চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা

রাজীব হাসান কচি by রাজীব হাসান কচি
2:23 অপরাহ্ন 12, জানুয়ারি 2023
in - সেমি লিড, চুয়াডাঙ্গা
A A
চুয়াডাঙ্গায় শীতার্ত মানুষ ঠাণ্ডা থেকে রক্ষা পাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চুয়াডাঙ্গায় আবারও মাঝারি শৈত্যপ্রবাহের কবলে পড়ে জীবনযাত্রা অচল হয়ে উঠেছে। গেল একমাসে জেলার বহু খেটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে পড়েছে।

সকাল থেকে সূর্যের দেখা মিললেও মাঝারি শৈত্যপ্রবাহের কারণে স্বাভাবিক জীবনযাত্রা হয়ে পড়েছে দুর্বিষহ। এদিকে প্রচণ্ড শীতে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন ৬ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

বৈরী আবহাওয়ার কারণে সকাল থেকে যানবাহন চলাচল করলেও যাত্রী সংখ্যা কম। রাস্তাঘাটে, হাট বাজারে জনসমাগম লক্ষ্য করা যাচ্ছে না। তীব্র শীতে উপার্জন কমে যাওয়ায় হাট বাজারে কেনাকাটা করতে আসা মানুষের সংখ্যা যৎসামান্য।

ভ্যানরিক্সা চালক রেজাউল, আব্দুর রাজ্জাক ও শুকুর আলী বলেন, সকালে রিক্সা-ভ্যান বের হয়েছি। শীতের কারণে রাস্তায় লোকজন নেই, ভাড়াও নেই।

কুলবরইয়ের পসরা নিয়ে বসা কাজল জানান, আয় রোজগার কমে যাওয়ায় সকাল সকাল আসলেও বিক্রি নেই বললেই চলে। শীতের কারণে কোর্ট এলাকায় লোকজন কম। সে কারণে বেশ খারাপ দিন যাচ্ছে।

ব্যাংক কর্মচারি মুক্তার বলেন, শীতে বাড়ি থেকে বের হওয়া কষ্টের। চাকরির কারণে বাড়িতে থেকে বের হতে হয়েছে। এত খারাপ আবহাওয়া হওয়ার পরও অফিসে যাওয়াটাই কষ্টদায়ক।

এদিকে, চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সূত্রে জানা যায়, চলতি মৌসুমে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ৬ শিশুর মৃত্যু হয়েছে। গত ১ জানুয়ারি শিশু ওয়ার্ডে শহরের প্রান্তপাড়ার তোয়াব আলীর ২০ দিন বয়সী মেয়ে তাসকিন ও জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের প্রদীপের মেয়ে ৮ মাস বয়সী বৈশাখী, ৬ জানুয়ারি সরোজগঞ্জের লিটনের ছেলে ১০ দিন বয়সী আবু রহমান, ডিঙ্গেদহ গ্রামের মনিরুলের ছেলে একমাস বয়সী আব্দুল্লাহ, বালীয়াকান্দি গ্রামের ফরিদের মেয়ে চারঘন্টা বয়সী ও পীরপুর গ্রামের শরিফুলের একদিন বয়সী মেয়ে টুনি মারা গেছে। তবে এ পর্যন্ত ডায়রিয়ায় চিকিৎসা নিতে আসা কোন রোগী মারা যায়নি।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. মো. আতাউর রহমান জানান, শীতের কারণে শীতজনিত রোগীর সংখ্যা হাসপাতালে বেড়ে গেছে। অতিরিক্ত রোগীর চাপ থাকায় চিকিৎসা সেবা দেয়া দুরূহ হচ্ছে। প্রত্যেকদিন ২৫০ থেকে ৩০০ জন ভর্তি রোগী ও বর্হিবিভাগে ১ হাজার ৭০০ থেকে ১ হাজার ৮০০ জন রোগীর চিকিৎসা দেওয়া হচ্ছে।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন, শীতে প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ চলছে। এছাড়া প্রশাসনের পক্ষ বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠানে পত্র পাঠিয়ে তাদেরকে শীতবস্ত্র বিতরণের আহ্বান জানানো হয়েছে।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান জানান, এ জেলায় কয়েকদিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। এর আগে এদিন সকাল ৬ টায় সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ওই সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৬.৩ ডিগ্রি হওয়ায় মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এ আবহাওয়া আরও কয়েক দিন অব্যাহত থাকবে পারে।

Tags: চুয়াডাঙ্গায়নিউমোনিয়াশৈত্যপ্রবাহ
Previous Post

অস্ট্রেলিয়ার সিরিজ বাতিলে সঙ্কট বাড়ল আফগান ক্রিকেটে

Next Post

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের চেয়ারম্যান বিচারপতি নাইমা হায়দার

Next Post
বাংলাদেশের একজন নারী সাংবাদিক হেলমেট পরা, হাস্যোজ্জ্বল মুখের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের চেয়ারম্যান বিচারপতি নাইমা হায়দার

ভারতের গানের শিল্পীরা গোল্ডেন গ্লোব পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের গান গোল্ডেন গ্লোব পেল, তালি পেল না!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT