চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেক ফর গুড প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:28 অপরাহ্ন 03, জানুয়ারি 2023
in তথ্যপ্রযুক্তি
A A
টেক ফর গুড প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশ দলের চারজন প্রতিযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

টেক ফর গুড প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বাংলাদেশ থেকে অংশ নিতে যাচ্ছে চার শিক্ষার্থীর একটি দল। প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে অংশ নিতে বিশ্বের সত্তরটিরও দেশ থেকে বিভিন্ন আইডিয়া জমা দেয়া হয়।

সেগুলোর প্রেক্ষিতে নির্বাচিত ১১টি দলের একটি হিসেবে বাংলাদেশ আগামী ৫ জানুয়ারি ফাইনালে অংশগ্রহণ করতে যাচ্ছে।

আয়ারল্যান্ড, আজারবাইজান, ইতালি, ফ্রান্স, আলজেরিয়া, ইকুয়েডর, বাহরাইন, সিঙ্গাপুর, আলবেনিয়া এবং আসিয়ান ফাউন্ডেশন থেকে যোগ দেয়া ১০টি টিমের সাথে বাংলাদেশের এই দল তাদের ‘ফ্লাডনট’ আইডিয়া নিয়ে ফাইনালে লড়াই করবে।

‘ফ্লাডনট’ প্রকল্পটি মূলত শহরাঞ্চলে বন্যা বা জলাবদ্ধতা সংক্রান্ত সমস্যা নিরসনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ক্লাউড ও ইন্টারনেট অব থিংস (আইওটি)’এর মত আধুনিক প্রযুক্তিনির্ভর সমাধানের ভিত্তিতে কাজ করবে। এই প্রকল্পের সফল বাস্তবায়ন শহরাঞ্চলে বসবাসকারীদেরকে ফ্ল্যাশ ফ্লাড বা আকস্মিক বন্যা থেকে সতর্ক করবে

এবং একইসাথে বন্যার ফলে সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ পর্যালোচনা এবং তা মোকাবিলার উপায় নির্ধারণে ও সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে।

‘ফ্লাডনট’ দলের সদস্যরা হলেন – লাজিব শারার শায়ক (ব্র্যাক বিশ্ববিদ্যালয়), মো. সাজিদ আলতাফ (ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি), মেহরিন তাবাসসুম (রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), এবং মো. ইফতেখার ইবনে জালাল (চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)।

তারা তাদের প্রকল্পটি অনলাইনে প্রতিযোগিতার বিজ্ঞ বিচারক প্যানেলের সামনে উপস্থাপন করবেন। প্রতিযোগিতার অন্যতম আকর্ষণ হিসেবে রয়েছে হুয়াওয়ে’র পিপল’স চয়েজ অ্যাওয়ার্ড। আগ্রহী দর্শকরা আগামী ৫ জানুয়ারি সন্ধ্যা ৬টা থেকে এই ইউটিউব লিঙ্কের মাধ্যমে সরাসরি প্রতিযোগিতাটি দেখতে ও পছন্দের টিমকে ভোট দিতে পারবেন।

টেক ফর গুড গ্লোবাল কম্পিটিশন ২০২২ -এর বিজয়ী দলের সদস্যদের জন্য পুরস্কার হিসেবে থাকছে আসন্ন এমডব্লিউসি ২০২৩ (মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস) -এ অংশ নেয়ার সূবর্ণ সুযোগ। এই যাত্রায় অংশগ্রহণকারীদের সমস্ত ব্যয়ভার বহন করবে হুয়াওয়ে। এছাড়া বিজয়ীদের জন্য সনদপত্র ও অন্যান্য উপহারের পাশাপাশি থাকছে ২০ হাজার মার্কিন ডলার পুরস্কার, ক্যাটালিস্ট বুটক্যাম্প মেন্টরশিপ প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ, সর্বোপরি হুয়াওয়ে’র এক্সিকিউটিভদের সাথে এক ঘন্টা বিভিন্ন বিষয়ে কথা বলার সুযোগ।

অন্যদিকে, প্রতিযোগিতার রানার-আপ দলের সদস্যরা সনদপত্রের সাথে পাচ্ছেন ১৫ হাজার মার্কিন ডলার পুরস্কার, সেই সাথে হুয়াওয়ে’র মানব সম্পদ বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে প্রফেশনাল ক্যারিয়ার ডেভেলপমেন্ট কোচিং সেশন ও ক্যাটালিস্ট বুটক্যাম্প মেন্টরশিপ প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ।

এই বিষয়ে হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের বোর্ড সদস্য জেসন লি বলেন, “বাংলাদেশের ভবিষ্যৎ অপার সম্ভাবনাময় এবং সমৃদ্ধির পথে যাত্রা অব্যাহত রাখতে তারা তরুণদের ওপর নির্ভয়ে আস্থা রাখতে পারে।”

Previous Post

‘সিটাডেল’ সামান্থার হাত ছাড়া হয়নি

Next Post

বাবা-ভাইকে ফেরত পেতে চান প্রিন্স হ্যারি

Next Post
প্রিন্স হ্যারি ও দুইজন পুরুষ সদস্যের ছবি, তারা প্যারেডে অংশ নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাবা-ভাইকে ফেরত পেতে চান প্রিন্স হ্যারি

সালমানের সঙ্গে সাইকেলে দেখা যাচ্ছে একজন ব্যক্তি, পেছনে গাড়ি ও মানুষ রয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সালমানকে দেখতে সাইকেলে ১১০০ কি.মি. পাড়ি!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT