চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমায় সুদিনের হাওয়া: ১২ মাসে ৪৮ ছবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:53 অপরাহ্ন 24, ডিসেম্বর 2022
in বিনোদন
A A
বাংলাদেশি সিনেমার পোস্টার ও প্রচারচিত্রের সংগ্রহ. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সিনেমা অঙ্গন। করোনা পরবর্তী নতুন করে ঘুরে দাঁড়ানোর বছর ছিল ২০২২। আর সেটা যেনো দারুণভাবেই প্রমাণ করেছে ঢাকাই সিনেমা! ১২ মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ৪৮টি ছবি। শুধু সংখ্যায় নয়, দর্শক জোয়ারেও চলতি বছর নিকট অতীতের রেকর্ড ভেঙেছে!

গলুই, শান, দিন দ্য ডে- দিয়ে যে দর্শক জোয়ার শুরু হয়েছিলো; সেটাকে আরও কয়েক গুণ ত্বরান্বিত করে রায়হান রাফীর ‘পরাণ’ ও মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’। বিশেষ করে চলতি বছরে ‘পরাণ’ ও ‘হাওয়া’র জোয়ারে চাঙ্গা হয়ে উঠে ঢাকাই সিনেমা। আশায় বুক বাঁধেন পরিচালক প্রযোজকরা।

চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন, বিগত দুই বছরের ক্ষয়ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে দেওয়ার চেষ্টা করেছে ২০২২ সাল! এ বছর (২৩ ডিসেম্বর পর্যন্ত) ৪৮টি সিনেমা মুক্তি পেয়েছে, যা ছিল করোনা ধকল কাটানোর জন্য যথেষ্ট! যদিও সিনেমার সংখ্যা বিগত কয়েক বছরের তুলনায় বেশি থাকলেও বেশির ভাগ ছবির মান ও ব্যবসা নিয়ে প্রশ্ন থেকে যায়!

মুক্তি পাওয়া এসব ছবির মধ্যে সর্বাধিক আলোচিত চলচ্চিত্রগুলো নির্মাণের সাথে জড়িতদের সঙ্গে আলাপ করে জানা যায়- সিনেমা হল, ওটিটি, দেশের বাইরে মুক্তি, টিভি স্বত্ব সবমিলিয়ে হাতে গোনা কয়েকটি ছবি ছাড়া বেশির ভাগ ছবি থেকে লগ্নীকৃত অর্থই ফেরত আসেনি। তবে সেদিকে আপাতত দৃষ্টি না দিয়ে ‘পরাণ’ ও ‘হাওয়া’র ব্লকবাস্টার হিট হওয়াকেই ইন্ডাস্ট্রির জন্য গুরুত্বপূর্ণ মনে করছেন সবাই। করছেন উদযাপন।

চলতি বছর দর্শকের প্রশংসাও কুড়িয়েছে বেশকিছু ছবি। এরমধ্যে পাপপুণ্য, শিমু,গুণিন, বিউটি সার্কাস, মুখোশ, অপারেশন সুন্দরবন, দামাল, দেশান্তর, কুড়া পক্ষীর শূন্যে উড়া বিশেষভাবে উল্লেখযোগ্য।

১২ মাসে ৪৮ ছবি
ছিটমহল, তোর মাঝেই আমার প্রেম, শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২, মাফিয়া- ১, মুখোশ, শিমু (মেইড ইন বাংলাদেশ), গুণিন, লকডাউন লাভ স্টোরি, জাল ছেঁড়ার সময়, গলুই, শান, বিদ্রোহী, বড্ড ভালোবাসি, পাপ পুণ্য, আগামীকাল, বিক্ষোভ, তালাশ, অমানুষ, পরাণ, দিন- দ্য ডে, সাইকো, কার্নিশ, যা হারিয়ে যায়, হাওয়া, আশীর্বাদ, ভাইয়ারে, লাইভ, বীরত্ব, অপারেশন সুন্দরবন, বিউটি সার্কাস, ঈশা খাঁ, হৃদিতা, যাও পাখি বলো তারে, রাগী, জীবন পাখি, বসন্ত বিকেল, রোহিঙ্গা, দামাল, কুড়া পক্ষীর শূন্যে উড়া, দেশান্তর, ভাঙন, মেইড ইন চিটাগং, ও মাই লাভ, হডসনের বন্দুক, জয় বাংলা, ৭১ এর একখন্ড ইতিহাস, পায়ের ছাপ এবং কাগজ।

Tags: অপারেশন সুন্দরবনঅমানুষআগামীকালআশীর্বাদঈশা খাঁকার্নিশকুড়া পক্ষীর শূন্যে উড়াগলুইগুণিনছিটমহলজয় বাংলাজীবন পাখিতালাশদামালদিন দ্য ডেদেশান্তরপরাণপাপ-পুণ্যপায়ের ছাপফিরে দেখা ২০২২বছর শেষেবড্ড ভালোবাসিবসন্ত বিকেলবিউটি সার্কাসবিক্ষোভবিদ্রোহীবীরত্বভাইয়ারেভাঙনমুখোশমেইড ইন চিটাগংযাও পাখি বলো তারেরাগীরোহিঙ্গালাইভলিড বিনোদনশানশ্বশুরবাড়ি জিন্দাবাদ ২সাইকোহডসনের বন্দুকহাওয়াহৃদিতা
Previous Post

ভাই বিক্রমের স্বপ্ন বাঁচাবে বিব্রান্তের ব্যাট

Next Post

বছরটা লিটনের

Next Post
বাংলাদেশ ও ভারতের ক্রিকেটাররা মাঠে সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

বছরটা লিটনের

যুক্তরাষ্ট্রে তুষার ঝড়ের কারণে সড়ক ও বাড়িঘর ঢেকে গেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রচণ্ড তুষার ঝড়ের মুখে যুক্তরাষ্ট্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT