চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমি বিশ দিনে প্রযোজকের পয়সা দ্বিগুণ করি’, বললেন কার্তিক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:02 পূর্বাহ্ন 22, জানুয়ারি 2023
in বিনোদন
A A
বাংলাদেশের সংবাদপত্রের জন্য চ্যানেল আই অনলাইন ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাম মাধবনির টেরর-থ্রিলার ‘ধামাকা’ ছবির শুটিং মাত্র দশ দিনে শেষ করেছেন কার্তিক আরিয়ান। আর এই দশ দিনের জন্য অভিনেতা পারিশ্রমিক নিয়েছেন ২০ কোটি রূপি।

বলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের একজন বর্তমানে কার্তিক। প্রথম সিনেমা ‘পেয়ার কা পঞ্চনামা’র জন্য মাত্র এক লাখ পঁচিশ হাজার রূপি পারিশ্রমিক নিয়েছিলেন অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন বেশি পারিশ্রমিক হাঁকার পেছনের কারণ প্রসঙ্গে।

ইন্ডিয়া টিভির ‘আপ কি আদালত’-এ সাংবাদিক রজত শর্মা কার্তিককে পারিশ্রমিক বাড়িয়ে ২০ কোটি করা প্রসঙ্গে প্রশ্ন করেন। অভিনেতা বলেন, ‘সেটা ছিল দশ দিন কাজের জন্য।’ কার্তিক জানান, করোনার সময়ে সেই কাজটি করেছেন তিনি। দশ দিনের জন্য বিশ কোটি রূপি পারিশ্রমিক নিয়েছেন।

অভিনেতা বলেন, ‘আমি বিশ দিনে প্রযোজকের পয়সা দ্বিগুণ করি, তাই এই পারিশ্রমিক তো আমার প্রাপ্য।’

কার্তিক আরও বলেন, ‘আমি নিজেকে সবসময় এক নম্বর মনে করি। ধীরে ধীরে মানুষও সেটা বুঝতে পারছে। দর্শকের ভালোবাসাই আমার কাছে সবচেয়ে মূল্যবান। তাদের ভালোবাসার জন্যই আমি নিজেকে ভালোবাসি এবং হিট ছবি উপহার দেয়ার চেষ্টা করি। ফিল্ম ইন্ডাস্ট্রির একজনই শাহজাদা আছে।’

কার্তিককে সর্বশেষ দেখা গেছে ‘ফ্রেডি’ ছবিতে। ছবিটি ডিজনি প্লাস হটস্টার-এ মুক্তি পেয়েছে। মুক্তির অপেক্ষায় আছে অভিনেতার ‘আশিকি থ্রি’। পরিচালনা করছেন অনুরাগ বসু। এছাড়াও তাকে দেখা যাবে ‘শাহজাদা’ ছবিতে কৃতি শ্যাননের বিপরীতে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Tags: কার্তিক আরিয়ানধামাকা
Previous Post

ব্রাজিলে সেনাপ্রধানকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট

Next Post

মৌলভীবাজারের হাওরাঞ্চলে পানি সঙ্কটে বোরো ধান চাষে দুর্ভোগ

Next Post
হাওরাঞ্চলে ধান চাষে কৃষকেরা পানি সঙ্কটে সংগ্রাম করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মৌলভীবাজারের হাওরাঞ্চলে পানি সঙ্কটে বোরো ধান চাষে দুর্ভোগ

বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলনে বক্তারা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পণ্য ও সেবার বৈশ্বিক গ্রহণযোগ্যতা অর্জন করতে হবে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT