চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সীমানা পেরিয়ে, দ্যুতি ছড়ানোর অপেক্ষায় তারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:02 অপরাহ্ন 03, জানুয়ারি 2023
in বিনোদন
A A
তিনজন তরুণ মডেল স্টুডিও সেটে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিকট অতীতের যে কোনো সময়ের চেয়ে সুসময় পার করছে বাংলা চলচ্চিত্র। শুধু দর্শকপ্রিয়তা নয়, মানসম্মত নির্মাণের কারণে দেশের গণ্ডি ছাড়িয়ে ভিনদেশে নিয়মিত প্রশংসা পাচ্ছে। কান থেকে মস্কো- সবখানেই বাংলা ছবির দাপুটে উপস্থিতি।

উৎসব ও দর্শক প্রশংসার সূত্র ধরেই দেশি চলচ্চিত্রের কলাকুশলীদের নিয়ে আগ্রহী হয়ে উঠছেন ভিনদেশের নির্মাতারাও। তারই প্রেক্ষিতে বিশ্ব প্লাটফর্মেও কাজের সুযোগ করে নিচ্ছেন বাংলাদেশের তারকারা। ২০২২ শেষ হওয়ার দ্বারপ্রান্তে এসে তেমন সুখবরই শোনা গেছে।

দুটি মহিলার হাস্যোজ্জ্বল ছবি, ক্যামেরার সামনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ আজমেরী হক বাঁধন, জয়া আহসান ও চঞ্চল চৌধুরী- গত কয়েক বছরে বাংলায় আলোচিত সিনেমাগুলোর সাথে লেপ্টে আছে তাদের নাম। কাজ দিয়ে হয়েছেন বিশ্বমঞ্চে আলোচিত। তারই ফল পেতে যাচ্ছেন হাতেনাতে! আজমেরী হক বাঁধন ও জয়া আহসান প্রথমবার হিন্দি সিনেমায় পেয়েছেন কাজের সুযোগ, আর চঞ্চল চৌধুরী প্রথমবার কাজ করবেন কলকাতার একক সিনেমায়!

এরমধ্যে আজমেরী হক বাঁধন অভিনীত সিনেমার নাম ‘খুফিয়া’। নেটফ্লিক্সের জন্য এই সিনেমার শুটিং শেষ হয়েছে গেল বছরেই। সিনেমাটি নির্মাণ করেছেন ‘ওমকারা’ ও ‘হায়দার’ খ্যাত পরিচালক বিশাল ভরদ্বাজ। ‘খুফিয়া’য় মূখ্য ভূমিকায় অভিনয় করেছেন টাবু। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত এবং অমর ভূষণের জনপ্রিয় গুপ্তচর উপন্যাস ‘এস্কেপ টু নোহোয়ার’ এর উপর ভিত্তি করে নির্মিত হয়েছে এটি। এতে আরও অভিনয় করেছেন আলী ফজল।

জয়া আহসানসহ চারজন নারী ও পুরুষের ছবি, সবাই হাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ বহুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিলো যে, বলিউডে পা রাখতে যাচ্ছেন জয়া আহসান। শেষ পর্যন্ত গেল মাসেই বিষয়টি নিশ্চিত করেন এই অভিনেত্রী। অনিরুদ্ধ রায় পরিচালিত সিনেমার নাম ‘করক সিং’। ভারতে চলছে সিনেমাটির শুটিং। এতে জয়া আহসান ছাড়াও অভিনয় করছেন বলিউডের তারকা অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি, ‘দিল বেচারা’ খ্যাত সানজানা সাঙ্ঘি, মালায়ালাম সিনেমা ‘চার্লি’ খ্যাত পার্বতী থিরুবথু সহ অনেক পরিচিত মুখ।

প্রযোজনা সংস্থা উইজ ফিল্মস এর ব্যানারে ‘করক সিং’ ইনভেস্টিগেটিভ ড্রামা ঘরানার ছবি। যেখানে একটি ভেঙে যাওয়া পরিবারের এক হওয়ার হৃদয়স্পর্শী গল্প রয়েছে।

অন্যদিকে চঞ্চল চৌধুরীকে দেখা যাবে কলকাতার মেধাবী নির্মাতা সৃজিত মুখার্জীর সিনেমায়। যে সিনেমাটি নির্মিত হতে যাচ্ছে কিংবদন্তী চলচ্চিত্র পরিচালক মৃণাল সেন এর জীবনী নিয়ে। মূল চরিত্রে চঞ্চলকে নেয়ার কথা ৩০ ডিসেম্বর আনুষ্ঠানিক ঘোষণায় জানিয়েছেন সৃজিত। এই ছবিতে চঞ্চলের বিপরীতে গীতা সেনের চরিত্রে দেখা যাবে মনামী ঘোষকে।

কাঁটাতারের সীমানা পেরিয়ে দিনকে দিন বাংলাদেশি তারকাদের কদর বাড়ছে ভারতে। বাড়ছে তাদের ভক্তের সংখ্যাও। ওটিটির বদৌলতে চঞ্চল চৌধুরীতো এখন রীতিমত ভারতীয় বাঙালিদের কাছেও সুপারস্টার। এছাড়া সম্প্রতি ‘হাওয়া’ সিনেমাটি তাকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। জয়া আহসানতো নিয়মিত কলকাতার সিনেমায় কাজ করেই চলেছেন। বাঁধনকেও দেখা গেছে সৃজিতের ওয়েব সিরিজে!

দেশের এই তিন তারকার অভিনীত সিনেমাগুলো চলতি বছরেই মুক্তির কথা রয়েছে। এবার দেখা যাক, সর্বভারতীয় দর্শক জয়া-বাঁধনদের কীভাবে গ্রহণ করেন।

Tags: আজমেরী হকচঞ্চল চৌধুরীজয়া আহসানটাবুবাঁধনমৃণাল সেনলিড বিনোদনসৃজিতহায়দার
Previous Post

মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে জামিন দিয়েছেন হাইকোর্ট

Next Post

তিন পয়েন্ট হারিয়ে অনেক অভিযোগ ক্লপের

Next Post
লিভারপুল কোচ জার্গেন ক্লপ মাঠে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন পয়েন্ট হারিয়ে অনেক অভিযোগ ক্লপের

জেলেনস্কি রাশিয়ার প্রথম টার্গেট ও পরিবারের নিরাপত্তা নিয়ে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘস্থায়ী হামলায় ইউক্রেনকে ধ্বংস করার পরিকল্পনা রাশিয়ার: জেলেনস্কি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT