চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েলে বিচার বিভাগ সংস্কার পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:48 অপরাহ্ন 15, জানুয়ারি 2023
in আন্তর্জাতিক
A A
বৃহৎ জনসমাগমের রাতের কনসার্ট বা সমাবেশের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলে বিচার বিভাগকে ঢেলে সাজানোর পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ করেছেন ৮০ হাজারের বেশি ইসরায়েলি। শনিবার (১৪ জানুয়ারি) রাজধানী তেল আবিবে এ বিক্ষোভ করে তারা।

তেল আবিব ছাড়াও জেরুজালেমে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে এবং বন্দরনগরী হাইফায়ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

নেতানিয়াহু সরকারের এই পরিকল্পনাকে গণতান্ত্রিক শাসনব্যবস্থার ওপর আঘাত আখ্যায়িত করে বিক্ষোভকারীরা বলেন, বিচার বিভাগ সংস্কারের পরিকল্পনা বাস্তবায়ন হলে পার্লামেন্টের পক্ষে সুপ্রিম কোর্টের রায় বাতিল করা সহজ হবে। আর এতে দেশে দুর্নীতি বেড়ে যাবে বলে আশঙ্কা রয়েছে। প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে নতুন ডানপন্থী সরকারের সংস্কার প্রস্তাবকে গণতান্ত্রিক শাসনের ওপর আক্রমণ বলে বর্ণনা করেছেন তারা।

আন্দোলনকারীরা সরকারের এমন পরিকল্পনার সমালোচনা করে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড নিয়ে হাজির হন মিছিলে। নেতানিয়াহু সরকারের প্রতি নিন্দাসূচক বাক্যও লেখা ছিল আন্দোলনকারীদের ব্যানার-প্ল্যাকার্ডে। একপর্যায়ে তেল আবিবে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়।

অন্যদিকে ইসরায়েলি সরকারের এমন পরিকল্পনার বিরোধিতা করেছেন দেশটির বিভিন্ন স্তরের নাগরিক-বুদ্ধিজীবী এবং অধিকারকর্মীরা। দেশটির প্রধান বিচারপতি এবং অ্যাটর্নি জেনারেলও সরকারের এই পরিকল্পনার বিরোধিতা করেছেন। তারা বলছেন, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে বিচার বিভাগের স্বাধীনতা পঙ্গু হয়ে যাবে, দুর্নীতি বাড়বে, সংখ্যালঘুদের অধিকার খর্ব হবে এবং সর্বোপরি আদালতের ওপর থেকে মানুষের আস্থা উঠে যাবে।

Tags: ইসরায়েলজেরুজালেমবিক্ষোভবেনইয়ামিন নেতানিয়াহু
Previous Post

ঋণ কর্মসূচি অর্থনৈতিক পুনরুদ্ধারের একমাত্র পথ: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

Next Post

ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৮

Next Post
ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলার ধ্বংসস্তূপ ও উদ্ধারকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৮

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্র কোনো দেশকে জিএসপি সুবিধা দিলে বাংলাদেশ হবে প্রথম: ডোনাল্ড লু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT