চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরও এক যুগ পর অবসরের কথা ভাববো: শাকিব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:06 অপরাহ্ন 16, জানুয়ারি 2023
in বিনোদন
A A
শাকিবের কনসার্টে ভক্তদের উচ্ছ্বাস ও আনন্দ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলা সিনেমার ‘নবাব’ বলা হয় শাকিব খানকে। গত ২৩ বছরের ক্যারিয়ারে প্রায় ১৬ বছর যাবৎ তিনি একাই দাপিয়ে বেড়াচ্ছেন সিনেমা অঙ্গন।

ক্যারিয়ারে জনপ্রিয়তার চূড়ায় থাকলেও ব্যক্তিগত জীবন নিয়ে গেল বছর কিছুটা সমালোচিত হতে হয়েছে এই সুপারস্টারকে। এরমধ্যে যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব লাভ ও ব্যক্তিগত জীবনে বিয়ে-বিচ্ছেদ ইস্যুতে তোপের মুখে পড়ায় অনেকেই বলছেন, শাকিব হয়তো অবসরে যাবেন!

তবে চলচ্চিত্রের অভিজ্ঞ প্রযোজক পরিচালকদের কথা, শাকিব খান চাইলে আরও বহুবছর রাজত্ব করতে পারবেন। কারণ মূলধারার সিনেমায় অপ্রতিদ্বন্দ্বী নায়ক হিসেবে এখনও শীর্ষ অবস্থানেই আছেন শাকিব।

এই নায়ক নিজেও মনে করেন, তার এখনও বহুপথ পাড়ি দেওয়ার বাকি। এখনই তিনি অবসরে যাবেন না। আরও এক যুগ পর এসব নিয়ে ভাববেন।

শনিবার রাতে দুবাইয়ের আজমাইনে ‘রিয়েল হিরোজ অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন শাকিব খান। তাকে পেয়ে স্থানীয় বাঙালী প্রবাসীরা ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেন। তার নাম ঘোষণার সাথে সাথেই উপস্থিত অনেকেই, ‘নাম্বার ওয়ান’, ‘কিং খান’ বলে স্লোগান দিতে থাকেন।

শাকিবের বক্তৃতা দিচ্ছেন, দর্শক ও মিডিয়া উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ সেখানে উপস্থিত থেকে শাকিব বলেন, এখনই অবসরে নিয়ে ভাবছি না। আরও এক যুগ পর অবসর নিয়ে ভাববো। তবে হ্যাঁ, এই জীবনে দেশ ও বিদেশের মানুষদের যে ভালোবাসা পেয়েছি তা আমার জন্য যথেষ্ট। ছোট্ট এই দেশ থেকে এর চেয়ে বেশী আর কী বা চাওয়ার থাকে?

‘মানুষের ভালোবাসার চেয়ে জীবনে আর বড় কিছু নেই। আমি সেটা একবার নয়, বারবার পেয়ে থাকি। মাঝেমধ্যে মনে হয় আমার জীবন যদি এখানেই থেমে যায়, তবে কোনো আফসোস থাকবে না। কারণ, মানুষের সীমাহীন ভালোবাসায় আমি সবসময় সিক্ত হয়েছি।’

বন্ধুদের সঙ্গে বিমানবন্দরে শুভেচ্ছা বিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ দেশ ও প্রবাসের লাখও লাখও অনুসারীর ভালোবাসায় এগিয়ে যান বলে জানান শাকিব খান। তিনি আরও বলেন, ‘পৃথিবীর অনেক দেশে যাই। প্রতিটি দেশের প্রবাসী ভাই বোনেরা আমার প্রতি উদার ও নিঃস্বার্থ ভালোবাসা দেখায়। যখন ঘরে ফিরি তাদের সেই ভালোবাসা সঙ্গে নিয়ে যাই।’

প্রবাসীদের উদ্দেশে শাকিব খান বলেন, প্রবাসী ভাই বোনেরা পরিবার স্বজন নিয়ে বিদেশে থাকেন, দেশের অর্থনীতি সমৃদ্ধ করেন। তারা কষ্টে করেন বিধায় তাদের পরিবার সুন্দর ভবিষ্যত পায়। আমার কাছে এই প্রবাসী ভাই বোনেরাই আসলে ‘রিয়েল হিরো’।

Tags: অভিনয়ক্যারিয়ারদুবাইনবাবলিড বিনোদনশাকিবশাকিব খানসিনেমা
Previous Post

গভীর উদ্বিগ্ন প্রধান বিচারপতি: আদালতের নিরাপত্তায় ১১ দফা নির্দেশনা

Next Post

২৫ জানুয়ারি দেশব্যাপী সমাবেশ কর্মসূচির ঘোষণা বিএনপির

Next Post
জনতা সমাবেশে বক্তা বক্তব্য দিচ্ছেন, হাজারো মানুষ উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

২৫ জানুয়ারি দেশব্যাপী সমাবেশ কর্মসূচির ঘোষণা বিএনপির

রিজার্ভ চুরি

রিজার্ভ চুরি: যুক্তরাষ্ট্র আদালতে মামলা পরিচালনায় বাধা দূর হলো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT