চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেনা নিহতের ঘটনায় ফোন ব্যবহারকে দায়ী করছে রাশিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:34 অপরাহ্ন 04, জানুয়ারি 2023
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
সেনা সদস্যরা সীমান্তে অবস্থান করছে, রাশিয়া-নেতৃত্বাধীন সংঘর্ষের মধ্যে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার দাবি নতুন বছরে ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ৮৯ জন রাশিয়ান সেনা নিহত হয়েছে। যার কারণ তারা জানিয়েছে সেনারা তাদের মোবাইল ফোন ব্যবহার করছিল।

১ জানুয়ারী মধ্যরাতের কিছু সময় পর মাকিভকাতে ভর্তির জন্য ইউক্রেন অধিকৃত দোনেৎস্ক এলাকার একটি কলেজ ভবনে আক্রমণ করে ইউক্রেন।

রাশিয়া জানিয়েছে, সৈন্যদের নিষিদ্ধ ফোনের ব্যাবহার শত্রুকে তার লক্ষ্য পূরণ করতে দিয়েছে। যদিও নিহতদের সঠিক সংখ্যা শনাক্ত জানা যায়নি তবে রাশিয়ার দাবি যুদ্ধে এটাই তাদের সর্বোচ্চ মৃতের সংখ্যা।

ইউক্রেনের দাবি হামলায় নিহত সৈন্যের সংখ্যা ৪০০ এবং আহত হয়েছে প্রায় ৩০০ জন।

রাশিয়া জানিয়েছে নববর্ষের দিন স্থানীয় সময় রাত ১ টায় ভোকেশনাল কলেজে মার্কিন নির্মিত ৬ টি হিমার্স রকেট এবং ২টি গুলি নিক্ষেপ করা হয়। বুধবার রাশিয়ার প্রতিরক্ষা সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, হামলায় রেজিমেন্টের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল বাচুনির নিহত হন।

বিবৃতিতে আরও বলা হয়, ঘটনার তদন্তে একটি কমিটি কাজ করছে। রাশিয়া আরও জানায়, ইতিমধ্যে এটি স্পষ্ট হামলায় এই পরিস্থিতির পেছনে যত না ইউক্রেনীয় বাহিনীর আক্রমণ দায়ি তার চাইতে বেশি রুশ সৈন্যদের নিষিদ্ধ ফোন ব্যাবহার দায়ি।

“মূলত সৈন্যদের এই অবহেলা শত্রু পক্ষকে তাদের অবস্থান শনাক্ত এবং আক্রমণের সুযোগ দিয়েছে।”

মস্কোর স্থানীয় পার্লামেন্টের ডেপুটি স্পিকার আন্দ্রেই মেদভেদেভ বলেছেন, সেনাপতির একটি ভুল সিদ্ধান্ত সৈন্যদের এক জায়গায় রাখা এখন দোষ হয়ে দাঁড়িয়েছে।

প্রেসিডেন্ট পুতিন মঙ্গলবার ন্যাশনাল গার্ড সৈন্যদের পরিবারকে ৫ মিলিয়ন রুবেল যা বাংলাদেশী টাকায় প্রায় ৭৫ লক্ষ টাকা প্রদানের জন্য একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন।

 

Tags: ইউক্রেনইউক্রেনে রাশিয়ার আগ্রাসনক্ষেপণাস্ত্র হামলাবর্তমান অবস্থারাশিয়া
Previous Post

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সংবিধান সংশোধনের পরিকল্পনা নেই: আইনমন্ত্রী

Next Post

উত্তরের জনপদে কনকনে শীতে কাহিল শিশু ও বয়স্করা

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

উত্তরের জনপদে কনকনে শীতে কাহিল শিশু ও বয়স্করা

পরী সানগ্লাস পরে হেলদি ড্রিঙ্ক পান করছেন, হ্যাপি লাগছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হৃদয়ের ক্ষত সরিয়ে কাজে ফিরলেন পরী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT