চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লোকাল বাসে কেন হেলপার সাফা কবির?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:13 অপরাহ্ন 25, ডিসেম্বর 2022
in বিনোদন
A A
A woman in traditional Bengali attire standing at a bus door in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

মেরুন-হলুদ সালোয়ার কামিজ পরে বাসের গেটে দাঁড়িয়ে আছেন সাফা কবির। যাত্রীদের বাসে ওঠার ডাক দিচ্ছেন। তার পায়ে স্যান্ডেল, গলায় ঝুলছে কাপড়ের ভ্যাটিনি ব্যাগ। চেহারার উজ্জ্বলতা নেই। হাতে আঙুলে ১০, ২০, ৫০, ১০০ টাকার নোট। বোঝা যাচ্ছে সাফা বাসের হেলপার!

কিন্তু কেন? খোঁজ নিয়ে জানা গেল, জনপ্রিয় এই অভিনেত্রী প্রথমবারের মতো বাসের হেলপার ও কনট্রাকটরের চরিত্র করছেন। তাকে এভাবে দেখা যাবে আলোক হাসানের পরিচালনায় ‘জীবন যেখানে যেমন’ নাটকে। ঢাকার বিভিন্ন লোকেশনে ইতোমধ্যে নাটকটির শুটিং শেষ করেছেন সংশ্লিষ্টরা।

পরিচালক জানান, ২০২১ সালের ১৯ ডিসেম্বর ‘বাসের হেলপারি করি, খারাপ কাজ তো করি না’ শিরোনামে ভাবনা আক্তার নামে এক নারীর প্রতিবেদন প্রকাশিত হয় সংবাদমাধ্যমে। করোনাকালীন নারীর সংগ্রাম করে লড়ে যাওয়ার ওই খবর ভীষণভাবে নাড়া দিয়েছিল সবাইকে।

একজন তরুণী বাসের দরজায় দাঁড়িয়ে আছেন, পেছনে অন্য যাত্রীরা বসে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

তখনই নির্মাতা আলোক প্ল্যান করেন অনুপ্রেরণার এই গল্পটি পর্দায় তুলে ধরবেন। তিনি ধরে নিয়েছেন, এই গল্পটি নারীর ক্ষমতায়নের উজ্জ্বল দৃষ্টান্ত।

আলোক হাসান বলেন, সচরাচর বাসে নারীদের সহকারী হিসেবে দেখা যায় না। বিআরটিসি কর্তৃপক্ষের এমন উদ্যোগ আমাকে অনুপ্রাণিত করেছে স্ক্রিনে তুলে ধরার জন্য। এই গল্প যেন ছড়িয়ে যায়, এটা আমাদের দেশের সংগ্রামী নারীদের যেমন উৎসাহ যোগাবে তেমনি নারীদের সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সাহসের চিহ্ন হিসেবে বিবেচিত হবে। ভাবনা নামে সেই নারী তার সংগ্রামের গল্প থেকে নাটক নির্মাণের বিষয়টি অবগত।

‘জীবন যেখানে যেমন’-এ বাসের হেলপার চরিত্রটিও সাফা কবিরের বেশ চ্যালেঞ্জিং ছিল। তিনি বলেন, আমরা শিল্পীরা যারা নাটকে অভিনয় করি, তারা কেবল শুধুই নাটক করার জন্য করি না। চরিত্রগুলো সমাজের কথা বলে। নতুন এই কাজটির মাধ্যমে সমাজে একটি ইতিবাচক বার্তা যেতে পারে।

Filming crew capturing scene outdoors with motorcycle and crew members. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিচালক আলোক বলেন, সাফার ফেইস অনেক ব্রাইট। চরিত্রটি নিতে গিয়ে তাকে গ্ল্যামারলেস হয়েছে। এজন্য মেকআপ নিতে হয়েছে। সাফা তার সর্বোচ্চ চেষ্টা করেছে এই কাজটির জন্য। আমাদের প্রত্যাশা চমৎকার একটি নাটক পেতে যাচ্ছে দর্শক, যা বহু সংগ্রামী নারীকে আগামীতে অনুপ্রেরণা যোগাবে।

শফিকুর রহমান শান্তুনুর চিত্রনাট্যে ‘জীবন যেখানে যেমন’ নাটকের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, শম্পা নিজাম, আমানুল হক।পরিচালক আলোক হাসান জানান, নাটকটি আগামী বছরের শুরুতে চ্যানেল আই এর পর্দায় প্রচার হবে, পাওয়া যাবে চ্যানেল আইয়ের ইউটিউবেও।

Tags: আলোক হাসানমনোজ প্রামাণিকলিড বিনোদনসাফা কবির
Previous Post

আবাসন খাতের বড় আয়োজন রিহ্যাব মেলা শেষ

Next Post

আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় অভিজ্ঞদেরই নেতৃত্বে রাখা হয়েছে: ওবায়দুল কাদের

Next Post
বাংলাদেশের একজন নেতা বসে আলোচনা করছেন, পটভূমিতে ফুলের সাজসজ্জা. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় অভিজ্ঞদেরই নেতৃত্বে রাখা হয়েছে: ওবায়দুল কাদের

বাংলাদেশ টেলিভিশনের ৫৯ বছর উদযাপন অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

৫৯ বছরে পদার্পণ করেছে বাংলাদেশ টেলিভিশন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT