চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নরেন্দ্র মোদির উপরে বিবিসির তৈরি তথ্যচিত্রে ভারতের নিষেধাজ্ঞা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:12 অপরাহ্ন 21, জানুয়ারি 2023
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি, তিনি হাত জোড় করে নমস্কার করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপরে বিবিসির তৈরি “ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চেন” শিরোনামের তথ্যচিত্র টুইটার ও ইউটিউবকে তাদের সাইট থেকে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে ভারত। ২০০২ সালের গুজরাট দাঙ্গার বিভিন্ন বিষয় উঠে আসায় দেশটির কেন্দ্রীয় সরকার এ পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বিষয়টির সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের সূত্রে এ তথ্য জানিয়েছে।

খবরে প্রকাশ, ব্রিটেনের জাতীয় গণমাধ্যম বিবিসির এই তথ্যচিত্রটি নিয়ে ৫০টিরও বেশি টুইট মুছে ফেলতে টুইটারকে ভারত সরকার নির্দেশ দিয়েছে।

তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ও’ব্রায়েন জানান, তথ্যচিত্র নিয়ে তার শেয়ার করা ভিডিওটি টুইটার থেকে সরিয়ে ফেলা হয়েছে, যা লাখের বেশি ভিউ পেয়েছিল।

তিনি অভিযোগ করে বলেন, “বিবিসির এক ঘন্টার এই তথ্যচিত্রে সংখ্যালঘুদের প্রতি প্রধানমন্ত্রীর (মোদি) ঘৃণার বিষয়টি প্রকাশ পায়।”

ভারতের তথ্যপ্রযুক্তি বিধিমালা, ২০২১ এর অধীনে জরুরি ক্ষমতা ব্যবহার করে ভারত সরকার ইউটিউব এবং টুইটারকে লিঙ্কগুলি সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে, উভয় প্রতিষ্ঠানই আদেশটি অনুসরণ করতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Tags: তথ্যচিত্রনরেন্দ্র মোদীনরেন্দ্র মোদীর তথ্যচিত্রবিবিসিভারতভারতের প্রধানমন্ত্রী
Previous Post

বলিউডে পা রাখছেন রাভিনা কন্যা

Next Post

সাউথ আফ্রিকার বিপক্ষে টাইগ্রেসদের সংগ্রহ ১০৬

Next Post
বাংলাদেশ নারী ক্রিকেটাররা উল্লাসে ভাসছে, মাঠে খেলা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ আফ্রিকার বিপক্ষে টাইগ্রেসদের সংগ্রহ ১০৬

একজন মুসলিম পুরুষ বসে আছেন, পরনে সাদা কাপড় ও টুপি, পেছনে টেবিল ও বোতল।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘরে পড়ে ছিল সাংবাদিকের অর্ধগলিত লাশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT