চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক মাসের মধ্যেই রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:42 অপরাহ্ন 22, জানুয়ারি 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ঢাকার রাষ্ট্রপতির ভবনের সামনে দর্শকরা অবস্থান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এক মাসের মধ্যে রাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, আগামী ২৩ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে এ ব্যাপারে প্রক্রিয়া শুরু হয়েছে। সংসদ সচিবালয়ের সঙ্গে যোগাযোগ করে স্পিকারের সঙ্গে সিইসির বৈঠকে তারিখ নির্ধারণ করা হবে।

আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ১২তম কমিশন সভা শেষে সচিব সাংবাদিকদের একথা জানান।

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে কমিশন সভা অনুষ্ঠিত হয়। এতে নির্বাচন কমিশনার ও কমিশন সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সচিব মো. জাহাঙ্গীর আলম বলেন, জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে প্রার্থীর জামানত দ্বিগুণ করার প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। জামানতের অর্থ বিদ্যমান ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করার কথা বলা হয়েছে। পাশাপাশি ২০০৪ সালের জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইনে কিছু সংশোধনী আনতে চায় ইসি। আজকের বৈঠকে এসব সংশোধনী প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে। এখন সেসব প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর জাতীয় সংসদে পাস হলে এগুলো আইনের অংশ হবে।

তিনি বলেন, জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন নির্বাচন আইনের কয়েকটি অনুচ্ছেদ ও ধারায় সংশোধনীর প্রয়োজন ছিল। কমিশনার রাশেদা সুলতানার নেতৃত্বাধীন একটি কমিটি আইনের সুপারিশগুলো তৈরি করে ওই সংশোধনীর খসড়া কমিশন সভায় উপস্থাপন করেছে। কমিশন সেটা অনুমোদন দিয়েছে।

সচিব বলেন, বিদ্যমান আইনে মহিলা সংরক্ষিত আসনের নির্বাচনের সময়সীমা রয়েছে ৪৫ দিন। এটাকে সাধারণ সংসদ সদস্যের নির্বাচনের মতো ৯০ দিন করা হয়েছে।

Tags: ইসি সচিবরাষ্ট্রপতি নির্বাচন
Previous Post

টেকসই পরিবেশ নিশ্চিত করতে প্লাস্টিক মুক্ত ক্যাম্পাস গড়ার উদ্যোগ

Next Post

যতদিন আছি অভিনয় করে যাবো: পূর্ণিমা

Next Post
চ্যানেল আই অনলাইন এর জন্য ছবি: তিনজন নারী অভিনেত্রী বিভিন্ন পোশাকে. Channel i News - চ্যানেল আই নিউজ

যতদিন আছি অভিনয় করে যাবো: পূর্ণিমা

সারাহ ইসলামের কিডনি গ্রহীতাদের অবস্থা স্থিতিশীল, দুই নারীর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সারাহ ইসলামের কিডনি গ্রহীতা দুজন নারীর অবস্থা স্থিতিশীল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT