চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্র কোনো দেশকে জিএসপি সুবিধা দিলে বাংলাদেশ হবে প্রথম: ডোনাল্ড লু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:05 অপরাহ্ন 15, জানুয়ারি 2023
in - সেমি লিড, রাজনীতি
A A
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্র যদি কোনো দেশকে জিএসপি সুবিধা দেয়, সেক্ষেত্রে বাংলাদেশ প্রথম দেশ হবে বলে জানিয়েছেন ঢাকায় সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।

র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রশ্নে ডোনাল্ড লু বলেন: কিছুদিন ধরে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কমেছে। অনেক প্রোগ্রেস হয়েছে। র‌্যাব নিয়ে কোনো সমস্যা থাকলে আমরা কথা বলব। র‌্যাবের অনেক ইমপ্রুভ হয়েছে।

ঢাকা সফরের দ্বিতীয় দিন রোববার তিনি বলেন: ইন্দোপ্যাসিফিক স্ট্র্যাটেজি কোনো ক্লাব নয়। এখানে যুক্ত হওয়ার কিছু নেই। বরং সবাই এর অংশ।

শনিবার সন্ধ‍্যা থেকে ঢাকা সফর শুরু করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। বহুল আলোচিত ওই ডিপ্লোম্যাট শনিবার সন্ধ্যায় ভারত হয়ে বাংলাদেশে পৌঁছান।

ঢাকা সফরের প্রথম দিনেই অর্থাৎ শনিবার তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন। বিমানবন্দর থেকে সরাসরি তিনি মন্ত্রীর ইস্কাটনস্থ সরকারি বাসভবনে (পররাষ্ট্র ভবন) যান। সেখানে প্রায় দেড় ঘণ্টার বেশি সময় স্থায়ী হওয়া ভোজ-বৈঠক করেন তারা।

জানা গেছে, পররাষ্ট্রমন্ত্রী ও লু’র মধ্যকার আনুষ্ঠানিক সাক্ষাতে ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসও উপস্থিত ছিলেন। সেই বৈঠকে সুনির্দিষ্টভাবে কী কী বিষয়ে আলোচনা হয়েছে তা জানা সম্ভব হয়নি। কারণ বৈঠক শেষে মার্কিন প্রতিনিধিরা কোনো বাক্য বিনিময় ছাড়াই পররাষ্ট্র ভবন ত্যাগ করেন। ধারণা করা হচ্ছে আজ সরকারের অন্য প্রতিনিধিদের সঙ্গে মার্কিন অতিথির বৈঠকের পর উভয়ের তরফে আনুষ্ঠানিক ব্রিফিং হতে পারে।

অন্যদিকে সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশের বেসরকারি খাত বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গেও আজ তার গুলশানের বাসভবনে দেখা করেছেন। সালমান এফ রহমানের সাথে প্রায় পৌনে দু’ঘণ্টা বৈঠকের পর গুলশানে সলিডারিটি সেন্টারে যান ডোনাল্ড লু।

বাংলাদেশের রাজনৈতিক এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে যখন যুক্তরাষ্ট্র প্রশ্ন তুলছে, একই সাথে যখন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের তৎপরতা নিয়েও অসন্তুষ্টি প্রকাশ করেছে সরকার, তখন যুক্তরাষ্ট্রের সহকারি পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এর এই বাংলাদেশ সফরকে উভয় পক্ষই গুরুত্ব সহকারে দেখছে।

Tags: ডোনাল্ড লুঢাকা সফর
Previous Post

ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৮

Next Post

হৃতিককে ছোট করা আমার উদ্দেশ্য ছিল না: রাজামৌলি

Next Post
অন্ধকারে থাকা একজন পুরুষের মুখের ছবি, গভীর ভাবনা প্রকাশ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হৃতিককে ছোট করা আমার উদ্দেশ্য ছিল না: রাজামৌলি

শিক্ষামন্ত্রী গণহত্যা ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্রের উদ্বোধন করেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্র সব ধরনের সহযোগিতা পাবে: শিক্ষামন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT