চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বোনের হাতে পায়েস খেয়ে জন্মদিন পালন করেন মিরাজ

আরেফিন তানজীব by আরেফিন তানজীব
3:32 অপরাহ্ন 25, অক্টোবর 2016
in স্পোর্টস
A A

আজ ২৫ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট দলের তরুণ অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের জন্মদিন। ১৯৯৭ সালে এই দিনে জন্ম তার। শুভ জন্মদিন মিরাজ।

চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্টে অবিস্মরণীয় পারফরম্যান্স দিয়ে নিজের টেস্ট অভিষেক উজ্জ্বল করে রাখেন মিরাজ। অভিষেক টেস্টেই আট উইকেট শিকার করেন তিনি।

তবে বাংলাদেশ ক্রিকেটে ভবিষ্যত এই খেলোয়াড়ের ক্রিকেটে উঠে আসা ছিল অনেকটাই অসাধ্য ব্যাপার। ক্রিকেট খেলতে অনেকবার বাবার কাছ শাস্তি পেতে হয়েছে তার। অদম্য মিরাজ থেমে থাকেননি, কোচ আল মাহমুদকে খুলে বলেন তার ক্রিকেটীয় নেশার কথা। এরপর মিরাজের সকল দায়িত্ব তুলে নেন কোচ। আর পেছনে ফিরে তাকাতে হয়নি মিরাজের।

কেমন কাটে মিরাজের জন্মদিন?

জানতে চাইলে মিরাজের ভাই মিয়াদ চ্যানেল আই অনলাইনকে জানান, খুব সিম্পলভাবে জন্মদিন উদযাপন করা হয়। সকাল বেলা মিরাজ তার বোন রোমানার হাতে তৈরি করা পায়েস খেয়েই জন্মদিন পালন করে।

এবার অবশ্য তিনি জন্মদিন উদযাপন করেছেন জাতীয় দলের সঙ্গে। আলাদাভাবে মিরাজের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন দলের সতীর্থ তাসকিন আহমেদসহ অন্যরা।

তার অসাধারণ অধিনায়কত্বে বাংলাদেশ যুব দল ২০১৬ আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে সেমি ফাইনালে উঠে। উত্তেজনাপূর্ণ সেই সেমিফাইনালে তারা ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩ উইকেটে পরাজিত হয়।

তৃতীয় হওয়ার প্লে-অফে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯  দলকে পরাজিত করে তৃতীয় স্থান অধিকার করে বাংলাদেশ।

অসাধারণ অলরাউন্ড নৈপুণ্যে মিরাজ ম্যান অব দ্য টুর্নানামেন্ট নির্বাচিত হন। তিনি ৬ ম্যাচে ব্যাট হাতে ২৪২ রান এবং বল হাতে ১২ উইকেট লাভ করেন।

মেহেদি হাসান মিরাজ ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি রাজশাহী বিভাগের বিপক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেটে আত্মপ্রকাশ করেন। অভিষেক ম্যাচে তিনি ৫১ রান সংগ্রহের পাশাপাশি বল হাতে নেন ৪ উইকেট।

Tags: মেহেদি হাসান মিরাজ
Previous Post

কৃষক হত্যায় হবিগঞ্জে ৫ জনের ফাঁসির আদেশ

Next Post

দুর্নীতির দায়ে চীনে ১০ লাখ সরকারি কর্মকর্তার সাজা

Next Post

দুর্নীতির দায়ে চীনে ১০ লাখ সরকারি কর্মকর্তার সাজা

ওবায়দুল কাদেরকে বিএনপির পরামর্শ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT