চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সুকেশ আমার জীবন নষ্ট করেছে’, বললেন জ্যাকলিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:10 অপরাহ্ন 19, জানুয়ারি 2023
in বিনোদন
A A
বাংলাদেশি নারী ও পুরুষের হাসিমুখের ছবি, সামাজিক মুহূর্তের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউড অভিনেত্রী জ্যাকলিন বলেছেন সুকেশ তার জীবন নষ্ট করেছেন। বুধবার (১৮ জানুয়ারি) দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে ২০০ কোটি রুপি তছরুপের মামলায় হাজিরা দিয়ে এ অভিযোগ করেন তিনি।

২০০ কোটির আর্থিক প্রতারণার মামলায় গত এক বছর ধরে আইনি জটিলতা সামলাচ্ছেন জ্যাকলিন ইডি-র দাবি সুকেশের অতীত ও পেশা জেনেই ‘নিজ স্বার্থে’ সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী। তবে দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে দেওয়া বিবৃতিতে জ্যাকলিন বলেছেন ভিন্ন কথা।

জ্যাকলিন আদালতে আরও বলেন, সুকেশ তাকে বিভ্রান্ত করেছেন, তার ক্যারিয়ার নষ্ট করেছেন। জ্যাকলিন জানিয়েছেন সুকেশ তার সঙ্গে দেখা করেন একজন সরকারি কর্মকর্তা হিসেবে।

জ্যাকলিন আরও বলেন, ‘সুকেশ নিজেকে সান টিভির মালিক হিসেবে পরিচয় দিয়েছিলেন এবং দাবি করেছিলেন যে জে জয়ললিতা তার আত্মীয়। চন্দ্রশেখর বলেছিলেন তিনি আমার একজন অনুরাগী এবং আমাকে বলেছিলেন দক্ষিণ ভারতেও সিনেমা করা উচিত আমার। বলেছিলেন সান টিভির অনেকগুলি প্রকল্প রয়েছে। আমাদের দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে একসঙ্গে কাজ করার চেষ্টা করা উচিত।’

জেল থেকে ফোন করার প্রসঙ্গে জ্যাকলিন আদালতকে জানিয়েছেন, ‘তিনি কখনও বলেননি যে জেল থেকে ফোন করছেন। আর ভিডিও কলের ব্যাকগ্রাউন্ড দেখেও মনে হয়নি সেই ফোন জেল থেকে করা। পিছনে সোফা আর পর্দা দেখা যেত।’ জ্যাকলিন আরও দাবি করেন ৮ আগস্ট ২০২১-এর পর তার আর সুকেশের সঙ্গে কথা হয়নি

ভারতের ধনকুবের সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ঘনিষ্ঠতা ও ২০০ কোটির প্রতারণা মামলায় দীর্ঘদিন ধরে তদন্ত চলছে বলিউড তারকা জ্যাকুলিনকে নিয়ে। প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে পদে পদে নাম জড়িয়েছে এই অভিনেত্রীর।

সরকারি আধিকারিক সেজে একাধিক ব্যক্তির থেকে টাকা হাতিয়েছেন সুকেশ চন্দ্রশেখর। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে এই মামলায় ইডির হাতে গ্রেপ্তার হন সুকেশ এবং তার স্ত্রী লীনা মারিয়া পল। এরপরই সুকেশের সঙ্গে ঘনিষ্ঠতার সংবাদ প্রকাশ্যে আসে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস 

Tags: জ্যাকলিনসুকেশ
Previous Post

বিশ্বকাপজয়ী সঙ্গীদের অভাব অনুভব করি: মেসি

Next Post

মহারাষ্ট্রে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে ৯ জন আহত

Next Post
মহারাষ্ট্রে ট্রাক ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মহারাষ্ট্রে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে ৯ জন আহত

উত্তরের হিম বাতাসে শীতের বাংলাদেশে শীতের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

শীতের বাংলাদেশে অন্য রূপ প্রকৃতির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT