চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনাজপুরে আলু নিয়ে বিপাকে কৃষক

শাহ আলম শাহী by শাহ আলম শাহী
6:53 অপরাহ্ন 20, জানুয়ারি 2023
in অর্থনীতি
A A
আলু সংগ্রহের জন্য কৃষক মাঠে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘এই জাড়োত আলু গরুও খায়না। আলু নিয়া এখন হামরা বিপদতোই আছি বাপু। আলু ১০, করি বাহে! বীজ কিনা, লাগানো, পরিচর্যা, উঠানো মিলিয়া হামার কেজি পইছে ১৫/১৭ টাকা। এখন বেচেছি ৮/৯ টাকা। খুব বিপদতই আছি বাপু।’

এভাবেই বলে গেলেন আলু চাষী রফিকুল ইসলাম। দিনাজপুর সদর উপজেলার উলিপুর এলাকার বাসিন্দা রফিকুল একজন প্রান্তিক কৃষক। পূণর্ভবা নদী সংলগ্ন আড়াই বিঘা জমি আছে তার। আলু সহ নানান সবজি আবাদ করেন তিনি। এবার দেড় বিঘা জমিতে আলু আবাদ করে বিপাকেই পড়েছেন রফিকুল ইসলাম।

উত্তরের শস্যভান্ডার খ্যাত এ জেলায় এবার আগাম আলু বাজারে তুলে প্রত্যাশা অনুযায়ী দাম পাচ্ছেন না কৃষক। বর্তমানে বাজারে ১৮/২০ টাকা কেজি দরে আলু বিক্রি হলেও ওই আলু কৃষকের কাছে পাইকাররা  নিচ্ছেন ৮/১০ টাকা কেজি দরে।

প্রতিকেজি আলু উৎপাদনে কৃষকের খরচ  পড়েছে ১৫/১৭ টাকা।

আলু বীজ, সার ও কীটনাশকের দাম বাড়ায় এবার উৎপাদন খরচও বেড়েছে। সেইসঙ্গে পরিবহন খরচ দিয়ে বাজারে আলু এনে লোকসান গুনতে হচ্ছে তাদের। এ অবস্থায় বিপাকে পড়েছেন কৃষকরা।

অন্যদিকে, দাম কম পাওয়ায় হিমাগার থেকে গত বছরের আলুও বের করেননি অনেক কৃষক ও ব্যবসায়ী। নির্ধারিত সময়ের বেশি সময় ধরে হিমাগারে আলু রাখায় লোকসান হচ্ছে তাদের।

দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মো. নুরুজ্জামান জানান, ২০২২-২৩ অর্থবছরে দিনাজপুরে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৪ হাজার ৯৬৪ হেক্টর জমিতে। তবে উৎপাদন হয়েছে ৪৩ হাজার ৮৮৫ হেক্টর। লক্ষ্যমাত্রার চেয়ে কম জমিতে আলু উৎপাদন হলেও ফলনে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছেন তারা।

জেলায় হিমাগারের সংখ্যা ১৩টি। সবগুলো হিমাগার মিলিয়ে আলু ধারণক্ষমতা ১ লাখ ১৬ হাজার ১০ মেট্রিক টন। এর মধ্যে ৬৫ শতাংশ আলু বীজের এবং বাকিগুলো খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। পরিকল্পনা অনুযায়ী উৎপাদন এবং আলুর বহুমুখী ব্যবহার সম্ভব হলে কৃষক ও ব্যবসায়ীরা লাভবান হতেন।

প্রতিবছর একটু লাভের জন্য আলু চাষ করে এবার লোকসান খাচ্ছি উল্লেখ করে পুরিয়া গ্রামের আদর্শ কৃষক মতিউর রহমান বলেন, ‘প্রতি বছর মোটামুটি লাভ থাকলেও এবার অবস্থা করুন। আলু নিয়ে এবার আমরা বিপদেই আছি। সরকারের সহায়তা ছাড়া কৃষকের মরণদশা। সার, কীটনাশক, ডিজেল, বীজ এবং শ্রমিক বাজারের মূল্য বেশি। কিন্তু উৎপাদিত পণ্যের দাম নাই। এভাবে কৃষক কিভাবে বাঁচবে ভাই? ’

Tags: আলুআলু চাষীকৃষকদিনাজপুরবিপাকে কৃষক
Previous Post

করোনায় শনাক্ত ৮, মৃত্যু নেই

Next Post

নির্বাচকদের নজরে আছেন নাসির?

Next Post
নাসিরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছে ক্রিকেটার শুভমান গিল. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচকদের নজরে আছেন নাসির?

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ব্যাটসম্যানের ব্যাটিং দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএলে বিজয়ের ‘১০০’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT