চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে মা-শিশুসহ ৬ জনের মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:37 অপরাহ্ন 17, জানুয়ারি 2023
in আন্তর্জাতিক
A A
বন্দুকধারীর গুলিতে নিহতদের জন্য জরুরি পুলিশি অভিযান. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ক্যালিফোর্নিয়ার একটি বাড়িতে গোলাগুলির ঘটনায় এক মা ও তার ৬ মাস বয়সী শিশুসহ ৬ জন নিহত হয়েছে। মার্কিন পুলিশ প্রাথমিকভাবে দু’জন সন্দেহভাজনকে সনাক্ত করে তাদের খোঁজ করছে।

জানা গেছে, সোমবার ভোরে কয়েকজন বন্দুকধারী ক্যালিফোর্নিয়ার কৃষিভিত্তিক সান জোয়াকিন উপত্যকার ফ্রেসনোর দক্ষিণ-পূর্বে অবস্থিত আধা-গ্রামীণ এলাকা গোশেনের একটি বাড়িতে ঢুকে গুলি চালায়।

এসময় শব্দ শুনে একজন প্রতিবেশী পুলিশকে ফোন করে। সাত মিনিট পর পুলিশ ঘটনাস্থলে আসে এবং বাড়ির ভিতরে ৬ জনকে মৃত অবস্থায় দেখতে পায়।

স্থানিয় কাউন্টি শেরিফ মাইক বওড্রোক্স সাংবাদিকদের বলেন, এটি একটি টার্গেট অ্যাটাক যা মাদক সহিংসতার সাথে যুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, ১৭ বছর বয়সী মা এবং (তার) ছয় মাস বয়সী শিশু দুজনেরই মাথায় গুলি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে এসে ২ জনকে রাস্তায়, ১ জনকে বাড়িটির দরজায় এবং ৩ জনকে বাড়ির ভিতরে পড়ে থাকতে দেখে; যার মধ্যে ১ জন জীবিত ছিল। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে কিছুক্ষণ পর তিনি মারা যান।

এ ঘটনার বিষয়ে আরও তথ্য পাওয়া গেলেও তদন্তের স্বার্থে আর কোনো তথ্য জানানো সম্ভব নয় বলে জানান তিনি।

হামলার সময় ভবনের ভিতর লুকিয়ে থাকা দু’জন বেঁচে যায় এবং কয়েকজনকে আহত অবস্থায় পাওয়া যায়, যারা বর্তমানে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

Tags: ক্যালিফোর্নিয়াগুলিবন্দুকধারীবন্দুকধারীর গুলিমৃত্যু
Previous Post

মেসি-নেইমারদের পিএসজির বিপক্ষে রোনালদোই অধিনায়ক

Next Post

হিরো আলমের মনোনয়নপত্র গ্রহণ করে প্রতীক বরাদ্দের নির্দেশ

Next Post
হিরো আলমের মনোনয়নপত্র গ্রহণের সময় ছবি, প্রতীক বরাদ্দের নির্দেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

হিরো আলমের মনোনয়নপত্র গ্রহণ করে প্রতীক বরাদ্দের নির্দেশ

সড়ক দুর্ঘটনা সতর্কতা চিহ্ন, বিপদ সংকেত. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই দিনের ব্যবধানে মা-ছেলের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT