চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আখেরী মোনাজাতে শেষ হচ্ছে ইজতেমার দ্বিতীয় পর্ব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:39 অপরাহ্ন 21, জানুয়ারি 2023
in বাংলাদেশ
A A
ইজতেমার ময়দানে মুসল্লিদের সমাগম, আখেরী মোনাজাতের প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরী মোনাজাত রোববার (২২ জানুয়ারি)। এদিন দুপুরের আগেই আখেরি মোনাজাতের মাধ্যমেই শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নেয়া লাখো মুসল্লির জিকির-আসকার ও তাবলীগের দেশী-বিদেশী মুরুব্বিদের বয়ানের মধ্যদিয়ে ইজতেমা শনিবার অতিবাহিত হয়।

কালেমা, নামাজ, মুসলিমীন ও তাসহীহে নিয়ত নিয়ে বিস্তারিত বয়ান করা হয়। ভারতের মাওলানা ইয়াকুব ছিলানী বাদ ফজর হিন্দি ভাষায় বয়ান করেন। তাৎক্ষণিকভাবে তা বাংলায় তরজমা করেন মাওলানা মনির বিন ইউসুফ।

বাদ জোহর বয়ান করেন মাওলানা ওমর তুর্কি। বাদ আসর বয়ান করেন মাওলানা ইলিয়াস বিন সাদ ও বাংলায় তরজমা করেন মুফতি ওসামা ইসলাম। বাদ মাগরিব বয়ান করেন মাওলানা আব্দুস সাত্তার নিজামুদ্দিন, বাংলায় তরজমা করেন মুফতি জিয়া বিন কাসিম।

দ্বিতীয় পর্বে বিদেশী মুসল্লিদের অংশগ্রহণ
করোনা মহামারির কারণে গত দুই বছর ইজতেমা অনুষ্ঠিত হয়নি। ফলে এ বছর স্বাভাবিকভাবেই বিদেশি মেহমানের সংখ্যা অন্যবারের তুলনায় বেশি। আর দু’বছরের বিরতির পর এ বছরের ইজতেমা নিয়ে উচ্ছ্বসিত বিদেশি মেহমানরা। বিদেশিদের সহযোগিতার জন্য সার্বক্ষণিক তাদের পাশে থাকছেন বাংলাদেশিরা। দ্বিতীয় পর্বে শনিবার পর্যন্ত সৌদি আরব, ভারত, পাকিস্তান, কাতার, জর্ডান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ ৬১টি দেশের প্রায় সাত হাজার সাত শত পঁচিশ জন বিদেশী মেহমান ময়দানে অবস্থান নিয়েছেন। তারমধ্যে অনেকেই এখনো পথে রয়েছেন তারা আখেরী মোনাজাতের আগেই ময়দানে আসবেন বলে জানিয়েছেন ইজতেমার গণমাধ্যম বিষয়ক সমন্বয়কারী মো. সায়েম।

যান চলাচল বন্ধ থাকবে যেসব সড়কে
রোববার ১০টা থেকে ১২টার মধ্যে দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত হওয়ার কথা রয়েছে। আখেরি মোনাজাত উপলক্ষ্যে গাজীপুর ট্রাফিকব্যবস্থাকে ঢেলে সাজানো হবে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোল্যা নজরুল ইসলাম।

শনিবার সকালে টেশিস শিল্প সংস্থার মাঠে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, আখেরি মোনাজাতে দেশ-বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেবেন। এ উপলক্ষ্যে আমরা প্রস্তুত রয়েছি। মোনাজাত উপলক্ষ্যে বেশ কয়েকটি বিশেষ বাস ও ট্রেন চলাচল করবে।

তিনি আরও বলেন, আখেরি মোনাজাতে অংশ নেওয়া ধর্মপ্রাণ মুসল্লিদের যাতায়াত সুগম করার জন্য শনিবার রাত ১২টার পর থেকে টঙ্গী-কামারপাড়া রোড, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে গাজীপুরের ভোগরা বাইপাস পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে।

তিনি বলেন, এছাড়া ময়মনসিংহ ও গাজীপুরগামী যানবাহন গাবতলী দিয়ে কোনাবাড়ি হয়ে এবং ময়মনসিংহ থেকে ঢাকাগামী যানবাহনগুলোকে ভোগরা বাইপাস দিয়ে ৩০০ ফিট রাস্তা ব্যবহার করে চলাচল করতে বলা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ ইব্রাহিম খান, উপপুলিশ কমিশনার (সদর ও অর্থ) মোহাম্মদ ইলতুৎ মিশ, উপপুলিশ কমিশনার মাহবুব-উজ-জামান।

যৌতুকবিহীন বিয়ে
টঙ্গীর বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনে বাদ আছর আয়োজন করা হয়েছে যৌতুকবিহীন বিয়ের। ভারতের মাওলানা সা’দ কান্ধলভীর ছোট ছেলে মাওলানা ইলিয়াস বিন সা’দ কান্ধলভী ওই বিয়ে পরিচালনা করবেন।

আগামীকাল রোববার বাদ ফজর বাংলাদেশী মুরসালিন, হেদায়তী বয়ান করবেন ভারতের মাওলানা ইউসুফ বিন সা’দ কান্ধলভী, তার বাংলায় তরজমা করবেন মাওলানা জিয়া বিন কাসিম । এরপর আখেরি মোনাজাতও পরিচালনা করবেন মাওলানা ইউসুফ বিন কান্ধলভী।

Tags: আখেরি মোনাজাতদ্বিতীয় পর্ববিশ্ব ইজতেমা
Previous Post

গাজীপুরের সাবেক মেয়রের বহিষ্কারাদেশ প্রত্যাহার

Next Post

বিশ্ব ইজতেমা: দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত আজ

Next Post
বিশ্ব ইজতেমায় লাখো মুসল্লির সমাগম, ধর্মীয় আচার-অনুষ্ঠান চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব ইজতেমা: দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত আজ

জো বাইডেনের ছবি, মার্কিন প্রেসিডেন্ট, পোর্ট্রেট. Channel i News - চ্যানেল আই নিউজ

জো বাইডেনের বাড়ি থেকে আরও গোপন নথি উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT