চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সীমান্তে ভারতীয় শ্রমিকদের উপরে নেপালিদের পাথরবৃষ্টি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:56 অপরাহ্ন 24, ডিসেম্বর 2022
in আন্তর্জাতিক, এইচটি বাংলা
A A
নেপালিদের পাথরবৃষ্টি ও ভারতীয় শ্রমিকদের উপরে আঘাত. Channel i News - চ্যানেল আই নিউজ

নেপাল-ভারত সীমান্তে কালী নদীর তীরে বাঁধ তৈরির উদ্যোগ নিয়েছে ভারত। আর সেই বাঁধ তৈরির উদ্যোগ কারণে ভারতীয় শ্রমিকদের উপর ক্রমাগত পাথর বৃষ্টির অভিযোগ উঠেছে। এই ঘটনায় একজন জখমও হয়েছিলেন।

ভারতের উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলা প্রশাসন এই ঘটনার বিষয়টি নেপালের কাছে জানিয়েছেন। হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে।

নেপালের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীদিনে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় সেকারণে নিরাপত্তারক্ষী মোতায়েন করা হবে ওই এলাকায়।

উত্তরাখণ্ডের সেচ দফতরের এসডিও ফারহান আহমেদ জানিয়েছেন, শুক্রবারের ঘটনায় এক গাড়ি চালক জখম হয়েছেন। তিনি ওই নির্মাণস্থলে গাড়ি নিয়ে এসেছিলেন। তিনি পাথরের আঘাতে জখম হয়েছেন।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, দুটি ডাম্পারের উইন্ডস্ক্রিন ক্ষতিগ্রস্ত হয়েছে। নেপালিদের ছোঁড়া পাথরের আঘাতে এগুলি ভেঙে গিয়েছে।

পিথোরাগড়ের জেলা শাসক রীনা যোশী জানিয়েছেন, পাথর ছোঁড়ার ঘটনার পরে আমরা গোটা বিষয়টি নেপালকে জানিয়েছি। নেপালের পক্ষ থেকে আমাদের নিশ্চিত করা হয়েছে যে, এই ধরনের ঘটনা যাতে আগামীদিনে না হয় সেকারণে নেপালের দিকে নিরাপত্তারক্ষী মোতায়েন করা হবে।

এদিকে সেচ দফতরের তরফে দাবি করা হয়েছে, আগামীদিনে যদি এ ধরনের ঘটনা হয় তবে এভাবে কাজ চালিয়ে যাওয়া সম্ভব নয়।

স্থানীয় এক বিজেপি নেতা মহেন্দ্র বুড়িয়া জানিয়েছেন, নেপালিরা যদি পাথর ছোঁড়া না থামায় তবে আগামী ২৭ ডিসেম্বর থেকে কালী নদীর উপর ব্রিজ বন্ধ করে দেওয়া হবে। পিথোরাগড় পুলিশ ইতিমধ্যেই নির্মাণকর্মীদের উপর পাথর ছোঁড়ার অভিযোগে মামলা দায়ের করেছে।

কিন্তু কেন এভাবে পাথর ছুঁড়ছেন নেপালের বাসিন্দারা? আসলে ভারতের দিকে কালী নদীর তীরে বাঁধ তৈরি হচ্ছে। এনিয়ে নেপালের স্থানীয়দের একাংশের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। তাদের অনেকে ভাবছেন যে এভাবে বাঁধ তৈরি হলে নেপালের দিকের অংশ কালী নদীর জলের তোড়়ে ক্ষতিগ্রস্ত হতে পারে। তার জেরেই তারা বাঁধ তৈরি আটকাতে এভাবে পাথর ছোঁড়া শুরু করেছে বলে খবর।

গত ৪ ডিসেম্বর পিথোরাগড়ে একই ধরনের ঘটনা হয়েছিল। এরপর পুলিশ অজ্ঞাত পরিচয় কয়েকজন নেপালি নাগরিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল।

Previous Post

পঞ্চগড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে বিএনপি নেতার মৃত্যু

Next Post

শিল্পী মুস্তাফা মনোয়ারের নামে চ্যানেল আইতে স্টুডিও উদ্বোধন

Next Post
শিল্পী মুস্তাফা মনোয়ারের নামে চ্যানেল আইতে স্টুডিও উদ্বোধন. Channel i News - চ্যানেল আই নিউজ

শিল্পী মুস্তাফা মনোয়ারের নামে চ্যানেল আইতে স্টুডিও উদ্বোধন

শেখ হাসিনা ও রাশেদ খান মেনন, বাংলাদেশে আওয়ামী লীগের সভাপতি. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা ১০ম বারের মতো আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT