চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় অভিজ্ঞদেরই নেতৃত্বে রাখা হয়েছে: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:28 অপরাহ্ন 25, ডিসেম্বর 2022
in - সেমি লিড, রাজনীতি
A A
বাংলাদেশের একজন নেতা বসে আলোচনা করছেন, পটভূমিতে ফুলের সাজসজ্জা. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন: সামনের দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় অভিজ্ঞদেরই নেতৃত্বে রাখা হয়েছে এবং গণতান্ত্রিকভাবেই তা হয়েছে।

সকালে ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচন সামনেরেখে বৈশ্বিক পরিস্থিতি সংকট, বিএনপির নেতৃত্বে সরকার হটানোর কর্মসূচির বিপরীতে অনেক চ্যালেঞ্জ আছে। সে চ্যালেঞ্জ মোকাবিলা করতেই অভিজ্ঞদের নেতৃত্বে রাখা হয়েছে।

নিজে তৃতীয়বার সাধারণ সম্পাদক হওয়ার বিষয়ে কাদের বলেন, ‘দলে এমন ১০ জন নেতা আছেন, যাদের সাধারণ সম্পাদক হওয়ার যোগ্যতা আছে। তবুও আগামী নির্বাচনকে সামনে রেখে যে সংকট, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা ও বিএনপির সরকার হটানোর একটা আন্দোলন- এসব চ্যালেঞ্জ অতিক্রমে অভিজ্ঞদেরই আবার নেতৃত্বে রাখার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। তাই আমাকে তৃতীয়বারের মতো নির্বাচিত করা হয়েছে।’

ওবায়দুল কাদের বলেন, কাউন্সিলরদের মনের ভাষা, চোখের ভাষা নেত্রী বুঝেন এবং আমরা গণতান্ত্রিক কাঠামোতেই নির্বাচিত হয়েছি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সভাপতি। তাঁর কোনো বিকল্প নেই। তিনি ৪১ বছর ধরে দলটির সভাপতি। এটা বিশ্বে একটা রেকর্ড।

আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক বলেন, ২২তম জাতীয় সম্মেলন ছিল সুশৃঙ্খল স্বতঃস্ফূর্ত। আমাদের পার্টি যে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ-সেটাই সম্মেলনে উপস্থিতিতে প্রমাণিত হয়েছে।

এর আগে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তিনি দলের নবনির্বাচিত কমিটির সদস্যদের সাথে নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

Tags: আগামী নির্বাচন
Previous Post

লোকাল বাসে কেন হেলপার সাফা কবির?

Next Post

৫৯ বছরে পদার্পণ করেছে বাংলাদেশ টেলিভিশন

Next Post
বাংলাদেশ টেলিভিশনের ৫৯ বছর উদযাপন অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

৫৯ বছরে পদার্পণ করেছে বাংলাদেশ টেলিভিশন

বাংলাদেশে কৃষি যান্ত্রিকীকরণে বোরো বীজতলা তৈরির আধুনিক মেশিনের ব্যবহার. Channel i News - চ্যানেল আই নিউজ

কৃষি যান্ত্রিকীকরণে মেশিনে বোরো বীজতলা তৈরি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT