চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জীবন দিয়ে হলেও দায়িত্ব পালন করব: ড. হাছান মাহমুদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:35 অপরাহ্ন 25, ডিসেম্বর 2022
in - সেমি লিড, রাজনীতি
A A
চ্যানেল আই অনলাইন এর বিশাল পেইন্টিং ও অনুষ্ঠানে উপস্থিত অতিথি. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা যে আস্থা স্থাপন করে আমার ওপর দায়িত্ব দিয়েছেন, জীবন দিয়ে হলেও সংগঠনের জন্য, দলের জন্য, দেশের জন্য আমি সে দায়িত্ব পালন করব।’

রোববার বিকেলে রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তৃতার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দলের যুগ্ম সাধারণ সম্পাদকদের তালিকায় ড. হাছানের শীর্ষ অবস্থানে আসা নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমার দায়িত্ব একই আছে। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন যে দায়িত্ব দিয়েছেন, সেটা পালনের চেষ্টা করেছি। আমি ১০ বছর পরিবেশ সম্পাদক, ৭ বছর প্রচার সম্পাদক, গত ৩ বছর ধরে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেছি।

তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারো আমাকে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছেন। তিনি যে আস্থা স্থাপন করে আমার ওপর দায়িত্ব দিয়েছেন, আমি জীবন দিয়ে হলেও সংগঠনের জন্য, দলের জন্য, দেশের জন্য সে দায়িত্ব পালন করব। সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে শেখ হাসিনা যেমন দেশকে এগিয়ে নিয়ে গেছেন, আমরাও ভবিষ্যতের সব চ্যালেঞ্জ, ষড়যন্ত্র মোকাবিলা করে দেশকে স্বপ্নের ঠিকানায় পৌঁছে দেব।’

বাংলাদেশে এবং আওয়ামী লীগে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, ‘১৯৭৫ সালের পর আওয়ামী লীগ যখন আভ্যন্তরীণভাবে বহুধাবিভক্ত, তখন পিতৃহীন সন্তানকে একজন দুঃখিনী মা যেমন অনেক কষ্টে তিলে তিলে বড় করে তোলে তেমনই বঙ্গবন্ধুহীন আওয়ামী লীগকে জননেত্রী শেখ হাসিনা ঐক্যবদ্ধ রেখেছেন। অনেক দুঃখ-বেদনা, ত্যাগ-তিতিক্ষা-সংগ্রাম সয়ে রক্তচক্ষু উপেক্ষা করে তিনি আওয়ামী লীগকে সংগঠিত করেছেন, চার চারবার রাষ্ট্র ক্ষমতায় এনে দিয়েছেন। সুতরাং এই সংগঠনে তার কোনো বিকল্প নেই তিনি যতদিন বেঁচে থাকবেন।’

ড. হাছান বলেন, যে যত কথাই বলুক, যত সমালোচনাই করুক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ জাতির পিতার স্বপ্নপূরণের পথে এগিয়ে চলেছে। বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে বাংলাদেশ আজকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, বিশ্বে উন্নয়নের রোল মডেল। জাতিসংঘ, বিশ্ব কৃষি ও খাদ্য সংস্থা আজ বাংলাদেশের উদাহরণ দেয়। সুতরাং দেশের জন্যও শেখ হাসিনার কোনো বিকল্প নেই।

আওয়ামী লীগের সম্মেলন ও নতুন কমিটির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে হাছান মাহমুদ বলেন, কমিটি প্রায় অপরিবর্তিত রয়েছে। কারণ যারা দীর্ঘদিন ধরে কাজ করছেন, তাদের ওপর সভাপতি আস্থা রেখেছেন।

আগামী জাতীয় নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘গত ১৪ বছরে আওয়ামী লীগের নেতৃত্বে দেশে যে চমক লাগানো উন্নয়ন হয়েছে, সেই পথ ধরে আগামী নির্বাচনেও আমরা ধস নামানো বিজয় অর্জন করবো ইনশাআল্লাহ।’

Tags: তথ্যমন্ত্রীপ্রধানমন্ত্রী শেখ হাসিনা
Previous Post

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সকলকে কাজ করতে হবে: রাষ্ট্রপতি

Next Post

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

Next Post
ফেনীর মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

সাগরে ভাসমান নৌকায় রোহিঙ্গা ও অন্যান্য যাত্রীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

১৮০ রোহিঙ্গাসহ সাগরে ভাসমান নৌকা ডুবে গেছে: ইউএনএইচসিআর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT