চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১১ দফা ভোটের পরও শূন্য মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার পদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:18 অপরাহ্ন 06, জানুয়ারি 2023
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
নেতাদের আলোচনা ও উদ্বেগের মুহূর্তের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

১১ বারের মতো ভোট গ্রহণ হলেও স্পিকার শূন্য মার্কিন প্রতিনিধি পরিষদ। রীতিমত রেকর্ড করলেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির নেতা কেভিন ম্যাকার্থি। রিপাবলিকান পার্টির এই নেতা এই জিততে পারলেন না মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার পদ।

১৮৬০ সালের পর থেকে এমন ঘটনা আর ঘটেনি। ১১ বার ভোটাভোটি হয়েছে, অথচ হাউসের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা স্পিকার হতে পারলেন না, এমনটি এর আগে আর দেখা যায়নি। প্রতিটি ভোটেই রিপাবলিকান পার্টির ২০ জন সদস্য ম্যাকার্থির বিরুদ্ধে ভোট দিচ্ছেন। ফলে তিনি স্পিকার হওয়ার জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পাননি।

এর আগে ১৮৬০ সালে ৪৪ বার ভোটাভোটির পর স্পিকার নির্বাচন সম্পন্ন হয়েছিল। তবে তখন দাস প্রথার বিষয়টি সমালোচনার জন্ম দিলেও এখন তেমন গুরুতর কোনও বিষয় নেই। কিন্তু রিপাবলিকান দলে ম্যাকার্থির বিরোধীরা বলছেন, তারা ম্যাকার্থিকে বিশ্বাসযোগ্য মনে করছেন না।

বিক্ষুব্ধ সদস্যরা গণমাধ্যমকে জানিয়েছেন, ম্যাকার্থির ওপর তাদের আস্থা নেই। তিনি কথা দিয়ে তা কখনও পূরণ করেন না । আরো অভিযোগ উঠেছে ম্যাকার্থির দলের নেতৃবৃন্দরা প্রতিপক্ষকে হুমকি দিচ্ছে যেখানে বিরূপ রাজনৈতিক প্রতিক্রিয়া স্পষ্ট প্রকাশ পাচ্ছে। প্রতিপক্ষ দল বলছে, ব্যবস্থা নিতে হলে ম্যাকার্থিকে আগে স্পিকার হতে হবে। তারা তাকে স্পিকার হতেই দেবেন না।

ম্যাকার্থি অবশ্য বিক্ষুব্ধদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিটির সদস্য করার প্রতিশ্রুতি দিচ্ছেন। আরো কিছু সুযোগ-সুবিধা দেয়ার কথা জানিয়েছেন। কিন্তু বিক্ষুব্ধরা তাদের বক্তব্যে অনড়। তাদের দাবি, ম্যাকার্থিকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে হবে। তাদের বিশ্বাসযোগ্য কোনো নেতাকে স্পিকার করতে হবে।

এই পরিস্থিতিতে ম্যাকার্থি তাদের কিছু গুরুত্বপূর্ণ পদ দিতে রাজি হলেও সেই প্রস্তাব বিক্ষুব্ধরা মানবেন কিনা, তার উপর নির্ভর করছে, কে স্পিকার হবেন।

গত তিনদিন ধরে হাউসে শুধু ভোটাভোটি হচ্ছে। আর কোনও কাজ হচ্ছে না। তাতে উদ্বিগ্ন হয়ে কয়েকজন রিপাবলিকান সদস্য বলেছেন, ব্যক্তিগত রাজনীতির বাইরে গিয়ে দেশের কথা ভেবে সিদ্ধান্ত নিতে হবে।

Tags: কেভিন ম্যাকার্থিমার্কিন প্রতিনিধি পরিষদস্পিকার
Previous Post

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

Next Post

দিনাজপুরে দম্পতির মরদেহ উদ্ধার

Next Post
দিনাজপুরে দম্পতির মরদেহ উদ্ধার, পুলিশ ও তদন্তকারীরা ঘটনাস্থলে. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরে দম্পতির মরদেহ উদ্ধার

জাতিসংঘের সাধারণ পরিষদে বিশ্ব নেতারা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আল-আকসা সফর প্রশ্নে বিতর্কে ইসরাইলি ও ফিলিস্তিনি দূত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT