চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাডমিন্টন খেলা নিয়ে তর্কের জেরে হামলায় ২ যুবক নিহত

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
9:31 পূর্বাহ্ন 17, জানুয়ারি 2023
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
দুই যুবকের ছবি, একজন পেছন থেকে দেখা যাচ্ছে, অন্যজন সামনে।. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজার শহরে ‘ব্যাডমিন্টন খেলা নিয়ে তর্কাতর্কির’ জেরে প্রতিপক্ষের হামলায় দুই যুবক নিহত এবং একজন আহত হয়েছে।

সোমবার রাত সাড়ে ১১টায় কক্সবাজার শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন লারপাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল হক।

নিহতরা হলো- কক্সবাজার শহরের লারপাড়া এলাকার নুরুল হুদার ছেলে সাইদুল ইসলাম (৩১) এবং একই এলাকার আব্দুল হামিদের ছেলে কায়সার হামিদ (২৮)।

আহত মুফিজ উদ্দিন (২১) একই আব্দুস সাত্তারের ছেলে। তিনি কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতের স্বজনদের বরাতে নাজমুল হক বলেন, রাতে কক্সবাজার শহরে লারপাড়ায় স্থানীয় যুবকরা মিলে প্রতিদিনের মত ব্যাডমিন্টন খেলছিল। একপর্যায়ে খেলায় অশগ্রহণকারী দুজনের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটে। পরে কিছুক্ষণ বাকবিতণ্ডা শেষে উভয়পক্ষ খেলার কোর্ট থেকে চলে যায়।

পরিদর্শক (তদন্ত) বলেন, পরে উভয়পক্ষ সংঘবদ্ধ হয়ে লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কয়েকজন আহত হয়। আহতদের মধ্যে স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

নিহত সাইদুল ইসলামের ছোট ভাই মনিরুল ইসলাম বলেন, ব্যাডমিন্টন কোর্ট থেকে চলে আসার তিনি ও বড় ভাই সাইদুল ইসলামসহ কয়েকজন লারপাড়াস্থ বোনের জামাতার দোকানের সামনে কথা বলছিলেন। এসময় স্থানীয় বাসিন্দা আব্দুল খালেকের ছেলে জয়নাল আবেদীন (৩০), তার ভাই আতিক হোসেন ও কামাল হোসেন এবং একই এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে মিজানুর রহমানসহ সদলবলে এসে সাইদুল ইসলামের সঙ্গে তর্কাতর্কি শুরু করে। একপর্যায়ে তারা লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে আমাদের উপর হামলে পড়ে।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) আশিকুর রহমান বলেন, রাতে রক্তাক্ত অবস্থায় ৩ জনকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই অতিরিক্ত রক্তক্ষরণজনিত কারণে দুজনের মৃত্যু ঘটে। অপরজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা শংকামুক্ত নয়।

নিহতদের লাশ হাসপাতালের মর্গে রয়েছে বলে জানান আরএমও।

পরিদর্শক নাজমুল জানান, ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

Tags: কক্সবাজার
Previous Post

শিগগির র‌্যাবের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে: স্বরাষ্ট্র্রমন্ত্রী

Next Post

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল অ্যাম্বুলেন্সের ৬ যাত্রীর

Next Post
অ্যাম্বুলেন্স ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ছবি, রাতের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল অ্যাম্বুলেন্সের ৬ যাত্রীর

বাংলাদেশে সড়ক দুর্ঘটনা, বাস ও ট্রাকের সংঘর্ষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাকচাপায় এক প্রকৌশলী নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT