চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কেজিএফ’ বা ‘পুষ্পা’র সাথে আমাদের তুলনা করবেন না: শুভ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:51 অপরাহ্ন 01, জানুয়ারি 2023
in বিনোদন
A A
আলোচনামূলক ব্যক্তির ছবি, কালো জ্যাকেট ও সানগ্লাসে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমাদের অনেক সীমাবদ্ধতার মধ্যে থেকে কাজ কর‍তে হয়। তাই আমাদের ছবির সাথে কেজিএফ বা পুষ্পার তুলনা করবেন না।’

কথাগুলো চিত্রনায়ক আরিফিন শুভর। রবিবার সন্ধ্যায় রাজধানীর বনানী ক্লাবে তার অভিনীত ‘ব্ল্যাক ওয়ার’ ছবির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শুভ বলেন, আমরা ক্যামেরার ছোট ক্রেন দিয়ে অ্যাকশান দৃশ্যের শুটিং করি। কিন্তু পার্শ্ববর্তী দেশে তিনচার তলার সমান বিশাল ক্রেনের উপর ফ্রেম করে উপরে শুটিং করা হয়। সুতরাং আমাদের অনেক সীমাবদ্ধতার মধ্যে কাজ করতে হয়।

তিনি বলেন, ব্যক্তিগত স্বার্থে বাজার কাটতির জন্য আমাদের এমন কিছু করা উচিত না যাতে ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হয়। ইন্ডাস্ট্রি এগিয়ে নিতে হলে আমাদের শাকিব খান, শরিফুল রাজ, সিয়াম, শুভ সবাইকে লাগবে।

“একটা সময় ইন্ডাস্ট্রিতে বাঘা বাঘা অভিনেতারা ছিলেন। এখন আমরা যারাই আছি আসুন সবাই মিলে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করি। মুক্তিযুদ্ধের সময় আমাদের পর্যাপ্ত অস্ত্র ছিল না, দা-কুড়াল ঝাড়ু যা ছিল তা দিয়েই সম্মিলিত প্রচেষ্টায় আমরা স্বাধীন হয়েছিলাম। এখন আমাদের যা আছে আসুন আমরা সবাই চেষ্টা করি ইন্ডাস্ট্রিটাকে বাঁচানোর।”

চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করার আহবান জানিয়ে শুভ বলেন, এ ক্যাটাগরি থেকে জেড ক্যাটাগরির ছবি নির্মাণ করতে গিয়েও অনেক কষ্ট করতে হয়। তাই দর্শকদের সিনেমা নির্মাণ কাজকে সাপোর্ট করা উচিত। প্রযোজক, পরিচালক, ক্যামেরাম্যান বাঁচলে অনেকগুলো ভালো ছবি হওয়ার সম্ভাবনা থাকে।

পুলিশের ভয়ানক একটি অভিযান নিয়ে অ্যাকশন থ্রিলার ধর্মী এই ‘ব্ল্যাক ওয়ার’ প্রযোজনা করছে কপ ক্রিয়শন। এটি আগেই মুক্তি পাওয়া মিশন এক্সট্রিম ছবির দ্বিতীয় পার্ট। পরিচালনা করেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ।

ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে জানানো হয়, ১৩ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ব্ল্যাক ওয়ার। এই অনুষ্ঠানে আরিফিন শুভ ছাড়াও উপস্থিত ছিলেন অভিনেতা সুমিত, সাদিয়া নাবিলা, মাজনুন মিজান প্রমুখ।

Tags: অভিনয়আরিফিন শুভকেজিএফটিজারট্রেলারপুষ্পাব্ল্যাক ওয়ারমিশন এক্সট্রিমলিড বিনোদনসিনেমা
Previous Post

অর্থনীতি শক্তিশালী করতে নতুন বছরের চ্যালেঞ্জ নিয়েছেন মন্ত্রীরা

Next Post

মনোনয়ন পাইনি, তবে দলের পক্ষেই কাজ করবো: মাহি

Next Post
মাহিয়া মাহি সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, বিভিন্ন সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

মনোনয়ন পাইনি, তবে দলের পক্ষেই কাজ করবো: মাহি

অভিনেত্রী জুঁই ও তার মা একসঙ্গে বসে হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মা হারালেন অভিনেত্রী জুঁই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT