চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বলিউড তারকাদের বড়দিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:45 অপরাহ্ন 25, ডিসেম্বর 2022
in বিনোদন
A A
বড়দিনের পারিবারিক উদযাপন, দুই তরুণী হাসিমুখে ছবি তুলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সারাবিশ্ব জুড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। গির্জায় গির্জায় চলছে প্রার্থনা। ঘরে ঘরে চলছে নানান আয়োজন। সেই আয়োজনে পিছিয়ে নেই বলিউড তারকারাও।

প্রতি বছরের মত এবছরও বড়দিনের আগের রাতেই বড়দিন সেলিব্রেশনে ব্যস্ত হয়ে পরেছেন বলিউড দম্পতি সাইফ আলি খান, কারিনা কাপুর ও তাদের পুরো পরিবার। বড়দিনের প্রথম প্রহরে ক্রিসমাস ডাইনিং টেবিলের জন্য একটি ভিনটেজ-স্টাইলের সাজসজ্জা বেছে নিয়েছিলেন তারা। যেখানে সাইফ-কারিনা ছাড়াও উপস্থিত ছিল কারিশমা কাপুর, সোহা আলি খান, কুনাল খেমু, মালাইকা আরোরা সহ আরো অনেকেই।

চলতি বছরটা বলিউডের তারকা জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাটের জন্য ছিল অন্যতম বিশেষ একটি বছর। বিয়ে, সন্তানের জন্ম, সিনেমার সাফল্য সব মিলিয়ে যেন সোনায় সোহাগা।  তাইতো বছরের শেষটাও চুটিয়ে উপভোগ করছেন তারা। বড়দিনের জন্য সুন্দর করে সেজে উঠেছে রণবীর-আলিয়ার ‘বাস্তু’।

এদিন বাস্তুর অন্দরমহল ছিল দেখার মতো। ক্রিসমাস ট্রি-র গায়ে ঝোলানো বলে লেখা রণবীর-আলিয়া-রাহা-শালিনের নাম। যেহেতু এটাই রণবীর-আলিয়ার মেয়ে রাহার প্রথম বড়দিন! তাইতো এটাকে একটু বিশেষ না করলে কি চলে!

বড়দিনের পার্টিতে চোখে পড়ল আলিয়ার মা সোনি রাজদান এবং বোন শালিন ভাটের। ছিলেন রণবীরের মা নীতু কাপুর ও বেস্ট ফ্রেন্ড ও পরিচালক অয়ন মুখোপাধ্যায়।

বলিউড তারকাদের বড়দিন উদযাপন, উজ্জ্বল ও আনন্দময় ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বড়দিন উপলক্ষে ভক্তদের শুভেচ্ছা জানালেন বলিউড অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন। সঙ্গে তার এবং মেয়ে আরাধ্যর ছবি। নিজের পোস্টের ক্যাপশনে বচ্চন বধূ লিখলেন, ‘মেরি ক্রিসমাস। অনেক ভালবাসা, শান্তি, সুস্বাস্থ্য এবং সুখ। ঈশ্বর আশীর্বাদ করুন।’

এদিকে বড়দিন উদযাপন করতে বান্ধবীদের সঙ্গে জঙ্গলে গেছেন বলিউড তারকা অনন্যা পান্ডে। সেখান থেকে নিজেদের আনন্দের সব ছবি ভাগ করে নিয়েছেন ভক্তদের সঙ্গে। একই সঙ্গে বলিউড তারকা শিল্পা শেঠির পরিবারেও চলছে বড়দিনের আনন্দ।

এছাড়াও তারকাদের অনেকেই তাদের সোশ্যাল হ্যান্ডেল থেকে বিভিন্ন সাজে ছবি পোস্ট করে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে।

সূত্র: পিঙ্কভিলা

Tags: অনন্যা পান্ডেআলিয়া ভাটঐশ্বর্য রাই বচ্চনকারিনা কাপুরবড়দিনবলিউড তারকারণবীর কাপুরশিল্পা শেঠিসাইফ আলি খান
Previous Post

জাকিরকে খুব পরিণত মনে হয়েছে: সাকিব

Next Post

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার প্রত্যয়

Next Post
শেখ হাসিনা জনসভায় ভাষণ দিচ্ছেন, হাজারো মানুষ উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার প্রত্যয়

রণবীরের নতুন সিনেমার পোস্টার, হাসি ও এক্সপ্রেশন সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বিতীয় দিনেও উন্নতি নেই রণবীরের ছবির!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT