চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেলের মৃত্যুতে শোকার্ত বলিউড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:41 অপরাহ্ন 30, ডিসেম্বর 2022
in - সেমি লিড, বিনোদন
A A
বলিউডের কিংবদন্তি পেলে মৃত্যুতে শোক প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘ অসুস্থতার পর অবশেষে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন ফুটবল কিংবদন্তি পেলে। বিশ্বজুড়ে অগণিত মানুষ প্রার্থনা করেছিলেন তার জন্য। কিন্তু সব প্রার্থনাকে পিছনে ফেলে ৮২ বছর বয়সে চলে গেলেন ব্রাজিল তথা বিশ্ব ফুটবলের এই মহাতারকা। তাইতো গোটা বিশ্বের ফুটবল-প্রেমীদের চোখ আজ অশ্রুসিক্ত। যেই শোকে কাতর বলিউড তারকাদের অনেকেই।

পেলের একটা ছবি নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করে কারিনা কাপুর খান লিখেছেন ‘রাজা’। বলিউড তারকা ভিকি কৌশল লিখেছেন ‘আত্মার শান্তি কামনা করি’।অভিনেত্রী শিল্পা শেঠি ফুটবলের এই মহারথীরের ছবি শেয়ার করে তার নীচে লিখেছেন ‘লেজেন্ড #পেলে… আত্মার শান্তি কামনা করি।’

এছাড়াও ফুটবল প্রেমী বলিউড অভিনেতা অভিষেক বচ্চন তার এক দীর্ঘ বার্তায় ফুটবলের মহারাজের উদ্দেশে লিখেছেন,  ‘ছোটবেলায় বাবা আমাকে পেলের ম্যাজিকের সঙ্গে পরিচয় করিয়েছিল। আর সেই থেকেই তৈরি হয় ফুটবলের প্রতি আজীবন ভালোবাসা। আমাদের কাছে পেলে এবং ব্রাজিল টিমের ভিএইচএস টেপ আছে শেলফ ভর্তি। আমি বাবার সঙ্গে বসে ওগুলো দেখতাম মন দিয়ে। পেলে যখন ভারতে এসেছিলেন আমি তখন কোনভাবে তার অটোগ্রাফ করা একটা জার্সি জোগাড় করতে পেরেছিলাম। যেটা আমার অফিসে এখনো গর্বের সঙ্গে টানানো আছে। ধন্যবাদ স্যার, আমাদের জোগা বোনিতো শেখানোর জন্য আর কোটি-কোটি মানুষের হিরো হওয়ার জন্য। আপনার আত্মার শান্তি কামনা করি পেলে।’

একই সঙ্গে অনুপম খের টুইট করেছেন, ‘প্রিয় পেলে! আপনি, আপনার খেলা এবং আপনি যেভাবে খেলেছেন তা সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষের জন্য সর্বদা #GameChanger হয়ে থাকবে। তারা ফুটবল খেলে কিনা তাতে কিছু যায় আসে না। অনুপ্রেরণামূলক জীবনের জন্য আপনাকে ধন্যবাদ। #আরআইপি_লেজেন্ড #ওমশান্তি #পেলে।’

পেলে বিশ্বের একমাত্র ফুটবলার যিনি তিনটি বিশ্বকাপ জিতেছেন। সেলেসাওদের হয়ে ১৯৫৭ থেকে ’৭১ পর্যন্ত ৯২ ম্যাচ খেলে ৭৭টি গোল করেছেন তিনি। তিনি এখনও ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা।

এছাড়া পেলের নামের পাশে জ্বলজ্বল করছে ফুটবল বিশ্বের রেকর্ড এক হাজার ২৮১টি গোল, যা আজও ভাঙতে পারেনি কেউ।

সূত্র: টাইমস নাও

Tags: অনুপম খেরঅভিষেক বচ্চনকারিনা কাপুর খানপেলেফুটবল কিংবদন্তিবলিউড তারকাভিকি কৌশলশিল্পা শেঠি
Previous Post

ফুটবলের রাজা পেলের মৃত্যুতে বিশ্বজুড়ে শোক

Next Post

২০২২ সালে আন্তর্জাতিক অঙ্গনের ঘটনাবলী

Next Post
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ভাষণ, বিশ্ব নেতাদের উপস্থিতিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২২ সালে আন্তর্জাতিক অঙ্গনের ঘটনাবলী

আশ্রয়ণের নারীদের জন্য হস্তশিল্প প্রশিক্ষণ কেন্দ্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

হস্তশিল্পের প্রশিক্ষণ নিয়ে আশ্রয়ণের নারীদের ভাগ্য পরিবর্তন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT