চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দর্শক বলছে ‘মাস্টারপিস’: প্রশংসায় ভাসছেন মেহজাবীন-তৌসিফ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:41 অপরাহ্ন 04, জানুয়ারি 2023
in বিনোদন
A A
মেহজাবীন ও তৌসিফের পারফরম্যান্সের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

তৌসিফ মাহবুব ও মেহজাবীন চৌধুরী দুজনেই ছোটপর্দার প্রতিষ্ঠিত শিল্পী। ব্যতিক্রমধর্মী সব কাজ দিয়ে তারা নিজেদের জনপ্রিয় করে তুলেছেন। সেই ধারাবাহিকতায় বলা যায়, ২০২৩ সালের শুরুটাও তৌসিফ-মেহজাবীনের দুর্দান্ত কাজ দিয়ে শুরু হলো। যে নাটকটির জন্য প্রশংসায় ভাসছেন তারা।

বছরের প্রথম দিন ভিকি জাহেদের পরিচালনায় তৌসিফ-মেহজাবীন অভিনীত ‘কাজলের দিনরাত্রি’ প্রচারিত হওয়ার পর তুমুল আলোচনা চলছে। যৌথভাবে এর চিত্রনাট্য করেছেন জাহান সুলতানা ও ভিকি জাহেদ।

নাটকটি দেখে দর্শকরাই বলছেন, নায়কোচিত ইমেজের বাইরে তৌসিফকে এতে ‘ম্যাচিউর অভিনেতা’ হিসেবে পেয়েছেন। নির্মাতারা চাইলেই তৌসিফকে দিয়ে এমন সব চ্যালেঞ্জিং চরিত্র অনায়াসেই করাতে পারবেন।

প্রশংসিত পারফরম্যান্সের জন্য মেহজাবীন-তৌসিফের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ অন্যদিকে, অভিনেত্রী হিসেবে মেহজাবীন যে অনন্য সেটা বলার অপেক্ষা রাখে না। এই অভিনেত্রী এর আগে তার একাধিক কাজে সেরার প্রমাণ দেন। দর্শকের প্রত্যাশা, তৌসিফ-মেহজাবীনের শুরুটা এমনভাবে শুরু হলো, না জানি বছরজুড়ে জনপ্রিয় এই দুই তারকা আর কী কী কাজ উপহার দেন!

‘কাজলের দিনরাত্রি’ ইউটিউবে প্রচারের তিন দিনের মধ্যে প্রায় মিলিয়ন ভিউ অতিক্রম করেছে। ফান-কমেডি ট্রেন্ডের বাইরে এমন সিরিয়াস গল্পও যে দর্শক আগ্রহ নিয়ে দেখে তার প্রমাণ দিল তৌসিফ-মেহজাবীনের এই নাটক। এটি দেখে প্রায় আড়াই হাজার মন্তব্য চোখে পড়েছে, যার সবটাই ইতিবাচক!

নাটকটিকে অধিকাংশ দর্শকই বলছেন, মাস্টারপিস! অনেকেই নাটকটি দেখতে দেখতে চোখের সামনেই বাস্তব হিসেবে পুরোটা উপভোগ করেছেন।

দর্শকদের হাজার হাজার প্রশংসা মন্তব্য ছুঁয়ে যাচ্ছে তৌসিফ মাহবুবের হৃদয়। তিনি বলেন, দর্শকদের এতো প্রশংসা পাবো ভাবতে পারিনি। এই ভালো লাগা ভাষায় প্রকাশ করা কঠিন। বছরের শুরুটা প্রত্যাশার চেয়ে দারুণ সুন্দর হয়েছে। পুরো টিমকে এজন্য ধন্যবাদ জানাই। কৃতজ্ঞতা আমার দর্শকদের, যারা আমাকে ভালোবাসা দিয়ে সিক্ত করছেন; এতে করে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে সামনে আরও ভালো ভালো কাজ করার।

নাটকের শুটিং সেটে অভিনেতা-অভিনেত্রীদের আলোচনা ও দর্শকদের প্রশংসা. Channel i News - চ্যানেল আই নিউজ পুরো নাটকে মেহজাবীন চৌধুরীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দর্শকদের ভালোবাসায় সিক্ত হয়ে এই লাক্স তারকা বলেন, বেছে বেছে কাজ করার সিদ্ধান্ত নিই। কাজগুলো দর্শক দেখার পর আমাকে যেভাবে ফিডব্যাক দেন এই ভালোবাসাটুকুই যথেষ্ঠ। সামনে আরও ভালো ভালো কাজ করতে চাই, যে কাজগুলো মানুষের মনে দাগ কাটবে।

তৌসিফ-মেহজাবীনের অভিনয়ের পাশাপাশি নির্মাতা ভিকি জাহেদও দর্শকদের বাহবা পাচ্ছেন। তার কাজ মানেই যে দর্শকদের বাড়তি উত্তেজনা সেটি আবারও প্রমাণ করলেন তিনি।

Tags: চমকতৌসিফ মাহবুবদর্শকনতুন বছরনাটকমেহজাবীন চৌধুরীলিড বিনোদনসিনেমা
Previous Post

মার্কিন কংগ্রেসে কেভিন ম্যাকার্থির স্পিকার পদে পরাজয়

Next Post

মৃত্যুর আড়াই বছর পর ভাড়া হলো সুশান্তের সেই ফ্ল্যাট

Next Post
সুশান্তের পুরোনো ফ্ল্যাটের ছবি, ভবনটি দেখাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

মৃত্যুর আড়াই বছর পর ভাড়া হলো সুশান্তের সেই ফ্ল্যাট

সার্জারির জন্য প্রস্তুত চিকিৎসকরা অপারেশন থিয়েটারে. Channel i News - চ্যানেল আই নিউজ

পেটে তোয়ালে রেখেই অপারেশন শেষ করলেন ডাক্তার!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT