চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুরন্ত টিভিতে আরও ৪ বছর প্রতিদিন সিসিমপুর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:55 অপরাহ্ন 18, জানুয়ারি 2023
in বিনোদন
A A
সিসিমপুরের বিভিন্ন চরিত্রের হাস্যোজ্জ্বল ছবি, শিশুদের জন্য উপযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

জনপ্রিয় শিশুতোষ সিরিজ সিসিমপুর আগামী আরও চার বছর দেশের একমাত্র শিশুতোষ চ্যানেল দুরন্ত টিভিতে সম্প্রচারিত হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে সিসিমপুর ও দুরন্ত কর্তৃপক্ষ।

ইউএসএআইডি- বাংলাদেশের আর্থিক সহযোহিতায় নির্মিত সিসিমপুর ২০১৯ সাল থেকে সপ্তাহের প্রতিদিন দুরন্ত টেলিভিশনে প্রচারিত হয়ে আসছে।

এ উপলক্ষে সিসিমপুর কার্যালয়ে সিসিমপুরের নির্মাতা প্রতিষ্ঠান সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ এবং দুরন্ত টেলিভিশনের মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহ আলম এবং দুরন্ত টেলিভিশনের পরিচালক অভিজিৎ চৌধুরী চুক্তিতে স্বাক্ষর করেন।

এসময় সিসেমি ওয়ার্কশপের প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভ ইয়াংউড, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শ্যারি রোজেনফেল্ড, প্রধান গবেষণা কর্মকর্তা এলিসন ব্রায়ান্ট এবং ইউএসএআইডি- বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা সুদেব কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন।

এই চুক্তির ফলে শিশুদের প্রিয় বিনোদন ও শিক্ষামূলক অনুষ্ঠান সিসিমপুর আগামী চার বছর দুরন্ত টিভিতে প্রতিদিন সম্প্রচারিত হবে।

ইউএসএআইডি-বাংলাদেশের আর্থিক সহায়তায় গত ১৮ বছর ধরে সিসিমপুর অনুষ্ঠানটি নির্মিত হয়ে আসছে। যা বর্তমানে বাংলাদেশের শিশু এবং অভিভাবকদের কাছে সবচাইতে গ্রহণযোগ্য নাম। ইউএসএআইডি’র আর্থিক সহায়তায় চলমান ‘প্রোমোটিং এডুকেশন ফর আর্লি লার্নাস’ প্রজেক্টের আওতায় সিসিমপুরের নতুন সিজনের পর্বগুলো নির্মিত হয়েছে। টেলিভিশন কার্যক্রমের পাশাপাশি সিসিমপুরের ডিজিটাল এবং বিদ্যালয়ভিত্তিক কার্যক্রমও অব্যাহত আছে। বর্তমানে সিসিমপুর দেশের ২৫০টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উন্নয়নে কাজ করছে।

উল্লেখ্য, ২০২২ সালে শিশুতোষ অনুষ্ঠানের জন্য বিশ্বজুড়ে সমাদৃত কিডস্ক্রিন এওয়ার্ড অর্জন করেছে সিসিমপুর। ২০০৫ সালে ১৫ এপ্রিল থেকে নিরবচ্ছিন্নভাবে বিটিভিতে সম্প্রচারিত হয়ে আসছে শিশুদের কাছে তুমুল জনপ্রিয় এই সিরিজটি।

Tags: অনুষ্ঠানটেলিভিশনদুরন্তশিশুতোষসিসিমপুর
Previous Post

গাইবান্ধায় আগাম আলু তোলা শুরু

Next Post

প্রতিবন্ধী মেয়েকে গলা কেটে হত্যার অভিযোগে মা গ্রেপ্তার

Next Post
অভিযোগের ঘটনায় নিহত শিশুর ছবি, হত্যার চিত্র ফুটে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিবন্ধী মেয়েকে গলা কেটে হত্যার অভিযোগে মা গ্রেপ্তার

নাদাল চোটের কারণে মাঠ থেকে বের হচ্ছেন, চিকিৎসা নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চোট থামিয়ে দিলো নাদালকে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT