চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোলার লালমোহনে প্রধানমন্ত্রীর উপহার বিতরণকে বিতর্কিত করার অভিযোগ

হারুন উর রশীদ by হারুন উর রশীদ
7:46 অপরাহ্ন 11, জানুয়ারি 2023
in জনপদ, ভোলা
A A
ভোলার লালমোহনে প্রধানমন্ত্রীর উপহার বিতরণে নারী ও পুরুষের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

চলমান শৈত্যপ্রবাহে ভোলার লালমোহনের অসহায় ও দুঃস্থ মানুষের জন্য পাঠানো প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের কম্বল বিতরণকে বিতর্কিত করার চেষ্টার অভিযোগ উঠেছে একটি ক্যাবলস কোম্পানির চেয়ারম্যান আবু নোমান হাওলাদারের বিরুদ্ধে।

গত ১০ জানুয়ারি লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর ও ধলীগৌরনগর ইউনিয়নের হাজিরহাট বাজারে কম্বল বিতরণকে আবু নোমান হাওলাদারের অনলাইন নিউজ পোর্টালে বিতর্কিতভাবে তুলে ধরা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এমন অভিযোগ করে ধলীগৌরনগর ইউনিয়ন (উত্তর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক বলেন, আমার এলাকায় বিতরণের জন্য প্রধানমন্ত্রীর উপহারের পাঁচশত কম্বল দেয়া হয়। ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বিতরণ কার্যক্রম উদ্বোধন করার পর আমরা শান্তিপূর্ণভাবে কম্বলগুলো বিতরণ করি। তবে, আবু নোমান হাওলাদারের অনলাইন নিউজ পোর্টালের নিউজে বলা হয়েছে, ৯ তারিখ সন্ধ্যায় হাজিরহাটে কম্বল বিতরণকালে হট্টগোল হয় এবং ৫/৭শত কম্বলের কথা বলে ১৫০টি কম্বল দেয়ায় সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়েছে। কম্বল বিতরণকে আরও বিতর্কিত করতে সাফিয়া বেগম নামে এক মহিলার ভিডিও বক্তব্য ফেসবুকে পোস্ট করেছে আবু নোমান হাওলাদারের লোকজন।

ওই ভিডিও বক্তব্যের বিষয়ে জানতে চাইলে সাফিয়া বেগম সাংবাদিকদেরকে বলেন, হাজিরহাট বাজারে কম্বল বিতরণ উদ্বোধন করে চলে যান ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। পরে স্থানীয় নের্তৃবৃন্দরা কম্বল বিতরণ করেন। এসময় পুরুষ লোকদের জন্য নারীরা সুযোগ না পাওয়ায় সকালে নারীদের মাঝে কম্বল বিতরণ করা হবে বলে জানান বিতরণকারীরা।

সাফিয়া বেগম আরও বলেন, আমিসহ প্রতিবেশী বিলকিস, সাফিয়া খাতুন, পারুলসহ কয়েকজন হাজিরহাট বাজার থেকে ফিরে আসার সময় সুখন ও মমিন নামে দুজন আমাদেরকে জোরপূর্বক আবু নোমান হাওলাদারের বাড়িতে নিয়ে যায়। এসময় তারা আমাদের হাতে কম্বল তুলে দেয়। পরে আবু নোমান হাওলাদারের সাথে মোবাইলে কথা বলে ভিডিও তৈরি করতে আমাদেরকে প্রধানমন্ত্রী ও এমপি শাওনের বিরুদ্ধে কথা বলতে বলে। এ নিয়ে তাদের সাথে আমার বাড়াবাড়িও হয়।

একই অভিযোগ করেন সাফিয়া বেগমের সাথে থাকা বিলকিছ, সাফিয়া খাতুন ও পারুল বেগম। তারা জানান, কম্বল বিতরণ নিয়ে বিতর্কিত কথা বলতে সাফিয়া বেগমকে বারবার চাপ সৃষ্টি করা হয়। এটা আবু নোমান হাওলাদার ও তার লোকজনের কুরুচিপূর্ণ নাটক।

এ বিষয়ে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে ব্যবসায়ী আবু নোমান হাওলাদারের ঘনিষ্ঠজন সুখিন বলেন, আমি ঢাকায়। তারা আমার বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন তা মিথ্যা।

ব্যবসায়ী আবু নোমান হাওলাদারের অপর ঘনিষ্ঠজন মমিনের কাছে জানতে চাইলে সাংবাদিকদের উপর ক্ষিপ্ত হন এবং সাংবাদিকরাই ওই নারীদেরকে অভিযোগ শিখিয়ে দিয়েছে বলেও মন্তব্য করেন।

আবু নোমান হাওলাদার বলেন, আমার সাথে ফোনে কারও কথা হয়নি। তবে কম্বল না পাওয়া বিক্ষুব্ধদের বক্তব্য ফেসবুকে দেখেছি। এ অভিযোগকে মেকিং গেম বলেও অভিহিত করেন আবু নোমান হাওলাদার।

অন্যদিকে প্রধানমন্ত্রীর উপহারের কম্বল বিতরণ কে বিতর্কিত করার অপচেষ্টা করায় আবু নোমান হাওলাদার ও তার লোকজনের বিচার দাবি করেছেন ধলীগৌরনগর ইউনিয়ন (উত্তর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হকসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Tags: কম্বল বিতরণপ্রধানমন্ত্রীশেখ হাসিনা
Previous Post

বিএনপি ক্ষমতায় এলে গণতন্ত্রের বস্ত্রহরণ করবে: কাদের

Next Post

সরকারকে আবার ধাক্কা দিতে গেলে বিএনপির পা ভেঙে যাবে: তথ্যমন্ত্রী

Next Post
তথ্যমন্ত্রী বক্তব্য দিচ্ছেন, পেছনে নেতাকর্মীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারকে আবার ধাক্কা দিতে গেলে বিএনপির পা ভেঙে যাবে: তথ্যমন্ত্রী

উড়োজাহাজে দুই যাত্রীর মধ্যে হাতাহাতি দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

‘উড়োজাহাজে হাতাহাতির ঘটনাটি বাংলাদেশ বিমানের নয়’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT