চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে নাট্যব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:19 অপরাহ্ন 24, ডিসেম্বর 2022
in বিনোদন
A A
নাট্যব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী হাসপাতালে ভর্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

হৃদরোগে আক্রান্ত ভারতের নাট্যব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী। শুক্রবার (২৩ ডিসেম্বর) হঠাৎই গুরুতর অসুস্থবোধ করায় বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিভাস চক্রবর্তীর ভাইপো বৈজয়ন্ত চক্রবর্তী। তিনি জানান, শুক্রবার বাড়িতেই ছিলেন বিভাস। আচমকা অসুস্থ বোধ করায় দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে ভর্তি করার পর তার অবস্থার আরও অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা অ্যানজিওগ্রাম করার সিদ্ধান্ত নেন। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদন থেকে জানা যায়, পরীক্ষায় দেখা যায় তার একটি ধমনিতে ‘ব্লক’ রয়েছে। ফলে সঙ্গে সঙ্গে তার অ্যানজিওপ্লাস্টি করে স্টেন্ট বসানো হয়েছে।

জানা গেছে, আপাতত স্থিতিশীল রয়েছেন বিভাস।  খুব অল্প সময়ের মধ্যে তাকে হাসপাতালে নিয়ে আসায় দ্রুত চিকিৎসা শুরু করা সম্ভব হয়েছে বলে মনে করছেন তারা।

বিভাস চক্রবর্তীর অভিনয় জীবনের শুরু বহুরূপী নাট্যদলে। এরপর ১৯৬০ খ্রিস্টাব্দে তিনি যোগ দেন পশ্চিম বাংলার আরেক নাট্যদল নান্দীকারে। নান্দীকারে তিনি অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনায় বহু নাটকে অভিনয় করেন। ১৯৬৬ খ্রিস্টাব্দে তিনি নান্দীকার ছেড়ে তৈরি করেন থিয়েটার ওয়ার্কশপ।

১৯৮৫ সালে বিভাস তৈরি করেন ‘অন্য থিয়েটার’। পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সূচনাকাল থেকেই তার সদস্য ছিলেন বিভাস। ২০১৮ সালে বয়সজনিত কারণে নাট্য একাডেমির সদস্যপদ ছেড়ে দেন।

চলতি বছরের ১৭ সেপ্টেম্বর বার্ধক্যজনিত অসুস্থতার কারণে পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি সচিবকেও পদত্যাগপত্র পাঠান তিনি। তাই তার অসুস্থতার খবরে উদ্বেগ ছড়িয়ে পড়েছে বাংলার নাট্যমহলে।

 

সূত্র: আনন্দবাজার 

Tags: নাট্যব্যক্তিত্বহৃদরোগে আক্রান্ত
Previous Post

শেখ হাসিনার কোনো বিকল্প নেই: ওবায়দুল কাদের

Next Post

পর্তুগাল-ব্রাজিল উভয়েই চায় মরিনহোকে

Next Post
পর্তুগাল-ব্রাজিল উভয়েই চায় মরিনহোকে, ফুটবল বিশ্বে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

পর্তুগাল-ব্রাজিল উভয়েই চায় মরিনহোকে

বাংলাদেশের চলচ্চিত্রের তিনটি ছবি, ইমপ্রেস টেলিফিল্মের প্রজেক্টের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিরে দেখা ২০২২: আলোচনায় ইমপ্রেস টেলিফিল্মের ছবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT