চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আইয়ে লাভলু-বৃন্দাবন জুটির দীর্ঘ ধারাবাহিক ‘ষন্ডা পান্ডা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:51 অপরাহ্ন 02, জানুয়ারি 2023
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন এর ধারাবাহিক ষন্ডা পান্ডা এর দৃশ্য, বিভিন্ন চরিত্রের অভিনয়. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলা টেলিভিশন নাটকের অন্যতম জনপ্রিয় জুটি বৃন্দাবন দাস ও সালাহউদ্দিন লাভলু। একজন লেখক, অন্যজন নির্মাতা। এই জুটির সাকিন সারিসুরি, আলতা সুন্দরী, ঘরকুটুম, গরুচোর নাটকগুলো বাংলার দর্শকের হৃদয়ে। এবার চ্যানেল আইয়ে নিয়মিত দেখা যাবে জনপ্রিয় লেখক-নির্মাতা জুটির দীর্ঘ ধারাবাহিক।

বছর দুই আগে সালাহউদ্দিন লাভলু জানিয়েছিলেন ‘ঘরকুটুম’ কিংবা ‘সাকিন সারিসুরি’র মতো কালজয়ী ধারাবাহিক নাটকের কলাকুশলীদের নিয়ে বহু বছর পর আবারও একটি ধারাবাহিক নির্মাণের প্রস্তুতি শুরু করেছেন। এবার দর্শকের সামনে সেই ধারাবাহিক।

টিভি পর্দায় সেইসব প্রিয়মুখদের একসঙ্গে দেখার অপেক্ষার প্রহর শেষ হচ্ছে সোমবার (২ জানুয়ারি) রাতে। এদিন রাত ৮টায় চ্যানেল আইয়ের পর্দায় দেখানো হবে নতুন ধারাবাহিক ‘ষন্ডা পান্ডা’র প্রথম পর্ব।

দর্শকনন্দিত নাট্যকার বৃন্দাবন দাসের রচনায় এবং সালাহউদ্দিন লাভলুর পরিচালনায় নাটকে অভিনয় করেছেন ফখরুল বাশার মাসুম, চঞ্চল চৌধুরী, শাহানাজ খুশী, আ খ ম হাসান, নাঈমা আলম মাহা, বৃন্দাবন দাস, মোহনা মিম, ছন্দা, শাহেদ শাহরিয়ারসহ আরো অনেকে।

পরিবারিক ও প্রেম ভালোবাসার গল্পে নির্মিত হয়েছে এ ধারাবাহিক। নির্মাতা মনে করছেন, আগের ধারাবাহিকগুলোর মতোই এটাও দর্শকপ্রিয়তা পাবে।

চ্যানেল আই কর্তৃপক্ষ জানিয়েছে, সপ্তাহের প্রতি শুক্রবার থেকে বুধবার রাত ৮টায় দেখা যাবে ‘ষন্ডা পান্ডা’।

Tags: আ খ ম হাসানআলতা সুন্দরীগরুচোরঘরকুটুমচঞ্চল চৌধুরীচ্যানেল আইছন্দাফখরুল বাশার মাসুমবৃন্দাবনবৃন্দাবন দাসলিড বিনোদনশাহানাজ খুশীসাকিন সারিসুরিসালাহউদ্দিন লাভলু
Previous Post

জোড়া লেগেছে কার্তিক-সারার সম্পর্ক?

Next Post

জামালপুরে অস্ত্র ও মাদকসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক

Next Post
জামালপুরে অস্ত্র ও মাদকসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক. Channel i News - চ্যানেল আই নিউজ

জামালপুরে অস্ত্র ও মাদকসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক

ঘন কুয়াশাচ্ছন্ন পথের পাশে বৃক্ষের ছায়া, দূরে একজন মানুষ হাঁটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিভিন্ন জেলায় মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT