চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএলের উদ্বোধনী ম্যাচে একশ রানও হল না

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:55 অপরাহ্ন 06, জানুয়ারি 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটাররা মাঠে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাচ শুরুর ঠিক আগমুহূর্তে শীতের কুয়াশা ভেদ করে রোদের দেখা মিলল শের-ই-বাংলা স্টেডিয়ামে। বেলুন উড়িয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের উদ্বোধন করলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। দুই দলের খেলোয়াড়দের সঙ্গে হাতও মেলালেন। হাজার পাঁচেক দর্শক মাঠে উপস্থিত। তবে টি-টুয়েন্টির চাহিদা অনুযায়ী মাঠের খেলাটা উপভোগ্য হল না।

মিরপুরে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে একশ রানও তুলতে পারেনি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ২০ ওভারে ৯ উইকেটে ৮৯ রান তুলেছে শুভাগত হোমের দল। সর্বোচ্চ ২৫ রান করেন আফিফ হোসেন ধ্রুব। ২৫ বলের ইনিংসে তিনটি চার মারেন এ বাঁহাতি।

আট মাস পর ম্যাচ খেলতে নামা সিলেট অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ভালো বোলিং করেছেন। ইনিংসের প্রথম ওভারটি করেন তিনিই। প্রথম ৫টি বল ডট করেন। মেডেন ওভারও হয়ে যেত। ওভার থ্রো হওয়ায় একটি রান বেরিয়ে যায়। মাশরাফী ৪ ওভারে ১৮ রান দিয়ে একটি উইকেট নেন।

সবচেয়ে সফল বোলার সিলেটের রেজাউর রহমান রাজা। এ পেসার ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন। পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির ৪ ওভারে ৭ রান দিয়ে নেন ২টি উইকেট।

সাদামাটা উদ্বোধনী আয়োজনের মতো মাঠের খেলাও ম্যাড়মেড়ে। ডিআরএস না থাকা নিয়ে কথা হয়েছে অনেক। টুর্নামেন্ট মাঠে গড়িয়েছে আরও কিছু প্রযুক্তি ছাড়াই। টিভি দর্শকদের কাছে খেলা সুন্দরভাবে তুলে ধরতে ড্রোন, স্পাইক্যামের ব্যবহার নিয়মিত হলেও এবার সেটিও অনুপস্থিত। দায়সারা আয়োজনের মতোই হল মাঠের খেলার শুরুটা।

Tags: চট্টগ্রাম চ্যালেঞ্জার্সবিপিএল-২০২৩মিরপুরলিড স্পোর্টসশের-ই-বাংলা স্টেডিয়ামসিলেট স্ট্রাইকার্স
Previous Post

ওটিটি মাতাতে পারে যেসব হিন্দি ওয়েব সিরিজ

Next Post

বিএনপি নির্বাচন বর্জন করলেও অংশ নেবে বিএনপি নেতারা: তথ্যমন্ত্রী

Next Post
তথ্যমন্ত্রী সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি নির্বাচন বর্জন করলেও অংশ নেবে বিএনপি নেতারা: তথ্যমন্ত্রী

নোয়াখালীতে শিশুদের ঠান্ডাজনিত রোগের প্রকোপে অসুস্থ শিশু ও তার মা. Channel i News - চ্যানেল আই নিউজ

নোয়াখালীতে শিশুদের ঠান্ডাজনিত রোগের প্রকোপ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT