চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেন নিয়ে আলোচনায় বসতে প্রস্তুত রাশিয়া: পুতিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:30 অপরাহ্ন 25, ডিসেম্বর 2022
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনা চলাকালে পুতিনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেন সংঘাতে জড়িত সব পক্ষের সঙ্গে আলোচনায় বসতে রাশিয়া প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, কিয়েভ ও তার পশ্চিমা সমর্থকরা আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছে বলে রুশ প্রেসিডেন্ট জানান।

রোববার বড়দিন উপলক্ষ্যে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

পুতিন বলেছেন, ‘আমরা গ্রহণযোগ্য সমাধানের বিষয়ে জড়িত প্রত্যেকের সাথে আলোচনা করতে প্রস্তুত, তবে এটি তাদের ওপর নির্ভর করে -আমরা যারা আলোচনা করতে অস্বীকার করছি না তাদের ওপরে নয়।’

তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, আমরা সঠিক পথে কাজ করছি, আমরা আমাদের জাতীয় স্বার্থ, আমাদের নাগরিকদের, আমাদের জনগণের স্বার্থ রক্ষা করছি। আমাদের নাগরিকদের রক্ষা করা ছাড়া আমাদের আর কোন উপায় নেই।’

পশ্চিমারা রাশিয়াকে ছিন্নভিন্ন করার চেষ্টা করছে অভিযোগ করে রুশ প্রেসিডেন্ট বলেন, ‘এর মূলে রয়েছে আমাদের ভূ-রাজনৈতিক প্রতিপক্ষের নীতি, যাদের লক্ষ্য রাশিয়াকে ঐতিহাসিক রাশিয়াকে ছিন্নভিন্ন করা।’

এর আগে শনিবার ২৪ ডিসেম্বর ইউক্রেনের সংঘাতকে যুদ্ধ বলে স্বীকার করেন পুতিন। তিনি বলেছিলেন, আমাদের লক্ষ্য হলো এ যুদ্ধের অবসান ঘটানো। এ জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ যুদ্ধ পুরোপুরি শেষ হোক, তা আমরা নিশ্চিত করতে চাই, আর তা যত দ্রুত হয়, ততই মঙ্গল।

বড়দিনে ইউক্রেনের জনগণকে রাশিয়ার হামলায় ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার ২৪ ডিসেম্বর স্থানীয় সময় রাতে দেয়া ভিডিও ভাষণে এ আহ্বান জানান তিনি।

এ ছাড়া জেলেনস্কি রাশিয়াকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, স্বাধীনতা অর্জন করতে মূল্য দিতে হয়। কিন্তু দাসত্বের মূল্য অনেক বেশি।

সামাজিক যোগাযোগমাধ্যমে যুদ্ধে ক্ষতিগ্রস্ত বিভিন্ন ছবি দেখিয়ে তিনি বলেন, ‘বিশ্বকে অবশ্যই দেখতে হবে এবং বুঝতে হবে আমরা কত খারাপ রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ করছি।’

Tags: ইউক্রেনপুতিনরাশিয়া
Previous Post

মেঘনায় জ্বালানি তেল নিয়ে জাহাজডুবি

Next Post

সাভারে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবার শীতবস্ত্র বিতরণ

Next Post
সাভারে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবার শীতবস্ত্র বিতরণে অংশগ্রহণকারী ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সাভারে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবার শীতবস্ত্র বিতরণ

অভিনেত্রী স্বাগতা বিবাহের অনুষ্ঠানে সেজে উঠেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভেঙে গেল অভিনেত্রী স্বাগতার সংসার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT