চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কস এক্টিভ স্কুল দাবা চ্যাম্পিয়নশিপে সেরা সেন্ট যোসেফ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:20 অপরাহ্ন 17, জানুয়ারি 2023
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
চ্যাম্পিয়নশিপের বিজয়ীদের সঙ্গে অতিথি ও সংগঠকদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কস এক্টিভ স্কুল দাবা চ্যাম্পিয়নশিপের গ্র্যান্ড ফিনালে হয়ে গেল। চ্যাম্পিয়ন হয়েছে সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। রানার্সআপ ডিপিএস এসটিএস স্কুল এবং তৃতীয় হয়েছে রাজারবাগ পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজ। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় টুর্নামেন্টের গ্র্যান্ড ফিনালে শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

গত ৪ জুলাই থেকে শুরু হয় প্রতিযোগিতা। ৬৪ জেলার ৭০ জোন থেকে ২ হাজার ৬২টি স্কুল দাবা দল অংশ নেয়। ১২ হাজারের বেশি প্রতিযোগী অংশগ্রহণ করে। জেলা পর্যায়ের খেলা শেষে ৭০ জোন থেকে ৭০ দলকে বিভাগীয় পর্যায়ের জন্য নির্বাচিত করা হয়।

জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার জন্য ৮ বিভাগ থেকে জেলার সংখ্যাধিক্যের ভিত্তিতে ১৬ দল নির্বাচিত করা হয়। যার মধ্যে ন্যাশনাল রাউন্ড, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল শেষে ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী খেলা হয়েছে।

দাবা চ্যাম্পিয়নশিপে বিজয়ী স্কুলের ছাত্ররা পুরস্কার গ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

খেলা শেষে আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। চ্যাম্পিয়ন দল পায় সেরার ট্রফি এবং ১০ লক্ষ টাকা। রানার্সআপ দল পায় ট্রফি ও ৫ লক্ষ টাকা। তৃতীয় স্থান অর্জনকারী দলকে দেয়া হয় ট্রফি এবং ৩ লক্ষ টাকা।

বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ও আবুল খায়ের গ্রুপের পৃষ্ঠপোষকতায় দেশব্যাপী স্কুলভিত্তিক দাবা প্রতিযোগিতাটির গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। অতিথি ছিলেন সাউথ এশিয়ান দাবা কাউন্সিল ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি ও সাবেক আইজিপি ড. বেনজীর আহমেদ।

সেন্ট যোসেফ স্কুলের ছাত্ররা দাবা চ্যাম্পিয়নশিপে বিজয়ী. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দীন আহমেদ ও আবুল খায়ের গ্রুপের নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল শহীদউল্লাহ চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি কে এম শহীদ উল্লাহ। শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম। উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক ড. শোয়েব রিয়াজ আলম।

Tags: জাহিদ আহসান রাসেলদাবাবেনজীর আহমেদলিড স্পোর্টস
Previous Post

বাঁশের শিল্পকর্ম নির্মাণ করাই রফিকুলের নেশা

Next Post

সভা-সমাবেশে সরকার নানাভাবে বাধা দিচ্ছে: বিএনপি

Next Post
বাংলাদেশে বিএনপি সভা-সমাবেশে বাধা ও প্রতিবন্ধকতা. Channel i News - চ্যানেল আই নিউজ

সভা-সমাবেশে সরকার নানাভাবে বাধা দিচ্ছে: বিএনপি

নড়াইলে শিশুদের নিউমোনিয়া ও ডায়রিয়ার জন্য হাসপাতালে ভর্তি রোগীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নড়াইলে শিশুদের নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রাদুর্ভাব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT