চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হৃদয়ের চোখ জুড়ানো ব্যাটিংয়ে সিলেটের তিনে তিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:15 অপরাহ্ন 09, জানুয়ারি 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
সিলেটের ক্রিকেটার ব্যাটিং করে, মাঠে খেলা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম, বরিশালের পর কুমিল্লাকেও হারিয়েছে সিলেট। টানা তিন জয়ে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা পর্ব শেষ করতে যাচ্ছে মাশরাফী বিন মোর্ত্তজার দল। 

সোমবার দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দেয়া ১৫০ রানের লক্ষ্য সহজেই তাড়া করে সিলেট স্ট্রাইকার্স। ৫ উইকেটের জয় নিশ্চিত হয় ১৪ বল হাতে রেখে।

তৌহিদ হৃদয় অসাধারণ ব্যাটিং করেন। ৩৫ বলে ফিফটি তুলে সহজ করে দেন কাজটা। ৩টি চার ও ৪টি ছয়ে ৫৬ রানের ইনিংস খেলে আউট হন। এ তরুণের বাউন্ডারিগুলো ছিল চোখ জুড়ানো। সাকিবের ফরচুন বরিশালের বিপক্ষে আগের ম্যাচে ৫৫ রান করে হন ম্যাচসেরা। সিলেটের হ্যাটট্রিক জয়ের ম্যাচে হৃদয় ছিলেন বেশ আগ্রাসী।

মুশফিকুর রহিম ২৮ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে নিয়ে যান জয়ের বন্দরে। জাকির হাসান ২০, নাজুমল হোসেন শান্ত ১৯ রান করেন। কুমিল্লার মোহাম্মদ নবী ও খুশদিল শাহ দুটি করে উইকেট নেন।

টস হেরে ব্যাট করতে নেমে জাকের আলী অনিকের অপরাজিত ৫৭ রানের ইনিংসে দেড়শ রানের লক্ষ্য দিতে পারে কুমিল্লা। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা তোলে ১৪৯ রান। তা যথেষ্ট ছিল না আজকের জন্য। টানা দুই ম্যাচে হার ইমরুল কায়েসের দলের।

কুয়াশার চাদর সরে গিয়ে ঢাকায় সকাল থেকেই মিলেছে রোদের তেজ। তাতে উইকেট হয়ে ওঠে অনেকটাই ব্যাটিং সহায়ক। আগের দুই দিন দুপুরের ম্যাচে রানের দেখা না পাওয়া গেলেও আবহাওয়া বদলাতেই এলো মাঝারি সংগ্রহ।

Tags: কুমিল্লা ভিক্টোরিয়ান্সক্রিকেটতৌহিদ হৃদয়বিপিএল-২০২৩বিসিবিসিলেট স্ট্রাইকার্স
Previous Post

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস কাল

Next Post

ইনসেপ্টার সাথে কাজ করতে আগ্রহী করোনা টিকার উদ্ভাবক সারাহ গিলবার্ট

Next Post
করোনা টিকার উদ্ভাবক সারাহ গিলবার্টের ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইনসেপ্টার সাথে কাজ করতে আগ্রহী করোনা টিকার উদ্ভাবক সারাহ গিলবার্ট

ফ্রান্সের ফুটবল তারকা এমবাপে ও কোচ দিদিয়ের দেশমের সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

জিদানকে এভাবে অসম্মান করতে পারি না: এমবাপে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT