চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাহ্মণবাড়িয়ায় দ্বিতীয় দিনের মত আইনজীবীদের আদালত বর্জন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:40 অপরাহ্ন 08, জানুয়ারি 2023
in - সেমি লিড, আদালত, ব্রাহ্মণবাড়িয়া
A A
বিচারকদের আদালত বর্জনরত অবস্থায় দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মনজুরুল আলম, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় দুই বিচারকসহ নাজিরের অপসারণ চেয়ে আইনজীবীদের ব্রাহ্মণবাড়িয়ার সকল আদালত বর্জন কর্মসূচির দ্বিতীয় দিন চলছে। এতে বিচারপ্রার্থী সাধারণ মানুষরা চরম ভোগান্তিতে পড়েছে।

আজ রবিবার (৮ জানুয়ারি) সকাল থেকে জেলার কোন আদালতেই যায়নি আইনজীবীরা। আইনজীবী সমিতির কার্যালয় চত্বরে অবস্থান নিয়ে তাদের কর্মসূচি পালন করছে। এতে করে আদালতের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

এর আগে জেলা জজ শারমিন নিগার, ব্রাহ্মণবাড়িয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা জজ) মোহাম্মদ ফারুক ও আদালতের নাজির মোমিনুল ইসলামের অপসারনের দাবিতে (বৃহস্পতি, রবি ও সোমবার) তিন দিনের জন্য সকল কোর্ট বর্জনের সিদ্ধান্ত নেয় জেলা আইনজীবী সমিতি।

এদিকে বিচারপ্রার্থীরা দূর দূরান্ত থেকে এলেও আইনজীবীদের কোর্ট বর্জন ও আদালতের স্বাভাবিক কার্যক্রম না থাকায় তাদের ফিরে যেতে হচ্ছে। এতে তারা চরম দুর্ভোগের শিকার হচ্ছে।

জেলা আইনজীবী সমিতির অ্যাডভোকেট তানভীর ভুইয়া জানান, কর্মসূচির নির্ধারিত সময়ের মধ্যে বিষয়টির সুরাহা না হলে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। এছাড়া উচ্চ আদালতে জেলা আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ তিন আইনজীবীকে তলবের বিষয়ে তিনি জানান, আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল। আদালতের নির্দেশনা অনুযায়ী আগামী ১৭ তারিখ উপস্থিত থেকে মাননীয় বিচারপতির কাছে আমাদের বক্তব্য উপস্থাপন করব।

এ বিষয়ে জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো: মোস্তফা কামাল বলেন, আদালতের কর্মকর্তা-কর্মচারীরা আদালতে এসে রীতিমত কাজ চালিয়ে যাচ্ছে। তবে আইনজীবীরা আদালতে না আসায় বিচারপ্রার্থী সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

উল্লেখ্য, গত ১ ডিসেম্বর মামলা দায়েরকে কেন্দ্র করে আইনজীবী সমিতির নেতাসহ একাধিক আইনজীবীর সাথে বিচারক মোহাম্মদ ফারুকের বাক-বিতণ্ডা হয়। সময় পার হয়ে যাওয়ায় (নিয়ম অনুসারে) বিচারক মামলাটি নিতে অপারগতা প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হন আইনজীবীরা। এ ঘটনায় ২৬ ডিসেম্বর সভা করে ১ জানুয়ারি থেকে সংশ্লিষ্ট আদালত বর্জনের সিদ্ধান্ত নেয় জেলা আইনজীবী সমিতি। এছাড়াও তারা জাল স্ট্যাম্প ও বিভিন্ন দুর্নীতির সাথে জাড়িত আদালতের নাজির মোমিনুল ইসলামের অপসারণে জেলা জজের কাছে দাবি জানান।

আইনজীবীদের অভিযোগ, জেলা জজ নাজিরকে রক্ষায় ভূমিকা রাখছেন এবং জেলা জজের ইন্ধনেই বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন আইনজীবীদের বিরুদ্ধে কর্মবিরতি ও মানববন্ধ কর্মসূচি পালন করে। সেজন্য তারা জেলা জজ শারমিন নিগার, ব্রাহ্মণবাড়িয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা জজ) মোহাম্মদ ফারুক ও আদালতের নাজির মোমিনুল ইসলামের অপসারণের দাবি জানান।

Tags: আদালত বর্জনব্রাহ্মণবাড়িয়া
Previous Post

বুয়েট শিক্ষার্থী ফারদিন হত্যাকাণ্ডে গ্রেপ্তার বুশরার জামিন

Next Post

ভারতে ‘অরেঞ্জ’ অ্যালার্ট জারি

Next Post
ধোঁয়ায় ঢাকা রাস্তা ও মানুষ, বায়ু দূষণের চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে ‘অরেঞ্জ’ অ্যালার্ট জারি

অন্তরঙ্গ মুহূর্তে মা ও কন্যার হাস্যোজ্জ্বল ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঐন্দ্রিলার পর এবার ক্যানসারে আক্রান্ত তার মা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT