চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারের উখিয়া সীমান্তে আবারও গোলাগুলি

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
10:38 অপরাহ্ন 17, জানুয়ারি 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
সেনা সদস্য উখিয়া সীমান্তে সতর্ক অবস্থানে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী সীমান্তে ‘বিজিবর আউটপোস্ট লক্ষ্য করে ব্যাপক গুলিবর্ষণের’ ঘটেছে বলে জানা গেছে।

তবে বিজিবির সংশ্লিষ্টরা ঘটনার ব্যাপারে বিস্তারিত তথ্য না দিলেও গোলাগুলির খবর শুনেছেন বলে জানালেও পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় উখিয়ার পালংখালী ইউনিয়নের ধামনখালী এ ঘটনা ঘটেছে। তবে কারা, কি কারণে এ ঘটনা ঘটিয়েছে; এ ব্যাপারে বিস্তারিত জানেন না বলে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান।

স্থানীয়দের বরাতে গফুর উদ্দিন বলেন, সন্ধ্যায় পালংখালী ইউনিয়নের ধামনখালী সীমান্তে বিজিবির আউটপোস্ট লক্ষ্য করে মিয়ানমার দিক থেকে অতর্কিত গুলিবর্ষণ শুরু হয়। অন্তত ৩০ থেকে ৪০ মিনিট পর্যন্ত চলে গুলিবর্ষণের ঘটনা। পরে বিজিবির স্থানীয় বিওপির সৈনিকরা পাল্টা গুলিবর্ষণ করলে তারা সীমান্ত অতিক্রম করে চলে যায়। স্থানীয়রা জানিয়েছেন গুলিবর্ষণকারীরা মিয়ানমারের একটি সন্ত্রাসী গ্রুপের সদস্য বলে ধারণা করা হচ্ছে।

গুলিবর্ষণের ঘটনার ব্যাপারে বিজিবিসহ প্রশাসনের  উর্ধতন কর্মকর্তাদের কাছে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান।

বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল সাইফুল ইসলাম চৌধুরী জানান: সন্ধ্যায়  সীমান্তে গোলাগুলির খবর পেয়েছেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন। বিস্তারিত গণমাধ্যমকর্মীদের পরে জানাবেন বলে জানান।

তবে সীমান্তে বিজিবির কড়া নজরদারি অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

Tags: বিজিবি
Previous Post

লিটনের ব্যাটে সিলেটের জয়রথ থামাল কুমিল্লা

Next Post

প্রকাশ্যে ৪ জনের হাত কেটে দিয়েছে তালেবানরা

Next Post
তালেবান সদস্যের হাতে অস্ত্র ও কালো কাপড় পরা ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশ্যে ৪ জনের হাত কেটে দিয়েছে তালেবানরা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে বড় ভাইয়ের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT