চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনলাইনে নিরাপদ থাকা শিখল দেশের ১৮ হাজার প্রান্তিক শিশু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:23 অপরাহ্ন 21, জানুয়ারি 2023
in তথ্যপ্রযুক্তি, বাংলাদেশ, শিক্ষা
A A
শিক্ষিকা ক্লাসে শিক্ষার্থীদের সাথে অনলাইনে নিরাপদ থাকার বিষয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের নানা অঞ্চলের প্রায় ১৮,০০০ প্রান্তিক শিক্ষার্থী শিখলো প্রযুক্তিগত স্বাক্ষরতা এবং অনলাইনে নিরাপদ থাকার কৌশল।

বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলের সহায়তায় বিশ্বের সর্ববৃহৎ উন্নয়ন সংস্থা ব্র্যাকের “অনলাইনে নিরাপদ থাকি” প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ পৌঁছে যায় শিক্ষার্থীদের কাছে।

প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ১,২০০ শিক্ষককে প্রশিক্ষণ প্রদান করা হয়, যাদের মাধ্যমে তৃতীয় থেকে অষ্টম শ্রেণি পড়ুয়া প্রায় ১৮,০০০ শিক্ষার্থী অনলাইন এবং অনলাইনে নিরাপদ থাকার নানা বিষয়ে শিখতে পেরেছে।শিশুদের ডিজিটাল স্বাধীনতা নিশ্চিত করা এবং তাদেরকে অনলাইনে নিরাপদ রাখতে এই প্রকল্পটি হাতে নেয়া হয়।

শনিবার গাজীপুরের মাওনায় ড্রিম স্কয়ার রিসোর্টে সমাপনী অনুষ্ঠানে “অনলাইনে নিরাপদ থাকি” শীর্ষক প্রকল্পটি তাদের অর্জনের কথা তুলে ধরে। স্বশিখনের মাধ্যমে শিশুরা যাতে শিখতে পারে, সে জন্য কোর্স উপরকণ হিসাবে বাংলা ভাষায় ভিডিও তৈরি করা হয়। এরপর শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে সেটি ছড়িয়ে দেয়া হয় শিক্ষার্থীদের মাঝে।

প্রযুক্তি নির্ভর যুগে দক্ষতা অর্জনের মধ্য দিয়ে শিশুদের এগিয়ে নিয়ে যেতে মোট ছয়টি কোর্সে সাজানো হয় এই প্রকল্পের প্রশিক্ষণ কার্যক্রম।

প্রথম কোর্সে জিমেইল, গুগল ক্যালেন্ডার, গুগল মিট, গুগল ডক, গুগল শিট, গুগল ফর্ম এবং গুগল স্লাইডের ব্যবহার শেখানো হয়। এই কোর্সটি মূলত সাজানো হয় শিক্ষকদের জন্য। দ্বিতীয় কোর্সে শেখানো হয় ইন্টারনেট ব্রাউজিং, সার্চ ইঞ্জিন, অনলাইন কার্যক্রম, প্ল্যাটফর্মস, ডিজিটাল সুরক্ষা ও নাগরিকত্বের মৌলিক বিষয়সমূহ। শেখানো হয় ইন্টারনেট নিরাপত্তা বিষয়েও।

ইন্টারনেটের সহমর্মিতা ও ইতিবাচকতা, ইন্টারনেট আচরণ শেখানো হয় তৃতীয় কোর্সে। চতুর্থ কোর্সে অনলাইনে গোপনীয়তা, শেয়ারিং, ভুয়া পরিচয়, ভুয়া সংবাদ, অনলাইনে অবিশ্বস্ত তথ্য চিহ্নিত করা, ইন্টারনেটে তথ্য অন্বেষণ শেখানো হয়।

পঞ্চম কোর্সটি সাজানো হয় অনলাইন যোগাযোগে ইতিবাচকতা, হয়রানি হ্রাস, বিষণ্নতা, লেখাপড়া সংক্রান্ত জটিলতা, স্বাস্থ্যকর সম্পর্ক তৈরির মত বিষয় নিয়ে। অনলাইনে নেতিবাচক আচরণ সামলানো এবং অনলাইন হয়রানি সম্পর্কে অভিযোগ করা শেখানো হয় সর্বশেষ পর্বে।

প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে যোগ দেন জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক মো. শাহ আলম; মাধ্যমিক ও উচশিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ড. একিউএম শফিউল আজম; অতিরিক্ত সচিব ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক দিলীপ কুমার বণিক; জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সদস্য (শিক্ষাক্রম) অধ্যাপক মোঃ মশিউজ্জামান; এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সদস্য (প্রাথমিক শিক্ষাক্রম) অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন ব্র্যাকের এডুকেশন, স্কিলস ডেভেলপমেন্ট অ্যান্ড মাইগ্রেশন প্রোগ্রামের পরিচালক সাফি রহমান খান।

বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশনের এক সমীক্ষায় বলা হয়, ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত না করে অসতর্কভাবে ইন্টারনেট ব্যবহারের ফলে মেয়েরা বেশি অনলাইন উত্যক্ততা ও হয়রানির সহজ শিকারে পরিণত হয়। শহরের ৬৪ শতাংশ মেয়ে এবং গ্রামের ৩৩ শতাংশ মেয়েকে অশালীন ভিডিও, মেসেজ এবং ছবির মাধ্যমে অনলাইনে হয়রানি ও উত্যক্ত করা হয়। কন্যা শিশুদের অনলাইন হয়রানি করোনা মহামারির সময় চারগুণ বেড়েছে।

“বাংলাদেশের শিশুদের অনলাইন সুরক্ষা” শিরোনামে ইউনিসেফ বাংলাদেশ পরিচালিত একটি সমীক্ষায় বলা হয়েছে, বাংলাদেশে ১০ থেকে ১৭ বছর বয়সী শিশুদের ৩২ ভাগ অনলাইনে উত্যক্ততা, সহিংসতা ও হয়রানির শিকার হয়।

ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স এন্ড ডেভেলপমেন্ট-এর ২০১৯ সালের এক সমীক্ষা মতে, বাংলাদেশের জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষের ইন্টারনেটের সাথে কোন পরিচয় নেই। এছাড়াও ইন্টারনেট সুরক্ষা বিষয়ে মানুষের জ্ঞান এবং সচেতনতাও খুবই সীমিত, যা সাইবার অপরাধের হার বাড়িয়ে দিচ্ছে।

Tags: গুগলব্র্যাক
Previous Post

কক্সবাজারে বিপন্ন প্রজাতির ভাল্লুক পাচারচক্রের সদস্য গ্রেফতার

Next Post

গ্যাসের দাম বাড়লেও নিরবিচ্ছিন্ন সরবরাহ অনিশ্চিত

Next Post
গ্যাসের দাম বাড়লেও সরবরাহ অব্যাহত, নতুন দাম কার্যকর. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্যাসের দাম বাড়লেও নিরবিচ্ছিন্ন সরবরাহ অনিশ্চিত

পারসা ইভানা বাসে বসে হাসিমুখে ছবি তুলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাচেলর পয়েন্ট মিস করি, পলাশের সাথে আমাকে বেশি মানায়: পারসা ইভানা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT