চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হামলাকারীদের শনাক্তে ব্রাজিলের সুপ্রিম কোর্টের নির্দেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:58 অপরাহ্ন 09, জানুয়ারি 2023
in আন্তর্জাতিক
A A
বৃহৎ জনসমাগম ও জলক্রীড়া প্রতিযোগিতা, ব্রাজিলের রিও ডি জেনেরিও. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাজিলের কংগ্রেস, প্রেসিডেন্ট প্যালেস এবং সুপ্রিম কোর্টে সদ্য সাবেক প্রেসিডেন্ট ও কট্টরপন্থি নেতা বলসোনারোর সমর্থকদের হামলার ঘটনায় কারা নেতৃত্ব দিয়েছে তা তদন্তের নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।

এছাড়া হামলার সময় রাজধানীতে নিরাপত্তার ত্রুটি ছিল বলে অভিযোগ করেছে সুপ্রিম কোর্ট। এজন্য ব্রাসিলিয়ার গভর্নরকে ৯০ দিনের জন্য বহিষ্কার করা হয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতি আলেকজান্ডার ডি মোরেস সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, টুইটার এবং টিকটককে অভ্যুত্থান-প্রচারণাকে ব্লক করার নির্দেশ দিয়েছেন।

অন্যদিকে ব্যাপক হামলার প্রায় তিন ঘণ্টা পর ক্ষতিগ্রস্ত সরকারি ভবনগুলো পুনরুদ্ধার করা শুরু করেছে পুলিশ। এর আগে রোববার হাজার হাজার গণতন্ত্রবিরোধী বিক্ষোভকারী সুপ্রিম কোর্ট, কংগ্রেস এবং রাষ্ট্রপতির প্রাসাদে আক্রমণ করে এবং জানালা ভেঙে দেয়, আসবাবপত্র উল্টে দেয়, শিল্পকর্ম ধ্বংস করে এবং ১৯৮৮ সালে রচিত দেশের মূল সংবিধান চুরি করে। প্রেসিডেন্টের নিরাপত্তা অফিস থেকে বন্দুকও চুরি করা হয়েছে।

ব্রাজিলের বর্তমান বামপন্থি প্রেসিডেন্ট লুলা দা সিলভা গত বছরের অক্টোবরের নির্বাচনে তৎকালীন প্রেসিডেন্ট বলসোনারোকে পরাজিত করেছিলেন এবং ১ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করেছিলেন। তবে বলসোনারো ও তার সমর্থকরা এই হার মেনে নিতে পারছে না। এর আগেও তারা বেশ কয়েকবার বিক্ষোভ করে।

রোববারের হামলার সময় ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা বন্যা বিধ্বস্ত আরারাকোয়ারা শহরে পরিদর্শনে গিয়েছিলেন। সেখানে থাকা অবস্থায় রাজধানী ব্রাসিলিয়ায় হামলার খবর পান তিনি। এরপর সেখান থেকেই একটি ডিক্রি জারি করেন তিনি। যেখানে রাজধানী ব্রাসিলিয়ায় আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত ফেডারেল নিরাপত্তা হস্তক্ষেপ ঘোষণা করেছেন। অথাৎ দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে নিরাপত্তাবাহিনীকে বিশেষ ক্ষমতাও দেয়া হয়েছে।

হামলার নিন্দা করে প্রেসিডেন্ট লুলা বলেন, এই ফ্যাসিস্ট সমর্থকরা এমন কিছু করলো, যা এ দেশের ইতিহাসে আগে কখনও হয়নি। যারা এই হামলা চালিয়েছে, তাদের আমরা খুঁজে বের করবো এবং আইনের মাধ্যমে তাদের বিচার করা হবে।

প্রেসিডেন্ট লুলা ও তার দল সমর্থকদের উদ্দীপ্ত করার জন্য বলসোনারোকে দোষারোপ করেছেন। তবে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বলসোনারো দাঙ্গা উস্কে দেয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তিনি সোমবার এক টুইট বার্তায় বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভ গণতান্ত্রিক, কিন্তু সরকারী ভবনগুলোতে আক্রমণ সীমা অতিক্রম করেছে, আমি এর নিন্দা জানাই।

সাবেক প্রেসিডেন্ট বলসোনারো এখন পর্যন্ত নিজের হার স্বীকার করেননি। বরং গণতান্ত্রিক পদ্ধতিতে আয়োজিত নির্বাচনে পরাজয়কে তিনি ভোট গণনায় কারচুপি হিসেবে চিহ্নিত করেছেন। যদিও অক্টোবরে পরাজয়ের পরেই দেশ ছেড়েছেন বলসোনারো। তিনি বর্তমানে ফ্লোরিডায় থাকেন, যেখানে রয়েছেন ট্রাম্পও।

উল্লেখ্য, গত বছরের অক্টোবরে সাধারণ নির্বাচনে জাইর বলসোনারোকে হারিয়ে জয়ী হন লুইজ ইনাসিও লুলা দা সিলভা। এরপরই থেকেই বলসোনারোর সমর্থকরা সামরিক অভ্যুত্থানের দাবিতে ব্রাজিলের বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু করেন। রোববারের হামলাও এই বিক্ষোভেরই বহিঃপ্রকাশ।

ব্রাজিলের এই হামলা স্মরণ করিয়ে দিয়েছে দু’বছর আগের যুক্তরাষ্ট্রের স্মৃতি। মার্কিন ক্যাপিটাল হিলে ২০২১ সালের ৬ জানুয়ারি এভাবেই হামলা চালিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা।

Tags: ব্রাজিলসুপ্রিম কোর্ট
Previous Post

মঙ্গলবার দুপুরে চ্যানেল আইয়ে ‘ঊনপঞ্চাশ বাতাস’

Next Post

‘কেজিএফ’ থেকে সরিয়ে দেয়া হতে পারে যশকে!

Next Post
যশের নতুন সিনেমার দৃশ্য, তিনি বসে আছেন আরামদায়ক সোফায়. Channel i News - চ্যানেল আই নিউজ

'কেজিএফ' থেকে সরিয়ে দেয়া হতে পারে যশকে!

বাংলাদেশ ও সৌদি আরবের প্রতিনিধিরা হজ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ-সৌদি আরবের হজ চুক্তি সম্পন্ন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT