চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নরেন্দ্র মোদির মায়ের প্রয়াণে শোকস্তব্ধ বলিউড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:31 অপরাহ্ন 30, ডিসেম্বর 2022
in বিনোদন
A A
নরেন্দ্র মোদির মা ও পরিবারের সঙ্গে দেখা করছেন প্রধানমন্ত্রী।. Channel i News - চ্যানেল আই নিউজ

মা হারালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার ভোর ৩টা ৩০ মিনিট নাগাদ আহমেদাবাদের একটি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতীয় প্রধানমন্ত্রীর মা হীরাবেন মোদী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর। তার মৃত্যুর খবর নিজেই টুইট করে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর মায়ের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছেন বলিপাড়ায়। অনুপম খের, কঙ্গনা রানাউত থেকে স্বরা ভাস্কর সহ  একাধিক তারকা শোকপ্রকাশ করেছেন।

অনুপম খের টুইটে লিখেছেন, “প্রিয় প্রধানমন্ত্রী মোদীজি, আপনার মায়ের মৃত্যুতে খুবই ব্যথিত। আপনার জীবনে মায়ের স্থান কোন দিন পূরণ হবে না। কিন্তু দেশের প্রতিটি মায়ের আশীর্বাদ আপনার সঙ্গে আছে। এই দেশের সুপুত্র আপনি। আমার মায়ের আশীর্বাদও আপনার সঙ্গে আছে।”

কঙ্গনা লিখেছেন, “এই কঠিন সময়ে আপনাকে ধৈর্য ধরে রাখার মতো ক্ষমতা দিক ভগবান, এমনটাই প্রার্থনা। সেই সঙ্গে আহমেদাবাদে মা হীরাবেনের সঙ্গে কাটানো প্রধানমন্ত্রী মোদীর বিশেষ মুহূর্তের ছবি ভাগ করে শোকবার্তা জানিয়েছেন ‘দ্য কাশ্মীর ফাইলস’ পরিচালক বিবেক অগ্নিহোত্রী।

প্রধানমন্ত্রীর মায়ের প্রয়াণে শোকবার্তা জানাতে ভোলেননি বলিউডের ‘খিলাড়ি’ খ্যাত তারকা অক্ষয় কুমারও। তিনি লিখেছেন, “জীবনে মা চলে যাওয়ার মতো দুঃখ আর কিছু হতে পারে না। এই কঠিন সময় সহ্য করার শক্তি দিক ভগবান, এই প্রার্থনাই করি।”

মা হীরাবেন মোদীর মৃত্যুর খবর পেয়ে পূর্বপরিকল্পিত সব কর্মসূচি বাতিল করে ইতিমধ্যেই আহমেদাবাদে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে পৌঁছেই কাঁপা কাঁপা হাতে মায়ের দেহ কাঁধে করে নিয়ে ভাইয়ের বাড়ির বাইরে বেরোতে দেখা যায় প্রধানমন্ত্রী মোদীকে। গান্ধীনগরে সম্পন্ন হচ্ছে প্রয়াত হীরাবেনের শেষকৃত্য।

সূত্র: হিন্দুস্থান টাইমস 

Tags: অক্ষয় কুমারঅনুপম খেরকঙ্গনানরেন্দ্র মোদিবলিউডবিবেক অগ্নিহোত্রী
Previous Post

মেট্রোরেল: দ্বিতীয় দিনেও ভ্রমণ প্রত্যাশীদের ভীড়

Next Post

নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন মালদ্বীপ, তৃতীয় বাংলাদেশ

Next Post
বাংলাদেশের ভলিবল দলের খেলোয়াড়রা ট্রফি গ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন মালদ্বীপ, তৃতীয় বাংলাদেশ

Stylish woman in black dress leaning on wooden railing outdoors. Channel i News - চ্যানেল আই নিউজ

কোয়ালিটি ছাড়া কোনো সিনেমা করতে চাই না: অধরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT