চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণে ব্যর্থ যুক্তরাজ্য

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:53 অপরাহ্ন 10, জানুয়ারি 2023
in আন্তর্জাতিক
A A
রাতের আকাশে ভেঙে পড়া বিমান, তদন্তের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণে ব্রিটেনের প্রথম ইউরোপীয় হওয়ার প্রচেষ্টা হতাশার মধ্যদিয়ে শেষ হয়েছে। এই অভিযান পরিচালনাকারী কোম্পানি ভার্জিন অরবিট জানায়, উৎক্ষেপণের পরপরই রকেটটি একটি সমস্যায় পড়ে। মহাকাশে বেশ কিছু স্যাটেলাইট স্থাপনের উদ্দেশ্যে এ অভিযান শুরু হয়েছিল।

মঙ্গলবার সকালে রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

উৎক্ষেপণ মিশনটি দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের উপকূলীয় শহর নিউকুয়ে থেকে ‘কসমিক গার্ল’ নামে পরিচিত ‘৭৪৭’ বিমান রকেটকে সাথে নিয়ে কর্নওয়াল এয়ারপোর্ট নিউকি-এর নতুন লঞ্চস্টেশন থেকে উৎক্ষেপণ হয়।

উৎক্ষেপণ পরিচালনাকারী কোম্পানি ভার্জিন অববিট বলছে, আমাদের একটা অসঙ্গতি রয়েছে, যা আমাদেরকে কক্ষপথে পৌঁছাতে ব্যর্থ করেছে বলে মনে হচ্ছে। এছাড়াও ব্যর্থতার কারণ বিশ্লেষণ করছেন বলেও জানান কোম্পানিটি।

গত ডিসেম্বরের শেষদিকে ফ্রেঞ্চ গায়ানা থেকে উৎক্ষেপণের পর ইতালির-নির্মিত ভেগা-সি রকেট মিশনটি ব্যর্থ হয়েছিল। এরপর ফের ব্যর্থ, ইউরোপীয় মহাকাশ উচ্চাকাঙ্ক্ষার ওপর আরো একবার ধাক্কা দিল।

এছাড়াও গত বছরে ইউরোপ বেশ কয়েকটি বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। যার অন্যতম অ্যারিয়ান-৬ লঞ্চার বিলম্বিত হওয়া, ইউক্রেন যুদ্ধের কারণে রুশ সয়ুজ রকেটের অ্যাক্সেস বন্ধ হওয়া, ভেগা গ্রাউন্ডেড এবং সর্বশেষ ছোট লঞ্চার শিল্পের জন্য একটি প্রদর্শিত উৎক্ষেপণ পরিত্যক্ত।

ভার্জিন অরবিট প্রথমে টুইটারে বলেছিল যে, লঞ্চারওয়ান পৃথিবীর কক্ষপথে পৌঁছেছে, যদিও পরে ওই টুইট মুছে ফেলা হয়েছে।

২০২০ সালে প্রথম উৎক্ষেপণের পর থেকে কোম্পানির চারটি সফল উৎক্ষেপণের রেকর্ড রয়েছে। যদিও এই নিয়ে দ্বিতীয় বার ব্যর্থ হয়েছে।

Tags: যুক্তরাষ্ট্র
Previous Post

ট্রেলারেই উত্তাপ ছড়াচ্ছে শাহরুখের ‘পাঠান’!

Next Post

ফ্রান্সকে বিদায় বলে দিলেন বিশ্বকাপজয়ী লরিস

Next Post
ফ্রান্সের ফুটবল দলের খেলোয়াড়রা বিশ্বকাপ জেতার পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্রান্সকে বিদায় বলে দিলেন বিশ্বকাপজয়ী লরিস

প্রিন্স হ্যারির আত্মজীবনী স্পেয়ার বইয়ের কভার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রিন্সেস ডায়ানার আত্মজীবনীর পরে সবচেয়ে আলোচিত প্রিন্স হ্যারির 'স্পেয়ার'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT