চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবা-ভাইকে ফেরত পেতে চান প্রিন্স হ্যারি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:30 অপরাহ্ন 03, জানুয়ারি 2023
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
প্রিন্স হ্যারি ও দুইজন পুরুষ সদস্যের ছবি, তারা প্যারেডে অংশ নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিটিশ রাজপরিবারের প্রিন্স হ্যারি বলেছেন, আমি আমার বাবাকে ফিরে পেতে চাই, আমি আমার ভাইকে পেতে চাই।

বিবিসি জানিয়েছে, সিবিএস এবং আইটিভি নামে দুটি টেলিভিশন চ্যানেলে আগামী ৮ জানুয়ারি সম্প্রচারিত হবে প্রিন্স হ্যারির সাক্ষাৎকারটি। সম্প্রতি সাক্ষাৎকারের পৃথক দুটি ট্রেলার প্রকাশ করেছে এই টেলিভিশন দুটি।

প্রিন্স আরও বলেন, আমাদের পারিবারিক নীতি হলো কখনো অভিযোগ করা যাবে না, কখনো ব্যাখ্যা দেয়া যাবে না। এটা শুধুমাত্রই একটা নীতিমালা।

সাংবাদিকদের ওপরও অসন্তোষ প্রকাশ করেন ডিউক অব সাসেক্স বলেন, বাকিংহাম প্যালেসে নিয়ে সাংবাদিকদের আপ্যায়ন করে খাওয়ানো হয় কিংবা তাদের সাথে কথোপকথন হয়। এরপর রীতিমতো রাজপরিবার থেকে বলে দেয়া বা শিখিয়ে দেয়া তথ্যগুলোই সংবাদমাধ্যমে ছাপে। অথচ শিরোনামে তারা দাবি করে, রাজপরিবারের মন্তব্য পাওয়ার জন্য নিজেরাই তথ্য সংগ্রহের জন্য তারা বাকিংহাম প্যালেসে পৌঁছেছে। অথচ আসল কাহিনী হলো, সবই বাকিংহাম প্যালেসের মন্তব্য।

তবে প্রিন্স হ্যারির ক্ষেত্রে এমনটি করেনি রাজপরিবার। নিজে প্রতারিত হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, গত ছয় বছর ধরে আমাকে বলা হচ্ছে, তোমাকে রক্ষা করার জন্য আমরা কোনো মন্তব্য করতে পারবো না। অথচ অন্যদের ক্ষেত্রে তারাই সাংবাদিকদের সীমাবদ্ধ কিছু তথ্য দিচ্ছে, অন্যদের ক্ষেত্রে সেটা করেছে। ফলে তাদের এই নীরবতাই হলো প্রতারণা।

সাক্ষাৎকার নিয়ে দ্বিতীয় ট্রেলারে প্রিন্স হ্যারিকে বলতে শোনা যায়, এটা একটা পরিবারের থেকেও একটা প্রতিষ্ঠানের মতো। তাই আবারও পুরোপুরিভাবে রাজপরিবারে ফিরে গিয়ে আমি কোনো প্রতিষ্ঠানের সাথে যুক্ত হতে চাই না। আমি একটা পরিবার চাই, প্রতিষ্ঠান নয়।

অন্যদিকে, আইটিভির প্রকাশিত সংক্ষিপ্ত ট্রেলারে প্রিন্স হ্যারিকে বলতে শোনা যায়, তথ্য ফাঁস নিয়ে বরাবরই আমাকে আর আমার স্ত্রীকে দোষারোপ করা হয়। তারা কোনোভাবে আমাদের ভিলেন বানিয়ে রাখাকেই ভালো বলে মনে করছে।

ডিউক এবং ডাচেস অব সাসেক্স প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান ২০২০ সালের মার্চে রাজপরিবারের দায়িত্ব ছেড়ে যুক্তরাষ্ট্রে সাধারণ জীবনযাপনের সিদ্ধান্ত নেন। সেসময় হ্যারি জানান, মিডিয়ার মাধ্যমে অপমান অপদস্ত হওয়া থেকে বাঁচতে এ সিদ্ধান্ত নিয়েছেন।

এই প্রিন্স হ্যারি এখন বাবা যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস ও ভাই প্রিন্স অব ওয়ালেস উইলিয়ামের সান্নিধ্য পেতে চাইছেন।

Tags: প্রিন্স হ্যারিবাকিংহাম প্যালেস
Previous Post

টেক ফর গুড প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশ

Next Post

সালমানকে দেখতে সাইকেলে ১১০০ কি.মি. পাড়ি!

Next Post
সালমানের সঙ্গে সাইকেলে দেখা যাচ্ছে একজন ব্যক্তি, পেছনে গাড়ি ও মানুষ রয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সালমানকে দেখতে সাইকেলে ১১০০ কি.মি. পাড়ি!

টেকনাফে ১৪ টি অস্ত্র ও ইয়াবা সহ ৬ ডাকাত গ্রেফতার, বাংলাদেশ কন্ট্রোল গার্ডের অভিযান. Channel i News - চ্যানেল আই নিউজ

টেকনাফে ১৪ টি আ*গ্নেয়াস্ত্র ও ইয়া*বা সহ ৬ ডাকাত গ্রেফতার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT