্যবহার করা হয়েছে।

আরেক ধরনের সিনেমা আছে যেগুলোকে বলা হয় Poverty Porn যা অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলির দরিদ্র মানুষের অসহায় জীবনকে ঘিরে নির্মিত হয়। এগুলো হতে পারে তথ্যচিত্র বা পূর্ণদৈর্ঘ ফিচার ফিল্ম। এসব সিনেমায় দারিদ্রের প্রকৃত কারণ উদঘাটন না করে, দারিদ্রের অবস্থা বজায় থাকার জন্য দায়ী সিস্টেম বা ব্যক্তিবর্গকে চিহ্নিত না করে এবং এর থেকে উৎরানোর উপায় না খুঁজে কেবল দারিদ্রের ভয়াবহ চিত্র উপস্থাপন করা হয় যা অনেক সময়ই দর্শককে উপস্থাপিত বিষয়গুলো সম্পর্কে ভুল ধারণা দেয়, নাটকীয়তা দিয়ে, চাঞ্চল্যকর উপাদান যোগ করে ভয়ারিস্টিক (অন্যের গোপন বিষয় লুকিয়ে লুকিয়ে দেখার প্রবণতাকে বোঝাতে ভয়ারিজম শব্দটি ব্যবহৃত হয়) হিসেবে দেখানো হয়। সাধারণত সিনেমা হলে আলো নিভিয়ে দর্শকদের মধ্যে দূরত্ব সৃষ্টি করে ভয়ারিস্টিক প্লেজার নেয়ার আয়োজন করা হয় যা বিনোদনের খোরাক যোগায়। হলিউডে নির্মিত স্লামডগ মিলিয়নিয়ার, দ্য হোয়াইট টাইগার, দ্য অ্যাক্ট অব কিলিং এরকমই কিছু সিনেমা। সমালোচকদের অভিযোগ, পরিচালকরা এগুলোতে দারিদ্র, পতিতাবৃত্তি, সহিংসতা, অপরাধ ইত্যাদির বিষয়গুলোকে অতিরঞ্জিত করে বিনোদনযোগ্য পণ্যে পরিণত করেছে যা খুবই অসংবেদনশীল এবং শোষণমূলক।

প্রশ্ন উঠতে পারে, প্রকৃত ঘটনাভিত্তিক সিনেমায় নির্মাতারা মানবীয় কষ্টের ভয়াবহতাকে না দেখালে মানুষ ওই বিষয় সম্পর্কে সচেতন হবে কীভাবে। উত্তর হচ্ছে, সিনেমা অবশ্যই বানাতে হবে সচেতনতার জন্য। কিন্তু প্রকৃত ঘটনাকে বিকৃত না করে, ঘটনার ভিকটিম ও তাদের পরিবারের গোপনীয়তার প্রতি শ্রদ্ধা রেখে, সমব্যাথী হয়ে, সমাজের প্রতি দায়বদ্ধতার জায়গা বজায় রেখে। কেবল অন্যের কষ্ট-বেদনা-দুর্ভোগকে পণ্যে পরিণত করে মুনাফা অর্জন আর বিনোদন দেয়ার জন্য নয়।

সত্যজিত, ঋত্বিক, মৃণালসহ অনেক পরিচালকই তাদের চলচ্চিত্রে মানুষের দুঃখ, কষ্ট, দারিদ্র, জীবনের নির্মমতার বিষয়গুলো দেখিয়েছেন। কিন্তু সেগুলোকে উপভোগের বিষয় হিসেবে তারা দেখাননি বরং মানুষকে ভাবিয়েছেন, মানুষের সামনে চিন্তার জন্য প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন। বিশ্ব চলচ্চিত্র জগতে এক ধরণের সিনেমা আছে যেটাকে বলা হয় থার্ড সিনেমা। আর্জেন্টিনার দুই খ্যাতিমান চলচ্চিত্র তাত্ত্বিক ফার্নান্দো সোলানাস ও অক্টাভিও গেটিনো এ ধরনের সিনেমার কথা বলেছেন যেখাানে পরিচালকরা সমাজের বাস্তব সমস্যাগুলো নিয়ে আসেন এবং ইচ্ছাকৃতভাবে সিনেমায় এমন ধরণের ফর্ম ব্যবহার করেন যা দর্শককে বিনোদন নেয়া থেকে বিরত রাখে। ফলে সিনেমাগুলো হয়ে ওঠে সমাজ পরিবর্তনের রাজনৈতিক হাতিয়ার।

বাস্তব ঘটনা নিয়ে সিনেমা নির্মাণের আগে আমাদের অনুসন্ধান করা উচিত তা ঘটনার ভুক্তভোগীদের উপর কী ধরণের প্রভাব বয়ে আনতে পারে সে বিষয়ে। প্রকৃত জীবনে কারো ট্রাজেডি যেন অন্যের বিনোদনের খোরাক যোগানো পণ্যে পরিণত না হয় সেই নৈতিক মূল্যবোধ সমুন্নত রাখা উচিত। আমরা জানি আমাদের জীবনে মিডিয়া তথা সিনেমার প্রভাব সুদূরপ্রসারী। একটা শক্তিশালী মাধ্যম হিসেবে কেবল ব্যক্তি পর্যায় নয়, সিনেমার পুরো সংস্কৃতিক পরিমণ্ডলকে রূপ দেওয়ার ক্ষমতা রয়েছে। ফলে  এটা খুবই গুরুত্বপূর্ণ যেন নির্মাতারা এই মাধ্যমকে দায়িত্বের সাথে ব্যবহার করে।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে)

Tags: ফারাজমোস্তফা সরয়ার ফারুকীহলি আর্টিজান
Previous Post

জন্মহার কম নিয়ে শঙ্কিত জাপানের প্রধানমন্ত্রী

Next Post

প্রথমবার একসঙ্গে রণবীর-শ্রদ্ধা, নজর কাড়লো রসায়ন

Next Post
রণবীর ও শ্রদ্ধা প্রথমবার একসঙ্গে, রোমান্টিক মুহূর্তের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমবার একসঙ্গে রণবীর-শ্রদ্ধা, নজর কাড়লো রসায়ন

বাংলাদেশ নারী ক্রিকেট দলের ব্যাটিং দৃশ্য, খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হেরেই চলেছে চট্টগ্রাম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT