২০২৩ সালটি জাতীয় সংসদ নির্বাচনের আগের বছর হওয়ায় বছরজুড়েই রাজনৈতিক দলগুলো নিজেদের শক্তি প্রদর্শনের চেষ্টা করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে, বিএনপি নিজেদের দাবি আদায়ে আন্দোলন চালিয়ে গেলেও সরকার দৃঢ় অবস্থানে থাকবে। তারা বলছেন, রাজনৈতিক দলগুলোর উচিত চলমান বৈশ্বিক সঙ্কটের মধ্যে দেশে যাতে কোনো রাজনৈতিক সঙ্কট না তৈরি হয় সেদিকে খেয়াল রাখা।








